Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

দ্বিতীয় ধাপে ৩০ শতাংশের বেশি ভোট পড়েছে: সিইসি

banglarbhoreBy banglarbhoreMay 21, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার যে ১৫৬ উপজেলায় ভোট হয়েছে, তাতে ৩০ শতাংশের বেশি ভোট পড়তে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট শেষে বিকাল ৫টায় নির্বাচন ভবনে তিনি বলেছেন, “নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে উপস্থিতির হার এ পর্যন্ত যা পেয়েছি, তাতে ৩০ শতাংশের বেশি হতে পারে। তবে একেবারে সঠিক তথ্য পাওয়া যাবে আগামীকাল। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট চলে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে। ভোটগ্রহণ শেষে এখন কেন্দ্রে কেন্দ্রে গণনা চলছে। সিইসি বলেন, নির্বাচনে সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে দুয়েকটা, কয়েকজন হয়তো হাসপাতালেও ভর্তি হয়েছে। কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। কাজী হাবিবুল আউয়াল বলেন, দুজন সংবাদকর্মী আহত হয়েছে। হাতাহাতিতে আহত হয়েছে ৩৩ জন। দুয়েকজন গুরুতর হতে পারে। যেখানে অনিয়ম, ভোট কারচুপির অপচেষ্টা করা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে, ১০ জনকে কারাদণ্ড দে৯৮য়া হয়েছে। ভোটের আগে-পরে অসুস্থ হয়ে দুজন মারা গেছে বলে জানান তিনি।

স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। ফলে ক্ষমতাসীনরা নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। আর বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও দ্বিতীয় ধাপে অর্ধশতাধিক উপজেলায় তাদের নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এমন ৬৯ জনকে দল থেকে বহিস্কারও করেছে বিএনপি।

এক প্রশ্নের উত্তরে সিইসি হাবিবুল আউয়াল বলেন, ৩০ শতাংশ ভোটার উপস্থিতিকে আমি কখনও উৎসাহব্যঞ্জক মনে করি না। কম ভোটার উপস্থিতির একটা বড় কারণ হতে পারে একটা বড় রাজনৈতিক দল প্রকাশ্যে ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় এ ধরনের পক্ষ-বিপক্ষ থাকতে পারে। তবে ভোট নিয়ে কোনো সংকট নেই বলে মন্তব্য করেন তিনি। সংকটটা রাজনীতিতে। আমি মনে করি, রাজনীতিতে যে সংকটটা রয়েছে, অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে। সুস্থ ধারায় সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে, ভোটাররা উৎসাহিত হবে। গত ৮ মে ১৩৯ উপজেলায় প্রথম ধাপের ভোটে চেয়ারম্যান পদে ভোট পড়েছে ৩৬.১%, যা গত দেড় দশকের মধ্যে সবচেয়ে কম।

সবশেষ ২০১৯ সালের পঞ্চম উপজেলা নির্বাচনে গড়ে ৪১ শতাংশের বেশি ভোট পড়ে। ২০১৪ সালে চতুর্থ উপজেলা নির্বাচনে ৬১ শতাংশ এবং ২০০৯ সালে তৃতীয় উপজেলা নির্বাচনে ৬৭.৬৯ শতাংশ ভোট পড়ে।

দেশের ৪৯৫টি উপজেলায় চার ধাপে ভোট হচ্ছে। ২৯ মে তৃতীয় ধাপে ১১২ উপজেলায় এবং ৫ জুন চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ভোট হওয়ার কথা আছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.