Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) সেবা পেলেন যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ শেখ মো. মনিরুজ্জামান। শেখ মো. মনিরুজ্জামান তার পেশাগত দায়িত্ব পালনে মামলার রহস্য উদঘাটন, পুলিশি সেবা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তিনি পিপিএম সেবা পদকে ভূষিত হন। পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পদক তাকে পরিয়ে দেন। ওসি শেখ মো. মনিরুজ্জামান খুলনা জেলার রুপসা উপজেলার বাসিন্দা। তিনি পুলিশ বাহিনীতে সাব-ইনন্সপেক্টর হিসেবে যোগদান করেন। বিশেষ কাজের অবদানে এর আগে তিনি দু’বার আইজিপি মেডেল পেয়েছেন। শেখ মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, সততা নিষ্ঠা কর্তব্য ও উত্তম পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে আমি…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের আয়োজনে ও লিডার্সের সহযোগিতায় শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তনে সৃষ্ট বিভিন্ন সংকটে ক্ষতিগ্রস্থ জনগণের জীবন-জীবিকা উন্নয়নের লক্ষ্যে শ্যামনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে বিকেল ৪ টায় শ্যামনগর প্রেসক্লাবে কর্তব্যরত সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সদস্য সচিব মাধব চন্দ্র দত্ত। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সদস্য নিত্যানন্দ সরকার। আরও বক্তব্য রাখেন সদস্য ইদ্রিস আলী, জেলা নাগরিক কমিটির আহবায়ক শেখ আজাদ হোসেন বেল্লাল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ফোরামের সদস্য আলী নুর খান বাবলু, ফোরামের সদস্য শেখ মো. ওবায়দুস সুলতান…

Read More

সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরা হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন’র ম্যানেজারকে ঘুষ দিয়েও ঋণ না পেয়ে মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা প্রত্যাখান করে সংবাদ সম্মেলন করেছেন এক বীরমুক্তিযোদ্ধা। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলারোয়ার গয়ড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাহাজান আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাতক্ষীরা শহরের বিনেরপোতা বিসিকে একটি তার কাটার কারখানা করেছিলাম। সে সময় বিসিক ঋণ দিয়েছিল সাড়ে ৬ লাখ টাকা। অর্থের অভাবে কারখানা চালাতে না পারায় জোরপূর্বক আমার কাছ থেকে ১০ লাখ টাকা আদায় করে বিসিক। এ জন্য আমার জমি বিক্রি করে তাদের ঋণ পরিশোধ করি। এছাড়া গোপিনাথপুরের আমার নামীয় আরো ৫শতক…

Read More

কালীগঞ্জ প্রতিনিধি ঝিনাইদহে কালীগঞ্জ কৃষি ব্যাংক অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ (রোববার) বিকেল সাড়ে চারটার দিকে শহরের ভূষণ স্কুল সড়কে মনোরঞ্জন সাহার ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় আগুনে সোমা ব্যানার্জি (৩৫) নামে এক স্কুল শিক্ষিকা গুরুতর আহত হয়েছেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ ও আহত শিক্ষিকাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে রেফার করা হয়। আগুনে কৃষি ব্যাংকেকর কোন ক্ষতি হয়নি। প্রত্যক্ষদর্শী ও ভবনের ৪র্থ তলার ভাড়াটিয়া সুব্রত ব্যানার্জি জানান, বিকেলে ভবনটির নিচতলায় সিঁড়ি রুমে জেনারেটর শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত ঘটে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে…

Read More

কেশবপুর প্রতিনিধি যশোরের কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাতক্ষীরার দেবহাটা উপজেলার ‘রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে’ ওই আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এ বিনোকেন্দ্রটি ‘মিনি সুন্দরবন’ নামে পরিচিত। আনন্দ ভ্রমণে অংশ নেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী, যুগ্ম স¤পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, ক্রীড়া স¤পাদক শেখ শাহীন, নির্বাহী সদস্য মেহেদী হাসান জাহিদ, মোল্যা আব্দুস সাত্তার, শাহীনুর ইসলাম, আব্দুর রাজ্জাক, আব্দুল করিম, সদস্য নূরুল ইসলাম খান, আব্দুস সালাম, সিদ্দিকুর রহমান, তন্ময় মিত্র বাপী, রুহুল আমীন খান, আব্দুল মোমিন, রাবেয়া ইকবাল, এহসানুল হোসেন তাইফুর, আয়ুব…

Read More

বেনাপোল সংবাদদাতা যশোরের বেনাপোল পোর্ট থানার শিকড়ি গ্রামের কিশোরীকে বেড়ানোর কথা বলে পাশের গ্রাম রাজাপুর নিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। মামলার কয়েক ঘণ্টার মধ্যে আজ (রোববার) দুপুরে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলো বেনাপোল পোর্ট থানার রাজাপুর গ্রামের হানেফ আলীর ছেলে মো. আসাদ (২০) এবং একই এলাকার হাসানুর রহমানের ছেলে আশানুর রহমান আশা (২৪)। ভুক্তভোগগীর স্বজনরা জানান, গত ১ মার্চ সকালে ওই কিশোরী বেনাপোল পোর্টথানার শিকড়ি গ্রামে ওয়াজ মাহফিল শোনার জন্য বোনের বাড়ি খড়িডাংগা বেড়াতে যায়। ওই দিন মাহফিল চলাকালীন রাত সাড়ে ৮টার সময় সে চুড়ি এবং মালা কেনার জন্য দোকানে গেলে দূর সম্পর্কের আত্মীয় আসাদ ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের বাঘারপাড়ায় ক্যারাম খেলা নিয়ে বিতর্কের জেরে রিয়াজুল ইসলাম (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে বাঘারপাড়া কৃষ্ণনগর পশ্চিমপাড়া বিল্লালের চায়ের দোকানে। তিনি ওই এলাকার বাসিন্দা। আহত রিয়াজুল বলেন, ক্যারাম খেলা নিয়ে বিতর্কের জেরে একই এলাকার সুমন মন্ডলের সার্থে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে সে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নিয়ে আসে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার পেটে ডিপ ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

Read More

গ্রাহকদের অধিকতর আধুনিক ব্যাংকিংসেবা প্রদানের প্রয়াসে রাষ্ট্রয়াত্ব রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখা (সাবেক এম.কে.রোড কর্পোরেট শাখা) এখন আরও বর্ধিত কলেবরে নতুন ঠিকানায় স্থানান্তরিত হয়েছে। আজ (রোববার) যশোর শহরের ১৬৩, বি.কে.রোডে (এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজের সামনে) ঠিকানায় আনুষ্ঠানিকভাবে স্থানান্তরিত কর্পোরেট শাখার কার্যক্রম উদ্বোধন করা হয়। রুপালী ব্যাংকের খুলনা বিভাগের মহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান তাজ উদ্দীন আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শাখার যাত্রার উদ্বোধন করেন। রুপালী ব্যাংকের যশোর জোনের উপ- মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার প্রকাশ কুমার সাহা সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি জেনারেল ম্যানেজার’স অফিস যশোরের মহাব্যবস্থাপক মোহাম্মদ ইকবাল কবীর ও দৈনিক গ্রামের কাগজ পত্রিকার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মহান মুক্তিযুদ্ধে প্রথম শহীদ ‘চারুবালা কর’ স্মরণে স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মিত হতে যাচ্ছে। আজ (রোববার) সকালে  চারুবালার আত্মত্যাগের ৫৩ বছর পূর্তিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ একথা জানান। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যশোর জেলা শাখার সভাপতি হারুণ অর রশিদ বলেন, ১৯৭১ সালের ৩ মার্চ যশোরবাসীর কাছে ঐতিহাসিক দিন। মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামে নতুন মাত্রা যোগ হয়েছিল এই দিনে। পাক হানাদার বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে এই দিনে যশোরে প্রথম শহীদ হয়েছিলেন চারুবালা কর। যশোরের নীলগঞ্জ মহাশ্মশানে তার সমাধি দেয়া হয়। কিন্তু সেই সমাধিস্থল বেদখল হয়ে গেছে। খুঁজে পাওয়া যায়নি সমাধিস্থলে স্থাপিত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক শাহানুর আলম শাহীন মৃত্যুবরণ করেছেন। শনিবার সন্ধ্যায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ (রোববার) দুপুরে তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার সিংহঝুলিতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম ও সিংহঝুলি শহীদ মসিয়ূর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এতে অসংখ্য মানুষ অংশগ্রহণ করেন। শাহানুর আলম শাহীন গত ২৩ ফেব্রুয়ারি তিনি ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। পরে তাকে ঢাকায় নেয়া হয়। প্রথমে ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে তিনি চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে তাকে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা ৬টায় হাসপাতালের…

Read More