নিজস্ব প্রতিবেদক বাঘারপাড়ায় চালক রমজান আলীকে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই ঘটনায় ইয়ামিন মোল্যা নামে এক ছিনতাইকারীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ভ্যান, চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ইয়ামিন মোল্লা বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের বাসিন্দা। ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনার পর রমজানের বাবা কলিম উদ্দিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলাটির ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিনতাইকারী ইয়ামিনকে সনাক্ত করে গত শুক্রবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর ইয়ামিনের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত ভ্যানের বডিফ্রেম, ব্যাটারি, সাউন্ড সেট, চাকা এবং…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের শংকরপুরের আকাশ হত্যা মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই ও র্যাব) সদস্যরা। তারা হলেন, শহরের চাঁচড়া রায়পাড়ার সোহেল রানা ও খালধার রোড এলাকার মামুন সরদার ওরফে নিরব। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, পিবিআই শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে কোতোয়ালি থানার সামনে থেকে রানাকে গ্রেপ্তার করে। এছাড়া র্যাব-৬ যশোরের সদস্যরা মামুনকে গ্রেপ্তার করে। পরে তাদেরকে শনিবার আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এর আগে এ মামলার অপর দুই আসামি অনিক হাসান অনি ও আব্দুল আলিম ওরফে ছোট আকাশকে গ্রেপ্তারের পর শুক্রবার আদালতে সোপর্দ করে। তারা…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন আর নেই। শনিবার সন্ধা ছয়টার দিকে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে (পিজি) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহানুর আলম শাহীনের শ্যালক পেশকার মিঠু। গত ২৩ ফেব্রুয়ারি তিনি ব্রেইন স্ট্রোক করেন। পরে তাকে ঢাকায় নেয়া হয়। প্রথমে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের আইসিইউ প্রধান প্রফেসর দেবাশীষ বনিক ও নিউরোসার্জন প্রধান প্রফেসর ধীমান চৌধুরীর সম্বন্বয়ে গঠিত মেডিকেল টিম শাহানুর আলম শাহীনকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক…
মণিরামপুর সংবাদদাতা যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী বলেছেন, গত ১০ বছর যারা অসহায়, লাঞ্ছিত হয়েছেন আমি তাদের পাশে দাঁড়াতে এসেছি, শাসক হয়ে শোষণ করতে আসিনি। এই মণিরামপুরে এতদিন দু:শাসন চলেছে। এই দুঃশাসন বন্ধ করে মণিরামপুরে আবারও শান্তি ফিরিয়ে আনব। আমি বিশ্বাস করি, যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন আমি প্রত্যেকটি ভোটের সমমর্যাদা দেব এবং যারা ভোট দেননি আমি তাদের পাশেও থাকব। মণিরামপুরে আর কাউকে অন্যায়-অত্যাচার করতে দেয়া হবে না। শনিবার বিকেলে উপজেলার পাঁচপোতা পারবাজার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। হরিহরনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত গণসংবর্ধনায় সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি চেবয়ারম্যান…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মিনিবাস ও বাস মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মুসলিম উদ্দীন ও সাধারণ সম্পাদকে আরিফুল ইসলাম রিয়াদ বিজয়ী হয়েছেন। আজ (শুক্রবার) ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মবিনুল ইসলাম মবিন ও সদস্য এস এম তৌহিদুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে অসুস্থ থাকায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. ইসহক অনুপস্থিত ছিলেন। নির্বাচন কমিশন সূত্র মতে, সভাপতি পদে মুসলিম আলী ৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সৌমেন মন্ডল রাজু পেয়েছেন ৭৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম রিয়াদ ১১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অসীম কুন্ডু পেয়েছেন ১০৬ ভোট। এছাড়াও সহসভাপতি পদে সফিউল আলম…
বাংলার ভোর প্রতিবেদক রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ আগুনের ঘটনায় এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে অবস্থিত বহুতল ভবনে আগুন লাগে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেইলি রোডের যে ভবনে আগুন লেগেছে, সেটি সাততলা। ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের খাবারের দোকান রয়েছে। তৃতীয় তলায় একটি পোশাকের দোকান ছাড়া ওপরের তলাগুলোতেও রয়েছে খাবারের দোকান। প্রতিদিন সন্ধ্যার পর থেকে খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় হয়। অনেকেই পরিবার নিয়ে সেখানে খেতে যান। তিনতলায় ছিল কাপড়ের দোকান। বাকি সব ছিল রেস্টুরেন্ট।…
শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখার সীমাখালীস্থ আলিফ টাওয়ারে এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালের উদ্বোধন করা হয়েছে গতকাল। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীমাখালী বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা ইউপি সদস্য কোকিলা খাতুন, প্রতিষ্ঠানের চেয়ারম্যান এসএম সালাউদ্দিন, ডা. ফাহিম। কোরআন তেলাওয়াত করেন সাহিদুজ্জামান সাহাদ ইবনে সালাউদ্দিন, ইউনুস আলী, রাসেল হোসেন। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানের জিএম মামুন মাহমুদ। দোয়া পরিচালনা করেন মাওলানা বোরহান উদ্দীন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।
কেশবপুর প্রতিনিধি কেশবপুর জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন করা হয়েছে। ‘করবো বীমা গড়বো দেশ’ স্মার্ট হবে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জাতীয় বীমা দিবস উপলক্ষে আজ (শুক্রবার) বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা পল্লী উন্নয়নও সমবায় অফিসার সুজন, উপজেলা যুব উন্নয়ন অফিসার পুলক কুমার। এ সময় ইউএনও বলেন, দেশের উন্নয়নমূলক কাজের জন্য বীমা সহায়ক ভূমিকা পালন করতে পারে। বীমা গরীব অসহায় পরিবারকে স্বাবলম্বী হতে…
যশোর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার জেলার চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলির বাড়িতে দুর্বৃত্তদের ইটপাটকেল নিক্ষেপ করার ঘটনাকে কাপুরুষোচিত ও আইনশৃঙ্খলা পরিপন্থি কাজ বলে উল্লেখ করেছে যশোর জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন এবং সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এক বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদেরকে হুশিয়ার করে ও আইনশৃংখলা বাহিনীকে দ্রুত সন্ত্রাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। একই সাথে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যশোর জেলা আওয়ামী লীগ উপ-দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার।- প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এসএম ইয়াকুব আলী বলেছেন, স্বেচ্ছাসেবীরা সকাল-সন্ধ্যা অন্যের ভালো করতে ছুটে চলেন। কখনো অসুস্থ রোগীকে হাসপাতালে পৌছে দিতে, কখনো রক্তের যোগান দিতে, কখনো অসহায়ের মুখে হাসি ফুটাতে। স্বেচ্ছাসেবীদের এই প্রচেষ্টায় সকলে এগিয়ে আসলে সমাজে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় হবে। গতকাল সন্ধ্যায় মণিরামপুরে মাতৃবন্ধন স্বেচ্ছাসেবী সংস্থার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমনের সভাপতিত্বে এমপি এস এম ইয়াকুব আলী আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের জন্য আজীবন কাজ করেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…