বাংলার ভোর প্রতিবেদক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার পাশে থাকবে যশোরের সাংস্কৃতিক সংগঠনগুলো। তার অংশ হিসেবে শহরের রাজপথ থেকে অর্থ সংগ্রহ করবে এবং অর্থ পৌঁছে যাবে বানভাসীদের মাঝে। শুক্রবার বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বান সকল সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিবর্তন যশোরের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন। সাধারন সম্পাদক সানোয়ার আলম খান দুলু, সহসভাপতি ফারাজী আহম্মদ সাঈদ বুলবুল, সংস্কৃতিকজন হারুন অর রশীদ, আনোয়ারুল করিম সোহেল, অখিল বিশ্বাস, শহিদুল হক বাদল, সঞ্জিব চক্রবর্তী, অ্যাড. বাসুদেব বিশ্বাস, তরিকুল ইসাম তারু, রাকিব সর্দার অপু, নওরোজ আলম চপল, কামরুল হাসান রিপন, অধ্যক্ষ শামীম…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি এবং ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদে যশোরে খেলাফত মজলিসের সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে স্বৈরাচারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবি জানান। একই সাথে ভারতের পানি আগ্রসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়। শহরের ভৈরব চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন- খেলাফত মজলিস যশোর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ। বক্তব্য রাখেন, জেলা সহ-সভাপতি মাওলানা বাকী বিল্লাহ্, জেলা সাধারণ সম্পাদক হাফেজ মীর মোহর আলী, সদর উপজেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, জেলা উলামা বিষয়ক সম্পাদক মুফতী মাসউদুর রহমান, শহর শাখার সভাপতি-হাফেয মুশফিকুর রহমান,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জগদীশ চন্দ্র বসু (জে.সি.বি) বিজ্ঞান ক্লাবের আয়োজনে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পৃষ্ঠপোষকতায় এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। শুক্রবার শহরের পৌর পার্কের মুক্তমঞ্চে স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পার্ক প্রাঙ্গন। বিজ্ঞানের মৌলিক বিষয়সমূহ থেকে জুনিয়র ও সিনিয়র এই দুইটি গ্রুপে মোট ৭৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি দুই গ্রুপের সর্বমোট ২০জন বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ক্রেস্ট, বিজ্ঞান বিষয়ক বই ও শিক্ষা উপকরণ প্রদান করেন। এ সময় ক্লাবের সদস্যরা প্রধান অতিথিকে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ পূজারমাঠের পাশের বাসিন্দা অনিল দেবনাথের ছেলে রিংকু দেবনাথের বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে এলাকাবাসীর ব্যানারে সাংবাদিক সম্মেলন ও সমাবেশ করা হয়েছে। সমাবেশ থেকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেয়া হয়েছে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দ্বীপক কুমার রায়। এতে বলা হয়, বেজপাড়া মেইন রোড সব সময় শান্ত এলাকা হিসেবে পরিচিত। এখানে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে বছরের পর বছর ধরে। কিন্তু কয়েক বছর হলো রিংকু দেবনাথ পৌরসভার নকশা বহির্ভুত বাড়ি নির্মাণ করেছেন। পৌরসভা থেকে ৬তলার অনুমোদন নেয়া হলেও ভবন করা হয়েছে ৮ তলা। এতে ঝুঁকি তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে…
বাংলার ভোর ডেস্ক বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার। শুক্রবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বাসসকে বলেন, ‘অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতি আগ্রহকে স্বাগত জানায়।’ তিনি জানান, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারবেন। অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণকাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলে তিনি উল্লেখ করেন। হিসাবের নাম: প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলব্যাংক: সোনালী ব্যাংক করপোরেট শাখা, প্রধান উপদেষ্টার কার্যালয়…
বাংলার ভোর ডেস্ক সারা দেশের বন্যাকবলিত ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় ৪৫ লাখ। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এ তথ্য জানিয়েছেন। শুক্রবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সচিব বলেন, এ মুহূর্তে ৮ লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দি। আর এই বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা বন্যা কবলিত। বন্যায় এখন পর্যন্ত কুমিল্লায় ৪, কক্সবাজারে ৩, চট্টগ্রামে ২, ফেনীতে ১, নোয়াখালীতে ১, লক্ষ্মীপুরে ১ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জন মারা গেছেন। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক রফিকুল হাসান। শুক্রবার সকাল ১০টা থেকে শহরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়। প্রথমেই দড়াটানা ব্রিজ সংলগ্ন এলাকায় ভৈরব নদ দখলদারদের উচ্ছেদ শুরু হয়। নদের পাড়ে সরকারি জমি দখল করে নির্মিত রাজধানী হোটেলের অর্ধেক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেয়া হয়। এরপর অভিযানিক দলটি ভৈরব নদের দক্ষিণ পাড়ের দখলকৃত সকল স্থাপনা উচ্ছেদে অভিযান চালাতে থাকে। জেলা প্রশাসন ও পৌরসভার…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা বিএনপির অফিস পোড়ানোর ঘটনায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, এমপির পিএস ও প্রায় সবকটি ইউপির চেয়ারম্যানসহ ৯৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ৪শ’ জনের নামে মামলা দায়ের হয়েছে। কালীগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম বাদী হয়ে শুক্রবার রাতে কালীগঞ্জ থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলা নং- ৮/ তাং -২৩/০৮/২৪। মামলায় উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বিকেলে এজাহার নামীয়সহ অজ্ঞাত আসামিরা পেট্রোল বোমা, রামদা, চাইনিজ কুড়াল, চাপাতি ও লাঠিসোঠাসহ দেশিয় অস্ত্রস্বস্ত্র নিয়ে শহরের থানা রোডে কালীগঞ্জ উপজেলা বিএনপির অফিসে হামলা চালায়। সন্ত্রাসীরা অফিসের মধ্যে মুহুর্মুহু বোমা ও ককটেল নিক্ষেপ ছাড়াও…
পাঁজিয়া সংবাদদাতা কেশবপুর উপজেলা প্রেসক্লাবের এক জরুরি সভা শুক্রবার বিকেলে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা পরিচালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মাওলানা নাছির উদ্দিন, যুগ্ম সম্পাদক আরশাদুল ইসলাম, দপ্তর সম্পাদক মেহেদী হাসান সুমন, কোষাধক্ষ্য শিমুল হাসান, ফটো সংবাদিক রনি হোসেন, সদস্য শংকর কুমার দাস, মুকুল হোসেন প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক যশোরে দীর্ঘ ১৪ বছর পর প্রকাশ্যে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাদশা ফয়সাল ইসলামি ইনস্টিটিউট মিলনায়তনে খন্দকার রাশিদুল ইসলাম রতনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দলের মজলিশে শূরা সদস্য ও যশোর শহর সাংগঠনিক জেলা শাখার আমীর অধ্যাপক গোলাম রসূল। এ সময় বক্তব্য রাখেন যশোর সাংগঠনিক জেলা নায়েবে আমীর বেলাল হুসাইন, যশোর সাংগঠনিক জেলার সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দস, অধ্যাপক আবুল হাসেম রেজা, গাউসুল আজম, রেজাউল করিম, জাকির হোসেন, ইকবাল হোসেন খান, এডভোকেট আজহারুল ইসলাম প্রমুখ। সম্মেলন পরিচালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুল্লাহ আল মামুন প্রধান অথিতি…
