Author: banglarbhore

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের রিকরগাছা উপজেলায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে একজন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার শনিবার দুপুরে এ তথ্য দিয়েছেন। আজ রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ শনিবার দুপুরে জানান, অন লাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশিদ এবং কামরুজ্জামান মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন, আছিয়া বেগম এবং জেসমিন সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন। আগামীকাল আরো ২ জন মনোনয়নপত্র দাখিল করবেন বলে জানা গেছে।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় সংস্থার অফিসে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক আবুল কালাম। সংস্থার সভাপতি দৈনিক বাংলার জেলা প্রতিনিধি আবু সাইদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক কালের চিত্রের প্রকাশক ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও জেলা পুলিশং কমিটির সভাপতি আবুল কালাম বাবলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সংস্থার উপদেষ্টা এডভোকেট এবিএম সেলিম, দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিনুজ্জামান বাবু, প্রভাষক ইদ্রিস। অনুষ্ঠানে আরো বক্তব্য…

Read More

শ্যামনগর প্রতিনিধি পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু গাজী (৪৫) নামে এক মৌয়াল নিহত হয়েছেন। শনিবার (২০ এপ্রিল) সকালে সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় সুন্দরবনের ভিতরে মধু আহরণ করতে যেয়ে বাঘের আক্রমণের শিকার হন তিনি। নিহত বাচ্চু গাজী শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরা ডুমুরিয়া গ্রামের বাসিন্দা এবং ৪ সন্তানের জনক। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম জানান, মনিরুজ্জামান চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে। মনিরুজ্জামানের সহকর্মীরা লাটি-সোটা নিয়ে বাঘের ওপর…

Read More

রাজগঞ্জ প্রতিনিধি  ‘তোমার হাতপাখার বাতাসে…. তীব্র এই গরমে আমজনতার মুখে গানের সুর বাজার সাথে সাথে খোজ পড়ে তালপাতার তৈরি হাতপাখার। এই হাতপাখা তৈরি করে ভাগ্য বদল করেছেন মনিরামপুরের রাজগঞ্জ অঞ্চলের বাজন্দরপাড়া গ্রামের বহু পরিবার। বৈশাখের এই প্রণ্ড খরতাপে হাতপাখার জুড়ি মেলা ভার। এ সময় তাই হাতপাখারও কদরও বেড়ে যায় অনেক। বাজন্দরপাড়ার বাসিন্দাদের এখন কাটচে মহাব্যস্ত সময়। হাতপাখা তৈরির কারিগর আলিফ ও তার স্ত্রীর মত গ্রামের অনেক নারী ও পুরুষ এখন প্রচন্ড গরমের জন্য হাতপাখা তৈরী করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মনিরামপুর উপজেলা চালুয়াহাটি ইউনিয়নের ধোপাডাংগা গ্রামের বাজন্দার পাড়ায় ২০ থেকে ২৫ পরিবারের সদস্য জীবন ও জীবিকা তাগিদে তাল গাছ থেকে পাতা…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ বৈশাখের তপ্ত গরমে যশোরে চলছে অতি তীব্র তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রায় চুয়াডাঙ্গাকে ছাড়িয়েছে যশোর, পারদ উঠেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আদ্রতা কমে দাঁড়িয়েছে ২৫ শতাংশ। প্রচণ্ড তাপমাত্রায় বাতাসে যেন আগুনের হল্কার আঁচ মিলছে। যা চলতি মৌসুমের তাপমাত্রা বৃদ্ধির সব রেকর্ড ছাড়িয়েছে শনিবার। দেশের সর্বোচ্চ তাপমাত্রায় যশোরের জনজীবনে ত্রাহি অবস্থা। ঝিকরগাছায় হিট স্ট্রোকে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সারাদেশের মত যশোরেও হিট এলার্ট জারি করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতার উদ্যোগ নেয়া হয়েছে। জানা যায়, শনিবার যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর বাতাসে আদ্রতা ছিল ২৫ শতাংশ। শুক্রবার (১৯…

Read More

শ্যামনগর প্রতিনিধি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এশিয়ান টিভি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ একজনকে আটক করেছে। শুক্রবার রাত নয়টার দিকে শ্যামনগর পৌরসভা এলাকার গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে। জানা যায়, সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশ ভোজের জন্য রওনা হয়। তবে সে সময় এমপি গাড়িতে ছিলেন না। তিনি তার দশ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জাঁকজমকপূর্ণভাবে যশোরে অনুষ্ঠিত হলো ব্র্যাক কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের বার্ষিক সম্মেলন-২০২৩। ‘জাত উন্নয়নের অগ্রপথিক’ এই স্লোগানকে সামনে নিয়ে শনিবার যশোরের খোলাডাঙ্গায় ব্র্যাকের লার্নিং সেন্টারে ১৯২ জন কৃত্রিম প্রজনন সেবাকর্মীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনেকর্মীদের কাজের মূল্যায়ন ও পুরস্কৃত করার পাশাপাশি খেলাধুলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী দিনে আরো অধিক উন্নত সেবা প্রদান, খামারি পর্যায়ে পৌঁছে দেয়ার বিষয়ে কর্মীদের উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানের প্রধান অতিথি যশোর জেলা প্রাণিসম্পদ কমকর্তা ডা. রাশেদুল হক বলেন, ব্র্যাক সুশৃঙ্খলভাবে কৃত্রিম প্রজনন কার্যক্রম করছে। খামারিকে কখন কৃমি ওষুধ, কখন সিমনে প্রয়োগ করতে হবে, সবুজ ঘাষ খাওয়াতে হবে সেসব বিষয়ে খামারিদের পরামর্শ দিয়ে সচেতন করতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর রেলওয়ে পুলিশ সদস্যরা নিখোঁজ বৃদ্ধা মুনু খাতুনকে (৭০) খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। মুনু খাতুন দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। মুনু খাতুনের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকন পাড়া গ্রামে। মাকে খুঁজতে মুনু বেগমের মেয়ে মিলি বেগম রাজশাহী থেকে যশোর আসেন। তারা যশোর রেলওয়ে স্টেশনে নেমে রেলপুলিশের স্মরণাপন্ন হন এবং মায়ের ছবি দেখান। যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ^াস সহকর্মীদের সাথে নিয়ে শনিবার মুনু খাতুনকে খুঁেজ বের করে পরিবারের সদসদের কাছে ফিরিয়ে দেন। এতে মুনু খাতুনের ছেলে মেয়েরা যশোর রেলওয়ে পুলিশের সদস্য ও খুলনা রেলওয়ে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ##

Read More

বাংলার খেলা প্রতিবেদক যশোর জেলা ফুটবল রেফারিজ সমিতির নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারির দ্বিতীয় তলায় বেলা ১টা থেকে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। ৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২টি প্যানেলে ১৪ টি পদের বিপরীতে ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম বলেন, স্থানীয় শামস-উল-হুদা স্টেডিয়ামে খাতুন ক্রিকেট প্যাভিলিয়নের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হবে ভোট। ভোট গ্রহণ হবে দুপুর ১ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এর আগে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। নিবাস-নিশাদ-ইব্রাহীম প্যানেলে ২টি সহভাপতি পদে লড়বেন ফশিয়ার রহমান ও মিজানুর রহমান, সাধারণ সম্পাদক নিবাস হালদার, যুগ্ম সম্পাদক পদে…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে প্রার্থীর ছড়াছড়ি। তবে লড়াইটা হবে ঘরের মধ্যেই। প্রার্থীদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা ও ঘরাণার। ফলে প্রতিপক্ষ হিসেবে দলের নেতাকর্মীরাই ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। এতে করে গ্রুপিংয়ের রাজনীতি আরও সক্রিয় হয়েছে। ভোটযুদ্ধ ঘিরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল আরও প্রকাশ্যে আসার শংকা তৈরি হয়েছে। যদিও প্রার্থীরা বলছেন, ভোট উৎসবমুখর করতে দলের একাধিক প্রার্থী লড়ছেন। জনপ্রিয়তা যাচাইয়ে নেমেছেন তারা। জানা যায়, প্রথম ধাপে আগামী ৮ মে যশোরের কেশবপুর ও মণিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান মহিলা…

Read More