পাইকগাছা প্রতিনিধি কয়েকদিনে টানা তাপদাহ চলছে দেশষুড়ে। খুলনায় তাপমাত্রা ৪১ ডিগ্রির উপরে উঠেছে। ঘর থেকে বের হলেই গরমে ঘেমে নাজেহাল। হেঁটে বা গাড়িতে করে এক স্থান থেকে অন্যস্থানে যেতে ঘাম ঝরছে শরীর থেকে। সাময়িক প্রশান্তি আর তৃষ্ণা মেটাতে কাঠফাটা রোদে শুকিয়ে যাওয়া গলা ভেজাতে রাস্তার পাশের দোকান থেকে ঠান্ডা শরবত বা জুস কিনে পান করছেন অনেকেই। অস্বাস্থ্যকর পরিবেশের এসব শরবত-জুস পানে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। পাইকগাছার পৌর বাজারের ব্যস্ত সড়কের মোড়ে, মার্কেটের সামনে, রাস্তার পাশে দাঁড়ানো লেবু পানি, আখের রস, বেলের শরবত, আম-পেয়ারা, তরমুজ, শসা, ডাবসহ নানা প্রকারের লোভনীয় ফল-ফলাদি। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তার মোড়ে মোড়ে ভ্যানে করে শরবত…
Author: banglarbhore
নড়াইল সংবাদদাতা নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামে মাছের ঘেরে ডুবে শিশু তিন্নি (৫) ও তানহা (৩) নামে আপন দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। শিশু দুটি সদর উপজেলার বাহিরগ্রামের নূর জালাল মোল্যার সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেলে বাবা ও মায়ের সঙ্গে বাড়ির পাশে মাছের ঘেরে যায় তাদের দুই সন্তান তিন্নি ও তানহা। কাজের ফাঁকে বাবা নূর জালাল ঘের পাড়ের একটু দূরে এগিয়ে যান। এ সময় সন্তানদের ঘের পাড়ে রেখে তাদের মা বাড়িতে চলে আসেন। সন্ধ্যায় বাড়িতে না আসায় সন্তানদের খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে পরিবারের লোকজন মাছের ঘের থেকে শিশুসন্তানদের উদ্ধার করে নড়াইল সদর আধুনিক হাসপাতালে নিয়ে…
বেনাপোল প্রতিনিধি যশোরের শার্শা উপজেলার নাভারন সাতক্ষীরার মোড়ে সিটি হাসপাতালে ভুল চিকিৎসায় স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তিনি বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর গ্রামের কলোনী পাড়ার রেজাউল ইসলামের স্ত্রী। তার পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসার ফলে বুধবার রাতে তার মৃত্যু হয়। স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের অভিযোগ, বুকে ব্যথার চিকিৎসার জন্য তাহেরা খাতুন প্রায়ই চিকিৎসকের কাছে যেতেন। অনেক পরীক্ষা-নিরীক্ষার পর অবশেষে চিকিৎসকরা জানান, তার স্তন ক্যান্সার হয়েছে। একপর্যায়ে নাভারণ সাতক্ষীরা মোড়ে অবস্থিত সিটি হাসপাতালের ডাক্তারের পরামর্শ নিতে গেলে অপারেশনের কথা বলেন ওই হাসপাতালের এমবিবিএস ডাক্তার সুজিত রায়। গত বুধবার রাত ১০টার দিকে তাহেরা খাতুনকে অপারেশন রুমে নিয়ে যাওয়া হয়। এ…
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের দায়তলায় ভৈরব নদের উপর অবৈধভাবে পুননির্মাণাধীন সেতুর পাদদেশে ভৈরব নদ সংস্কার আন্দোলন যশোর এক সং বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভৈরব নদে নিয়ম লঙ্ঘন করে পাঁচ সেতুর নির্মাণকাজ অব্যাহত রয়েছে উল্লেখ করে এই নির্মাণ বন্ধসহ তিন দফা দাবিতে নির্মাণাধীন সেতুর পাদদেশে সংবাদ সম্মেলন করেছে ভৈরব নদ সংস্কার আন্দোলন কমিটি। রোববার দুপুরে যশোর সদরের দায়তলায় ভৈরব নদের উপর পুনর্নির্মাণাধীন সেতুর পাদদেশে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সূচনা বক্তব্য রাখেন- ভৈরব নদ সংস্কার আন্দোলন যশোরের উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নেতা জিল্লুর রহমান ভিটু। সংবাদ সম্মেলন…
ঝিকরগাছা প্রতিনিধি যশোরের ঝিকরগাছায় উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদনের শেষ দিন রোববার দুপুরে উপজেলা নির্বাচন অফিসার এ তথ্য দিয়েছেন। উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস ছন্দ গতকাল (২১ এপ্রিল) দুপুরে জানান, অনলাইনের মাধ্যমে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম, বর্তমান ভাইস চেয়ারম্যান সেলিম রেজা এবং বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ ইমরানুর রশিদ এবং কামরুজ্জামান মিন্টু মনোনয়নপত্র দাখিল করেছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আমেনা খাতুন, আছিয়া বেগম এবং জেসমিন সুলতানা মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝিকরগাছায় ষষ্ঠ…
সাতক্ষীরা সংবাদদাতা পাঁচ বছরেও চালু করা যায়নি সাতক্ষীরার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান সুন্দরবন টেক্সটাইল মিল্স। ফলে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। এতে করে হতাশায় ভুগছেন চাকরি হারানো বিপুল সংখ্যক শ্রমিক। সকল ষড়যন্ত্র উপেক্ষা করে মিলটি আবারো চালুর দাবি বাস্তবায়ন কমিটিসহ শ্রমিকদের। তবে কর্তৃপক্ষের দাবি, পিপিটি’র মাধ্যমে চালুর চেষ্টা করা হচ্ছে মিলটি। সুন্দরবন টেক্সটাইল মিল্স সূত্রে জানা যায়, সাতক্ষীরার একমাত্র ভারি শিল্প প্রতিষ্ঠান এই মিলটি। ১৯৮৩ সালে সাতক্ষীরা শহর উপকণ্ঠের মাগুরা এলাকায় ৩০ একর জায়গায় স্থাপন করা হয় সুন্দরবন কেক্সটাইল মিলস। মিলটিতে একসময় দেড় হাজার শ্রমিক কাজ করতেন। মূল ইউনিট ও নীল কমল ইউনিটের আওতায় ৩৯ হাজারেরও বেশি টাকু ঘুরতো…
তালা সংবাদদাতা তালা উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে তাদের মনোনয়ন দাখিল করেন। সূত্র জানায়, এদিনে ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রোববার (২১ এপ্রিল) সকালে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী উক্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন দাখিলের কাজও সম্পন্ন করেছেন। তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত দাখিল করেছেন তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান,…
বাংলার ভোর প্রতিবেদক “ভালোবাসা,ঐক্য,শান্তি,বন্ধন” এই শ্লোগানকে সামনে নিয়ে যশোরের মনিরামপুর উপজেলার ২নং কাশিমনগর ইউনিয়ের ইত্যা গ্রামে দেশে অবস্থানরত যুবক ও প্রবাসীদের নিয়ে “ইত্যা মানব কল্যান সংস্হা” নামে একটি সংগঠন আত্মপ্রকাশ ঘটেছে। গতকাল ২০শে এপ্রিল শনিবার রাত ১০ টার সময় ৪০ সদস্য নিয়ে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। এতে সভাপতি মনোনীত করা হয় ইয়ামিন রেজা ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয় নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয় মুন্নাফ হোসেন কে। এই সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষ্যে গতকাল শনিবার রাতে ইত্যা আতাউর কপি হাউজ মোড়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্ঠা শরিফুল ইসলাম, তৈয়বুর রহমান,আবু তাহের,শেখ জিনারুল ইসলাম জিন্নাহ…
রাজগঞ্জ প্রতিনিধি প্রচণ্ড রোদ ও গরমের ভিতরে দিয়ে গরীবপুর শ্মশান মোড়ের পাশে তালরস বিক্রেতার বিক্রি বেড়েছে। গরমের কিছুটা স্বস্তি পেতে শিশু-তরুণ-বৃদ্ধ সববয়সীরাই বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তালের রস পান করছেন। মনিরামপুর উপজেলা গরিবপুর গ্রাম শ্মশান মোড়ে হেদায়েতুল্লাহ প্রতিদিন গাছ থেকে রস সংগ্রহ করে এনে বিক্রি করে থাকেন। পেশায় কৃষক হেদায়েতুল্লাহ তীব্র গরমের এ মৌসুমে কিছু অর্থের প্রয়োজনের পাশাপাশি মানুষকে সুস্বাদু তালরসের স্বাদ দেয়ার জন্য প্রতিদিন রস বিক্রি করে থাকেন। প্রধান তরুণ-যুবকরাই তারা ক্রেতা। তবে সববয়সীরাই আসেন তাল রস পান করতে। তিনি বলেন প্রতিদিন ৫ থেকে ৬টি তালগাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ ভাড় রস হয়। প্রতি গ্লাস রস ১৫…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরে শনিবার ভোররাতে কলারোয়ার পাঁচপোতা গ্রামে এঘটনা ঘটে। আজহারুল ইসলাম পাঁচপোতা গ্রামের বাসিন্দা। কলারোয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলামের দুই স্ত্রী। তার বড় স্ত্রীর নাম রাশিদা খাতুন ও ছোট স্ত্রীর নাম ঝর্না খাতুন। প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সাথে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দেন ঝর্ণা খাতুন। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামকে হাত-পা বেঁধে তার পুরুষাঙ্গ কেটে নেন তিনি। একপর্যায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে।…