বাংলার ভোর প্রতিবেদক ভারতীয় ৫ বোতল মদসহ ববরুবহন ঘোষ নামে এক ভারতীয় নাগরিককে ডিবি পুলিশ গ্রেফতার করেছে। আজ (বৃহস্পতিবার) ৭ মার্চ সকাল সোয়া ১০ টায় যশোর সদর উপজেলার চাঁচড়া বাজারমোড়ে জনৈক গোলাম সরোয়ারের মুদি দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করে। সে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার হিরাপোল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় দুপুরে যশোর কোতয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে। ডিবি’র এসআই কাজী আব্দুল মান্নানসহ একদল পুলিশ এদিন সকালে গোপন সূত্রে খবর পেয়ে উল্লেখিত স্থানে পৌছে ভারতীয় নাগরিক ববরুবহন ঘোষকে আটক করে। এসময় তার দখলে থাকা ভারতীয় ৫ বোতল বিদেশী মদ ও ভারতীয় পাসপোর্ট ও পুরাতন স্কুল ব্যাগ উদ্ধার…
Author: banglarbhore
বাংলার ভোর পতিবেদক যশোরের মনিরামপুরে পরিত্যক্ত অবস্থায় থাকা বোমা নিয়ে খেলার সময় বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার ফতেয়াবাদ গ্রামের পরিত্যক্ত একটি ঘরে এ ঘটনা ঘটে। আহত দুই শিশু ওই গ্রামের আসলাম হোসেনের ছেলে আরজু (১০) ও রাকিবুল ইসলাম বাবলুর ছেলে মাইমুন মেহেদী (৪)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, খবর পেয়ে মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় পুলিশ পরিত্যক্ত ঘর থেকে ৯টি বোমা জব্দ করে। ওসি মেহেদী মাসুদ বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। কাউকে আটক করা যায়নি। ফতেয়াবাদ গ্রামের ওহিদুল ইসলামের বসতভিটায় চার কক্ষের একটি…
বাংলার ভোর প্রতিবেদক চোরাই মোটরসাইকেল বিক্রি করতে এসে মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্য গ্রেফতার হয়েছেন। এ সময় চোরাই মোটরসাইকেল কিনতে আসা যুবক পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর শেখপাড়ার শহিদুল ইসলাম ওরফে শহিদ ও যশোরের শার্শা উপজেলার বড় বসন্তপুর গ্রামের নাজিম উদ্দিন ওরফে নিত্ত। এ সময় মোটরসাইকেল কিনতে আসা ওই চক্রের সদস্য মাগুরা জেলার মহম্মদপুর থানার হৃদয় হাসান ওরফে সেলিম পালিয়ে যায়। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই আরিফুল ইসলাম আজ (বৃহস্পতিবার) দুপুরে কোতয়ালি থানায় মামলা করেন। এ মামলায় এসআই উল্লেখ করেন, বুধবার রাত ১১ টার পর শহরের মণিহার মোড়ে অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন করা হয়েছে। গতকাল দিবসটি ঘিরে র্যালি, বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রসাশন। মুক্তিযুদ্ধের প্রেরণা শক্তি হিসেবে ৭ মার্চ বিশেষ গুরুত ¡বহন করে। ১৯৭১ সালের এই দিনে বাঙ্গালি জাতির স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রোসকোর্স ময়দানে এক ঐতিহাসিক ভাষণ দেন। ১৮ মিনিটের সেই ভাষণে সমগ্র বাঙ্গালি জাতিকে তিনি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সুস্পষ্ট দিকনির্দেশনা দেন। মুক্তিযুদ্ধ ও বাঙ্গালির স্বাধীকারের চেতনায় বিশ্বাসি হয়ে যথাযোগ্য মর্যাদায়, শ্রদ্ধা ও ভালোবাসায় সরকারি-বেসরকারি সেবা প্রতিষ্ঠানসহ আওয়ামী লীগ ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন এ উপলক্ষে…
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার দেবহাটার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ও মুনসুর আলী মৃত্যুবরণ করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (বৃহস্পতিবার) দুপুরে জানাযা নামাজ ও রাষ্ট্রীয় মর্যাাদায় গার্ড অব অনার প্রদান শেষে দাঁদপুরে আব্দুর রউফের নিজস্ব বাসভবন ও খেজুরবাড়িয়ায় মুনসুর আলীর নিজস্ব বাসভবন সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে জাতির দুই সূর্যসন্তনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। এ সময় দেবহাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র…
যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোমে ইংলিশ স্পিকিং কম্পিটিশন হয়েছে। গতকাল বিকেলে স্কুল আঙিনায় ছিল এই আয়োজন। এতে ২০ প্রতিযোগি অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীসহ অংশগ্রহণকারীদের সবার মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিদের মধ্যে প্রথম স্থান অর্জন করে পাতা, দ্বিতীয় স্থান রোদেলা ও তৃতীয় তাহমিনা। বিচারিক দায়িত্ব পালন করেন যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব ও কোর্স টিচার আনোয়ার হোসেন রিফাত।-সংবাদ বিজ্ঞপ্তি।
বাংলার ভোর প্রতিবেদক যশোর কেন্দ্রীয় কারাগারে নজরুল ইসলাম ওরফে নজু মোল্যা (৬৯) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। তিনি যশোরের অভয়নগর থানার ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি খুলনার ফুলতলা থানার ১৯৯৫ সালের ২৪ অক্টোবর দায়েরকৃত ৫ নম্বর মামলার আসামি। যশোর কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত কয়েদি নজরুল ইসলাম বুধবার রাতে হঠাৎ করে কারা অভ্যান্তরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আজ সকাল সাড়ে ৭টার দিকে যশোর ২৫০ শষ্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ৮ টার দিকে তিনি মুত্যুবরণ করেন। হাসপাতালের রেজিস্ট্রারে মৃত্যুর কারণ হিসেবে ব্রাউট ডেথ লেখা আছে । যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বলছেন,…
বেনাপোল সংবাদদাতা মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই আমির হোসেন। গেল ফেব্রুয়ারি মাসে বেনাপোল পোর্ট থানার এস আই আমির হোসেন তানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অপরাধ দমনে বিশেষ ভূমিকা রেখেছেন। এ কারণে গত ফেব্রুয়ারি মাসে হিসেব অনুযায়ী যশোর জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত বুধবার দিনব্যাপি যশোর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এসআই আমির হোসেনের হাতে শ্রেষ্ঠেত্বের ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেন। এ সময় যশোর পিবিআই এর পুলিশ সুপার রেশমা শারমিনসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তা…
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা নিয়ন্ত্রিত সদর থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল ৩ টায় অনুষ্ঠিত থানা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের যশোর জেলা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ ফয়েজ গাজী ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সদর থানা শাখার সভাপতি মুহাম্মাদ আক্তারুজ্জামান, সেক্রেটারি সেলিম আহমেদ, যুব আন্দোলন সদর থানা শাখার সভাপতি হুসাইন আহমাদ। প্রধান অতিথির বক্তব্য শেষে ২০২৩ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হয়েছেন মুহাম্মাদ শাকিল আহমেদ, সহ-সভাপতি মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু…
বেনাপোল থেকে রাজু আহমেদ নেই কোন সরকারের অনুমতি। নেই কোন ট্রাক্টর চালকের লাইসেন্স। নষ্ট করছে কোটি কোটি টাকার সড়ক। প্রশাসনের সামনেই চলছে নিষিদ্ধ যন্ত্র দানব ট্রাক্টর। সাধারণ জনগণ প্রশ্ন তুলেছেন কার স্বার্থে, কার ইশারায় শার্শা উপজেলার অলিতে গলিতে চলছে এই নিষিদ্ধ ট্রাক্টর। বেনাপোলসহ শার্শা উপজেলার গ্রামীণ সড়ক ও মহাসড়কে নিষিদ্ধ ট্রাক্টরের যন্ত্রণায় অতিষ্ঠ এলাকাবাসী। গ্রামীণ সড়কগুলো ব্যাপক ক্ষতির কবলে পড়েছে। এসব যেন দেখার কেউ নেই। উপজেলার বিভিন্ন সড়ক ও গ্রামীণ সড়ক গুলোতে অবাধে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ ট্রলি। গ্রামীণ পাকা, আধাপাকা ও কাঁচা সড়কে মাটি, বালি, কাঠ-গাছ পরিবহনকারী অবৈধ ট্রাক্টরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার মানুষ। সরকারে পক্ষ থেকে প্রতিনিয়ত নতুন…