বাংলার ভোর প্রতিবেদক যশোরে জামায়াতের উদ্যোগের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যশোর সদরের ইছালী ইউনিয়ন ও জেলা শহর এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। কাশিমপুর ইউনিয়নের সম্প্রীতি সমাবেশে ইউনিয়ন জামায়াতের সভাপতি ইউসুফ আলী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের যশোর জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস। বিশেষ অতিখি জেলার সহকারী সেক্রেটারি আধ্যাপক শামসুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহাবুদ্দিন বিশ্বাস, আব্দুল হক। অপরদিকে যশোর শহরের বারান্দীপাড়ার অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করনে ওয়ার্ড সভাপতি সাদিকুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা নায়েবে আমির বেলাল হুসাইন, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রেজাউল করিম জেলা সহকারী সেক্রেটারি, থানা আমির নুর আলা আল মামুন, আলী আহমেদ…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, রেজিস্ট্রারসহ উপাচার্যের অনুসারীদের আগামি ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করার আল্টিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকালে যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই আল্টিমেটাম দেয় তারা। একই সাথে বেঁধে দেওয়া সময়ের মধ্যে উপাচার্য সম্মানের সঙ্গে পদত্যাগ না করলে তাকেও শেখ হাসিনার মতো অবস্থা হবে বলে হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। এর আগে সকালে ভিসিসহ তার অনুসারীদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের কর্মসূচির অংশ হিসাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ভিসির পদত্যাগসহ তার অনিয়ম দুনীর্তির বিচারের দাবি তোলেন। একই সাথে ভিসিকে স্বৈরাচার ও শেখ হাসিনার দালাল…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ গরীব,অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছে যশোর আধুনিক হাসপাতাল। বেসরকারি সেবামূলক এই প্রতিষ্ঠানটি মাত্র ৫০ টাকা টিকিট মূল্যে সাধারণ মানুষেরদের চিকিৎসা সেবা দিয়ে আসছেন। যশোর আধুনিক হাসপাতাল ঘোপ সেন্ট্রাল রোডে অবস্থিত। এখানে শুক্রবার বাদে সপ্তাহের অন্য ৬ দিন রেজিস্টার্ড চিকিৎসক দ্বারা সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত রোগীদের ব্যবস্থাপত্র দেওয়া হচ্ছে। প্রায় দুই মাস ধরে প্রতিদিন দুই জন করে চিকিৎসক এই স্বাস্থ্য সেবা অব্যাহত রেখেছেন। প্রতিদিন ২০ থেকে ২৫ জন রোগী যাদের ৫ থেকে ৭ শ’ টাকা দিয়ে ডাক্তার দেখানোর সুযোগ কম তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এই সেবা নিতে…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও ও দেশ বাঁচাও স্লোগান নিয়ে মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন হয়। এ সময় ফসলের লাভজনক দাম, কৃষি উপকরণের বাজার সিন্ডিকেট ভাঙ্গা, বিএডিসিকে সচল ও শস্যবীমা চালু, পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম ও দুর্নীকি বন্ধ, ভবদহ জলাবদ্ধতা নিরসনে টিআরএম প্রকল্প চালু, যশোরের পানিসারাতে ফুল গবেষণা প্রকল্প দ্রুত বাস্তবায়ন ও সবজি চাষিদের জন্য হিমাগার বাস্তবায়নসহ বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। বাংলাদেশ কৃষক সমিতি যশোর জেলা শাখার সহ-সভাপতি আমিনুর রহমান হিরোর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি আব্দুর রহিম, অভিমন্যু মন্ডল, সাধারণ…
বাংলার ভোর প্রতিবেদক রিকশা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের (এমএম কলেজ) শিক্ষার্থী মনিরুল ইসলামের (২৪)। আট বছর ধরে তিনি শহরে রিকশা চালিয়ে পড়াশোনার খরচ জোগান। ১৫ আগস্ট প্রেসক্লাব যশোর সংলগ্ন আখতার ফার্নিচার ভবনের সামনে থেকে তার ভাড়ায় চালিত রিকশাটি চুরি হয়ে যায়। মনিরুল যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা ষাটখালী গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। তিনি রিকশা চালানোর পাশাপাশি সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের প্রথম থেকে সাধারণ শিক্ষার্থীদের সাথে যশোরের রাজপথে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। গত ১৫ আগস্ট প্রেসক্লাব যশোর সংলগ্ন আখতার ফার্নিচার ভবনের সামনে থেকে তার ভাড়ায় চালিত রিকশাটি চুরি হয়ে যায়। রিকশাচালক মনিরুল এমএম কলেজের অনার্স (ভূগোল বিভাগ)…
বাংলার ভোর প্রতিবেদক যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ২৪জনকে হত্যার অভিযোগে অজ্ঞাত ২শ’ জনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার ১৫দিন পর আজ সোমবার রাতে শাহীন চাকলাদারের চাচাতো ভাই যশোর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে এ মামলা করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, তার চাচাতো ভাই শাহীন চাকলাদার যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার মৃত মান্নান চাকলাদারের ছেলে। তিনি একজন সাবেক সংসদ সদস্য। যশোর শহরের চিত্রা মোড় এমএম আলী রোডে জাবির ইন্টারন্যাশনাল নামে তার মালিকানাধীন একটি পাঁচ তারকা মানের আবাসিক হোটেল রয়েছে। গত ৫ আগস্ট বিকেল…
কোটচাঁদপুর সংবাদদাতা সারের সঠিক মূল্য নির্ধারণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা কৃষি অফিসার ও ডিলারদের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা কৃষি অফিসারে কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্বে করেন উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুল ইসলাম, বলুহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহআলম, অতিরিক্ত কৃষি অফিসার এসএম নাজমুল সাকিব শাহীন, সাংবাদিক আব্দুল্লাহ বাশার, মঈন উদ্দিন খান প্রমুখ। সে সময় ডিলার ও রিটেলারদের সাথে কৃষি কাজে ব্যবহৃত সকল সারের সঠিক মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয় তুলে…
খাজুরা সংবাদদাতা যশোরের খাজুরার চন্ডিপুর বালিকা দাখিল মাদরাসায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করেন, যশোর জেনারেল হাসপাতালে শিশু-কিশোর রোগ বিশেষজ্ঞ ও কনসালট্যান্ড ডা. আব্দুস সামাদ। গতকাল মাদরাসার সামনে চিত্রা নদীর পাড়ে একটি ফলদ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর প্রতিষ্ঠানের ২০০ শিক্ষার্থীর প্রত্যেকের হাতে একটি করে গাছের চারা তুলে দেন ওই চিকিৎসক। এর সাথে মাদরাসার পক্ষ থেকে দেওয়া হয় একটি করে ফরম। ‘তোমার গাছটি কেমন আছে’ শিরোনাম ওই ফরমে শিক্ষার্থীর নাম, শ্রেণি, রোল নম্বর ও জমা দেয়ার তারিখ রয়েছে। এ ফরমের মাধ্যমে নিজের গাছ সম্পর্কে ‘৮ লাইন’ লিখে জানাবে শিক্ষার্থীরা। এতে সবুজ প্রকৃতির…
সাতক্ষীরা সংবাদদাতা ২০১৪ সালের ২৭ এপ্রিল ছাত্র শিবিরের সাতক্ষীরা শহর শাখার সেক্রেটারি আমিনুর রহমানসহ সাতজনকে গুলি করে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ ইনামুল হকসহ ২৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলাম (৫৪) বাদী হয়ে ভাই হত্যার বিচার চেয়ে এ মামলা দাযের করেন। শহরের কামালনগরের একটি মেসে ৭ জনকে গুলি করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। মামলার…
ভোমরা সংবাদদাতা সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের সুফির বাঁশতলা এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আলীপুর দিঘীর পাঁড় এলাকার আব্দুল হান্নান ও আলীপুর গ্রামের শরীফুল ইসলাম। আব্দুল হান্নায় পেশায় ভাড়ার মোটরসাইকেল চালক। আলিপুর গ্রামের মনিরুল ইসলাম জানান, আব্দুল হান্নান মোটরসাইকেলে শরীফুল ইসলামকে নিয়ে ভোমরায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুফির বাঁশতলা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুল হান্নান। স্থানীয়রা শরীফুলকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) নজরুল ইসলাম জানান, নিহত…
