বাংলার ভোর প্রতিবেদক মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর যশোরের সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্য রাখার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত নারী যশোর সদর থানার ডাকাতিয়া দক্ষিণপাড়া গ্রামের আতিক হাসানের স্ত্রী শান্তা বেগম। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলায় জানিয়েছেন গত শনিবার ২ মার্চ বিকেলে যশোর সদরের ডাকাতিয়ার দক্ষিনপাড়া গ্রামের আতিক হাসান ও শান্তা বেগম এর বাড়িতে অভিযান চালায়। এ সময় শান্তা বেগমকে আটক করে। তার সহযোগী আতিক হাসান পালিয়ে যায়। এ সময় শান্তা বেগমের কাছ থেকে ৩শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। আতিক হাসান একই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোরে সানিয়া খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই কলেজ ছাত্রীর মা যশোর সদর থানার কৃষ্ণবাটি মোল্লাপাড়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম শনিবার রাতে মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে, সদর উপজেলার তফসীডাঙ্গা গ্রামের মান্না খান, পুলেরহাটের জিয়াউর রহমান, তফসীডাঙ্গা গ্রামের কামরুল ইসলাম, কামরুল ইসলামের স্ত্রী রহিমা, কামরুল ইসলামের ছেলে মুন্নাসহ অজ্ঞাতনামা ৩/৪ জন। মামলায় বাদী উল্লেখ করেন, তার নাবালিকা মেয়ে সানিয়া খাতুন নতুনহাট পাবলিক কলেজে এইচএসসি প্রথম বর্ষে লেখাপড়া করে। মান্না খান তার সহযোগিদের সহায়তায় বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলাতে থাকে। বাদীর মেয়ে আসামির কথায় রাজি না হওয়ায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে থিয়েটার ক্যানভাস আয়োজিত ১৭ দিনের দক্ষিণ এশীয় নাট্যোৎসবের দশমদিনে গতকাল সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে নাটক ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’। সঞ্চিয়তা বসু রচিত এবং নির্দেশিত এই নাটকটি পরিবেশনা করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যমগ্রামের নৃত্যবিতান। দু’জন পাত্র-পাত্রী অভিনীত ৫০ মিনিটের এ নাটকে মুগ্ধ দর্শক। সংলাপ নিক্ষেপ, অভিনয়ের চাটুলতা, পোশাক পরিচ্ছদ সবই ভালোলাগার মাত্রা ছাড়িয়ে দেয়। অভিনেত্রীরা হলেন সঞ্চিয়তা বসু ও পৌলোমী সেনগুপ্ত। ‘ওয়ান ফ্রাইডে মর্নিং’ মূলত নিম্নবর্গীয় মানুষের অধিকারের কথা বলে। এ নাটকের মূল চরিত্র দুর্গা সোরেন দলিত শ্রেণির হয়ে আওয়াজ তোলে, যা পৌঁছে যায় তথাকথিত সভ্য সমাজের ভিত্তি অবধি আর নাড়িয়ে দেয় যুগ-যুগান্তর ধরে অভ্যাস করা…
বাংলার ভোর প্রতিবেদক হেরোইনসহ যশোরের চিহ্নিত সন্ত্রাসী ৭টি মামলার আসামি আশরাফুল আলম রাব্বি ওরফে মাছ রাব্বিকে আটক করেছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। আটক রাব্বি বেজপাড়া তালতলার মোড়ের বাসিন্দা। এ সময় যশোরের বর্তমান সময়ের চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী পালিয়ে যায়। পুলিশ পাঁচ সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেছে। অপর আসামিরা হলো, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার ১৪ মামলার আসামি সুমন ওরফে ট্যাটু সুমন, শংকরপুর চোপদারপাড়া ভাংড়িপট্টি এলাকার ৮টি মামলার আসামি হানিফ, বেজপাড়া টিবি ক্লিনিকপাড়ার ৭ মামলার আসামি আল-আমিন এবং খড়কী কলাবাগান রেললাইনের দক্ষিণপাশের বাসিন্দা হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বিস্ফোরক, মারামারিসহ ১৬টি মামলার আসামি রাজা ওরফে পিচ্চি রাজা । কোতয়ালি থানার এসআই আনছারুল হক জানান, শনিবার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাজমিস্ত্রি ইব্রাহিম খলিল ওরফে খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। নিজের নাম পরিবর্তন করেও লুকিয়ে রাখতে পারেননি ধর্ষণ মামলার এ আসামি খলিল। র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা শনিবার রাতে বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে তাকে আটক করে। তিনি ঝিকরগাছা উপাজেলার পদ্মপুকুর পাড় এলাকার বাসিন্দা। র্যাব জানিয়েছে, ২০০১ সালে মণিরামপুরের রাজগঞ্জে কাজ করার সময় প্রথম স্ত্রীকে রেখে রেশমা নামে এক নারীর প্রেমে পড়ে খলিল। পরে তাকে মিথ্যা কথা বলে ভালবাসার ফাঁদে ফেলে ফুসলিয়ে অপহরণ করে ধর্ষণ করে পালিয়ে যায়। এই ঘটনায় রেশমার পিতা ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ফুসলিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করেন। এই…
বাংলার ভোর প্রতিবেদক র্যাব-৬ যশোরের সদস্যরা চিহ্নিত এক প্রতারককে আটক করেছে। আটক জহিরুল ইসলাম বাপ্পী খুলনার সোনাডাঙ্গা থানার রায়েরমহল এলাকার বাসিন্দা। বর্তমানে ঢাকার গুলশান এলাকায় বসবাস করেন। তিনি কখনো স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা, কখনো খাদ্য অধিদফতরের কর্মকর্তা পরিচয় নিয়ে মানুষকে চাকরি দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন লাখ, লাখ টাকা। নিজের পরিচয় জাহির করতে তৈরি করেছেন একাধিক সরকারি অফিসের পরিচয়পত্র। সবশেষ স্বাস্থ্য অধিদফরের অডিট অফিসার পরিচয় দিয়ে যশোরের এক পরিবারের দুইজনকে চাকরি দেয়ার নাম করে ১৯ লাখ টাকা হাতিয়ে নেয়া এবং ভুয়া নিয়োগপত্র দেয়ার অভিযোগে শনিবার যশোর সদর উপজেলার ক্ষিতিবদিয়া গাজীর মোড় থেকে আটক করা হয় কথিত সরকারি কর্মকর্তা জহিরুল ইসলাম বাপ্পীকে…
বাংলার ভোর প্রতিবেদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার যে কোনো পরিস্থিতি মোকাবিলায় দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, সময়োপযোগী ও প্রযুক্তি জ্ঞানসম্পন্ন হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে, যেন তারা পরিস্থিতি মোকাবিলায় সক্ষম হয়। শনিবার সকালে রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রেজিমেন্ট, ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট’ তথা ‘বীর’র তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকারে আসার পর সেনাবাহিনীতে উল্লেখযোগ্য সংখ্যক পদাতিক ডিভিশন, ব্রিগেড, ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলেছে এবং আধুনিক প্রযুক্তি জ্ঞানসম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ আমরা হাতে নিয়েছি। কাজেই আমরা চাই আমাদের এ সশস্ত্র বাহিনী…
শ্যামনগর প্রতিনিধ শ্যামনগর উপজেলার ছোটকুপট পল্লীতে রফিকুল গাজীর পৈত্রিক সম্পত্তি একই এলাকা আফজাল গং জোরপূর্বক দখল করার চেষ্টা করছে বলে অভিযাগ উঠেছে। এতে রফিকুল ও তার স্ত্রী মায়া বিবি বাধা দিলে দখলকারীদের হাতে তারা রক্তাক্ত জখম হন। ঘটনাটি ঘটেছে গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে। এ ঘটনায় আহত রফিকুলের স্ত্রী মায়া বিবি শ্যামনগর থানায় লিখিত এজহার দায়ের করলেও মামলাটি অজ্ঞাত কারণে নেয়া হয়নি। থানা পুলিশ উল্টো আফজাল এর মাতা মাছুরা খাতুনের অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রেকর্ড করেছে, যার মামলা নং ৪৩। উক্ত মামলায় আসামি করা হয়েছে রফিকুল ও তার স্ত্রী এবং প্রতিবেশী ইসরাফিল গাজীকে। গত ১ মার্চ শ্যামনগরের কতিপয় সাংবাদিক সরেজমিননে গেলে…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর আগামী ৪ মে কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদপ্রার্থীর মতবিনিময় সভা কেশবপুর নিউজ ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কেশবপুর উপজেলার ছাত্রলীগ ও যুবলীগের সাবেক আহব্বায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইসলাম (পান্না) শনিবার বেলা ১২ টায় কেশবপুর নিউজ ক্লাবের হল রুমে সভাপতি, সম্পাদকসহ সকল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় কেশবপুর উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য প্রদান করেন। তিনি কেশবপুরে মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজিসহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপোষহীনভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন সাংবাদিকরা হলো সমাজের দর্পণ আমি নির্বাচিত হলে কেশবপুরে সাংবাদিকদের স্বাধীনতা এবং বস্তুনিষ্ঠ…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে ট্রাকের নিচে চাপা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ফকিরবাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আতিয়ার বিশ্বাস (৬২) উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের ফকিরবাগান এলাকার বাসিন্দা। জানা যায়, গতকাল দুপুরে আতিয়ার বিশ্বাস নিজ বাড়ি থেকে নওয়াপাড়া বাজারে সরিষা বিক্রির উদ্দেশ্যে রওয়ানা হন। এ সময় পুড়াখালি ফকির বাগান মোড় ঘোরার সময় দ্রুতগামী একটি বালি বোঝায় ট্রাক তাকে চাপা দিলে তিনি চাকায় পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়। শ্রীধরপুর ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন বলেন, আতিয়ার বিশ্বাসের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে এসেছি। উত্তেজিত জনতাকে শান্ত করেছি। পাথালিয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ট্রাকটি জব্দ…