Author: banglarbhore

মাগুরা সংবাদদাতা গণহত্যার দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের ফাঁসি এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। বৃহস্পতিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীমের নেতৃত্বে ভায়না মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। শহরের চৌরঙ্গী মোড়ে মিছিলটি শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশাবুজ্জামান শামীম, সহ-সভাপতি আবু সালেহীন দুর্লভ, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান হাসু, প্রচার সম্পাদক নুর হোসেন জসিম। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে আগত স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে স্বেচ্ছাসেবক দলের নেতারা অভিযোগ করে বলেন, দেশ…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে কোটচাঁদপুর মডেল থানায় পৃথক দুইটি মামলা করেছেন উপজেলার দোড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন। তবে মামলা হলেও আসামিরা রয়েছে ধরা ছোয়ার বাইরে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা যায়, কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নের ভোমরাডাঙ্গা-চুয়াডাঙ্গা বাজারের পাশে হারুন অর রশিদের পুকুর ও সোয়াদি গ্রামের আনিসুর রহমানের পুকুর থেকে মাটি ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে মাটি কেটে বিক্রি করে আসছিল। এ কারনে গত ২১ জুলাই পুকুর থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে মডেল থানায় পৃথক দুইটি এজাহার দায়ের করেন দোড়া ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা জাকির হোসেন। ওই মামলায় আসামি করা হয়েছে,…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা যশোরের ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদের অপসারণসহ ৭ দফা দাবিতে বিক্ষোভে উত্তাল স্কুলের শিক্ষার্থীরা। ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুর কবির দুর্নীতির কারণে শিক্ষকদের চাপের মুখে কলেজ থেকে পালিয়ে গেছেন। উজ্জলপুর মাদ্রাসার সুপারের দুর্নীতির বিরুদ্ধে শিক্ষকরা তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বেলা ১টা পর্যন্ত স্কুলের প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়ে ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা কোটি টাকার দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে আগামী রোববারের (২৫ আগষ্ট) মধ্যে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীদের অন্য দাবিগুলো হলো স্কুলের সকল দুর্নীতির…

Read More

বাংলার ভোর ডেস্ক সারা দেশে বন্যা পরিস্থিতির খোঁজখবর রেখে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপদেষ্টা পরিষদের সদস্যদের নির্দেশ দিয়েছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় তিনি এই নির্দেশনা দেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আজ কেবিনেট বৈঠকে বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যদের বন্যাকবলিত এলাকা পরিদর্শনের কথা বলেছেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, ১০ জেলা বন্যাকবলিত হয়েছে এবং সর্বশেষ হিসাবে ৩৬ লাখ মানুষ বন্যাকবলিত হয়েছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে উপদেষ্টারা এসব জেলা পরির্দশন করবেন বলে তিনি উল্লেখ করেন।…

Read More

বাংলার ভোর ডেস্ক উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বৃষ্টির পানির প্রভাবে দেশের ১০জেলায় প্রায় ৩৬ লাখ মানুষ বন্যায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। এর মধ্যে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মোট ৫ লাখ ৮৬ হাজার ৪০টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। সেসব এলাকায় তৈরি হয়েছে মানবিক বিপর্যয়। মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, পানিবন্দি বা ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট ২ হাজার ২৪৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোয় মোট ৮২ হাজার ৬৯৪…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত নড়াইল জেলা আওয়ামী লীগ নেতা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাসসহ ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার যশোর স্পেশাল ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করলে বিচারক মোহাম্মদ সামছুল হক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন, তৎকালীন পৌর সচিব শফিকুল আলম লিটু, কাউন্সিলর আহম্মদ আলী খান, কাউন্সিলর তেলায়েত হোসেন, ইজারাদার রফিকুল ইসলাম, ইজাজুল হাসান বাবু। দুদকের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে নীতিমালা ২০০২-এর ৩ (ঘ) অনুচ্ছেদ ভঙ্গ করে আসামিরা ১৪১২ সালে নড়াইল পৌরসভার রূপগঞ্জ সাধারণ হাট ও নড়াইল বাস টার্মিনাল ইজারা দিয়ে ৭ লাখ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পদচ্যুত সাবেক প্রধানমন্ত্রী গণহত্যাকারী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেলে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি শহরের জেল রোড হয়ে উপশহর খাজুরা বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, খুনি হাসিনা পরিকল্পিত ভাবে পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে দেশী-বিদেশী ষড়যন্ত্রের মাধ্যমে ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব চালিয়ে বিএনপিসহ আওয়ামী লীগের বিরোধী মতের অসংখ্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের নৃশংসভাবে হত্যা করা হয়। শাপলা চত্ত্বরে রাতের অন্ধকারে অসংখ্য নিরীহ আলেম ও মাদ্রাসা ছাত্রকে হত্যা…

Read More

যশোর জেলার এক ঝাঁক তরুণ প্রবাসীর সমন্বয়ে যুক্তরাজ্যে গঠিত “যশোর কমিউনিটি, ইউকে কর্তৃক আয়োজিত “যশোরিয়ান মিলন মেলা ২০২৪ “ ঈস্ট লন্ডনের হেইনল্ট ফরেস্ট পার্কে গত ১৮ আগস্ট অনুষ্ঠিত হয়। আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো, কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন এবং ১৯৫২ থেকে ২০২৪ পযর্ন্ত বাংলাদেশের সকল শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন মাধ্যমে অনুষ্ঠানটির প্রথম পর্ব শুরু হয়। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন সভাপতি ইউনুস হাসান লিমন ও সাধারণ সম্পাধক এস এম ওয়াহিদ সিদ্দিকী জনি। এছাড়াও আরো বক্তব্য রাখেন উপদেষ্টা মো: আবু রেজা তুহিন, উপদেষ্টা ডা: মিজানুর রহমান, উপদেষ্টা ব্যারিস্টার মো: মাহমুদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর নগর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি কামরুল ইসলাম মেজোকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। একই ওয়ার্ডের কর্মী সাউদ আল ড্যানিকে প্রাথমিক সদস্যপদ স্থগিত করেছে। বৃহস্পতিবার নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, কামরুল ইসলাম মেজো পুলিশের তালিকায় শীর্য সন্ত্রাসী হিসেবে পরিচিত। ২০০০ সালের দিকে ওই এলাকার নাসুয়া বাহিনীর ক্যাডার ছিল মেজো। পরে জেল বিদ্রোহে নাসুয়ার মৃত্যু হবার পর সন্ত্রাসী দলের কর্তৃত্ব নেয় মেজো। এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ এমন কোন অপরাধ নেই যে মেজো ও তার দলবল করেনি। সর্বশেষ গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকারের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে আন্দোলনের পর শিক্ষার্থীরা পদত্যাগের জন্য অধ্যক্ষসহ চার শিক্ষকের সাদা কাগজে নিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আন্দোলনের মুখে ওই চার শিক্ষক পদত্যাগের সাদা কাগজে স্বাক্ষরে বাধ্য হন। এর হলেন, অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, চিপ ইন্সট্রাকটর (ননটেক) শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, হোস্টেল সুপার বাবলু রহমান। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আজিজুর রহমান অধ্যক্ষ থাকাকালে সিন্ডিকেট তৈরি করে গত ছয় বছর ধরে লাগামহীন দুর্নীতি করে আসছেন। পরিপত্রের নির্দেশনা লঙ্ঘন করে শিক্ষার্থীদের থেকে অধিক অর্থ আদায় করে লুটপাট করেছেন। শিক্ষার্থীদের কাছ থেকে ম্যাগাজিনের বিল নিয়ে গত ছয় বছরে একটিও ম্যাগাজিন প্রকাশ না করে সেই অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম…

Read More