বাংলার ভোর প্রতিবেদক যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক রোগীকে ওয়ার্ডের বেডে হস্তান্তরকে কেন্দ্র করে রোগীর স্বজনদের মারপিট করেছেন হাসপাতালের ওয়ার্ড বয় ও বহিরাগত একটি ক্লিনিকের কর্মচারী। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাধারণ শিক্ষার্থী জেসিনা মূর্শীদ ও মাসুম বিল¬াহসহ কয়েকজন শিক্ষার্থী হামলাকারীদের পুলিশের হাতে সোপর্দ করে। এরপর যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার সকাল ৮টার দিকে যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় মহিলা সার্জারি ওয়ার্ডে এ মারামারি ঘটনা ঘটে। ভুক্তভোগী রোগীর স্বজন যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের রিপন হোসেন (৪৫) এবং তার স্ত্রী আঞ্জুমানারা বেগম (৩৫)। হামলাকারীরা হলেন- যশোর জেনারেল হাসপাতালের ওয়ার্ড বয় আসাদুজ্জামান…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দি বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে যশোরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে চাকুরিচ্যুত ‘বিডিআর সদস্য যশোর অঞ্চল’ -এর ব্যানারে এই মানববন্ধন করা হয়। যশোর খুলনা সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার প্রায় তিন শতাধিক চাকুরিচ্যুত বিডিআর সদস্য ছাড়াও তাদের পরিবারের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেয়। তাঁরা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল ‘বিডিআর আমার স্বামীর চাকরি ফেরত চাই, ৫৭ সেনাকর্মকর্তাসহ ৭৪ জন হত্যার বিচার চাই, আমরা নির্দোষ বিডিআর চাকুরি ফেরত চাই, আমার বাবা বিদ্রোহী নয়, দেশ প্রেমিক…
বাংলার ভোর প্রতিবেদক ঢাকার রামপুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে ৫ আগস্ট চোখে রাবার বুলেট বিদ্ধ হয় যশোরের মনিরামপুর ঢাকুরিয়া ইউনিয়নের বলিয়ানপুর গ্রামের আহাদ আলীর। বাঁ চোখে গুলিবিদ্ধ হওয়ার পর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিয়ে যান হাসপাতালে। এর পর দুই দফা অস্ত্রোপচার করা হলেও আহাদের চোখ থেকে গুলি বের করতে পারেননি চিকিৎসকরা। ফলে হাসপাতাল থেকে স্বজনরা তাঁকে বাড়ি নিয়ে এলেও এখন পর্যন্ত চোখে অসহ্য যন্ত্রণা নিয়ে ছটফট করছেন আহাদ। তাঁর উন্নত চিকিৎসার প্রয়োজন। কিন্তু অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। আহাদের বাবার নাম সাহেব আলী। ২৭ বছর বয়সী আহাদ যশোর এমএম কলেজ থেকে মাস্টার্স সম্পন্ন করে বিসিএস পরীক্ষা দিতে ঢাকার মালিবাগে…
শ্যামনগর সংবাদদাতা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন অফিস উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (২০শে আগষ্ট) বিকাল সাড়ে পাঁচটায় অফিসের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশেক এলাহী মুন্না। এসময় বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা এস এম আব্দুর রাজ্জাক, জি এম রুস্তম আলী সাবেক যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল,এম এম,মনজু ইলাহী যুগ্ন আহবায়ক উপজেলা যুবদল, আব্দুল্লাহ আল কাইয়ুম আবু আহ্বায়ক উপজেলা ছাত্রদল, আব্দুল গফুর যুবনেতা, আব্দুস সালাম, এমএম রফিকুল ইসলাম,আবু মুসা কাজল সাবেক সাধারণ সম্পাদক উপজেলা জাসাস, জয়নাল হোসেন, শাহাদাত হোসেন , মোহন, জাকারিয়া সরদার, সালাম, মাসুম,…
আশাশুনি প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সাতক্ষীরার আশাশুনিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে আশাশুনি হাফিজিয়া মাদ্রাসার সভাকক্ষে আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব জাকির হোসেন বাবু।স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিক এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম গণি দুদু, যুবদলের আহ্বায়ক শরীফুল আহসান টোকন, তাঁতী দলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জাসাস এর সাবেক সভাপতি শফিকুল ইসলাম।অন্যান্যের মধ্যে বক্তব্য…
আশাশুনি প্রতিবেদক শেখ হাসিনার বিচারের দাবিতে আশাশুনিতে উপজেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে জনতা ব্যাংক চত্বরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক স ম আসাদুজ্জামান আসাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, সরদার রুহুল আমিন, আব্দুর রহিম ছোট, শফিউল আলম সুজন। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রদল নেতা আসিফ ইকবাল শিমুল, হুমায়ূন কবির লিমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র নেতা সানাউল হক নিরু প্রমুখ। বক্তারা গণহত্যাকারী শেখ হাসিনার বিচারের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল’র একটি আভিযানিক দলের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ শুকুর জামান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর জেলার চৌগাছা ধানাধীন মার্কাপুর গ্রামের নজরুল ইসলাম’র ছেলে শুকুর জামান (৩৪) কে ২৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেল’র একটি আভিযানিক দল। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে জানা গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর’র পরিদর্শক সাইদুর রহমান বাদী হয়ে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।
বাংলার ভোর প্রতিবেদক কলেজ পড়ুয়া মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় চিহ্নিত সন্ত্রাসীরা যশোর সদরের বাহাদুরপুর পশ্চিমপাড়ার এক ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আদালতের নির্দেশে সোমবার ১৯ আগষ্ট রাতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ ওই গ্রামের উজ্জল শেখের স্ত্রী সোনিয়া বেগমের পিটিশন নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করেন। মামলায় আসামি করেন, প্রতিবেশী মকবুল হোসেনের ছেলে জামাল হোসেন। মামলায় বাদি উল্লেখ করেন, আসামি জামাল হোসেন মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। বাদি ও আসামীর বাড়ির পাশাপাশি। বাদি তার ৩ মেয়ে সন্তান নিয়ে নিজ বাড়িতে বসবাস করে আসছে। বাদির স্বামী ব্যবসা করে জীবিকা নির্বাহ করে।…
বাংলার ভোর প্রতিবেদক চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের দাবিকৃত দুই লাখ টাকা না দেয়ায় শহরের বেজপাড়া মেইন রোডের এক বাড়িতে হামলা চালিয়ে কেয়ার টেকারকে মারপিট গেট ভাংচুর ও বাড়ির মালিককে মারপিট করে সিসি ক্যামেরা খুলে নিয়ে গেছে। এ ঘটনায় আদালতের নির্দেশে সোমবার রাতে কোতয়ালি থানায় চিহ্নিত ৫ সন্ত্রাসী চাঁদাবাজ ও তাদের সহযোগী অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামি করে মামলা করা হয়। মামলা করেন, শহরের ষষ্টিতলা পাড়া পিটিআই রোডস্থ বর্তমানে বেজপাড়া মেইন রোডস্থ অনীল দেবনাথের ছেলে রিংকু দেবনাথ। মামলায় আসামি করা হয়েছে, বেজপাড়া মেইন রোডের আয়নাল উদ্দিনের ছেলে আসিফ, একই এলাকার ফিরোজ হোসেন, শওকত আলী, সেনা পরামানিক ও বেজপাড়া বুনোপাড়ার মিশুক ভট্টচার্য্যসহ…
বাংলার ভোর প্রতিবেদক জাতীয়তাবাদী মৎসজীবী দলের কেন্দ্রীয় সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম মাহাতাবের রুহের মাগফেরাত কামনায় যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎসজীবী দলের আয়োজনে মঙ্গলবার আসরবাদ জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম। অনুষ্ঠানে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, বিশিষ্ট ব্যবসায়ী ও লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, বিএনপি নেতা অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, দেয়াড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান…
