Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ৪৪ এনজিওর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়ে বিকেলে সাড়ে ৫টায় শেষ হয়। জানা যায়, বৈঠকে বন্যার পানি নেমে যাওয়ার পর স্বাস্থ্য ও খাদ্য ঝুঁকি মোকাবিলায় সব পক্ষ মিলে সমন্বিতভাবে কাজ করার রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গত, টানা ভারী বৃষ্টি ও বাঁধ খুলে দেয়ায় ভারত থেকে নেমে আসা উজানে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশ। বন্যায় বিপর্যস্ত দেশের ১১টি জেলা। ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ। এদিকে শনিবার (২৪ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের দেয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আকস্মিক বন্যায় দেশের ১১টি জেলায় ৪৯ লাখ ৩৮ হাজার ১৫৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন পর্যন্ত ৭ জেলায় ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (২৪ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান। এর আগে গতকাল শুক্রবার দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের ১১টি জেলা প্লাবিত হওয়ার কথা জানায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। নতুন করে আর কোনও জেলা আক্রান্ত হয়নি উল্লেখ করে সচিব জানান, আজ বন্যা পরিস্থিতির ক্রমেই উন্নতি হচ্ছে। বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৮-তে দাঁড়িয়েছে উল্লেখ করে দুর্যোগ সচিব বলেন, এর মধ্যে কুমিল্লায় চার জন, ফেনীতে একজন, চট্টগ্রামে…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার কুখ্যাত সন্ত্রাসী ও চাঁদাবাজ কোপা মাসুদ বাহিনী কর্তৃক ব্যবসায়ীদের নির্যাতন ও চাঁদা আদায়ের প্রতিবাদ এবং গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির আয়োজনে শনিবার সকালে ব্যবসায়ীরা ঘন্টাব্যাপি দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। বাজার কমিটির সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য মিনাজ মোরশেদ, বাজার কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, তেল ব্যবসায়ী শংকার ঘোষ, ফল ব্যবসায়ী নাজমুল হোসেনসহ বিভিন্ন ব্যবসায়ীরা। মানববন্ধনে বক্তারা বলেন, চাঁদাবাজ কোপা মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময়ে চাঁদা না দিলে ব্যবসা বন্ধের হুমকি-ধমকি দিচ্ছে ব্যবসায়ীদের। এতে করে ব্যবসায়ীরা বর্তমানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যেই…

Read More

পাটকেলঘাটা সংবাদদাতা পাটকেলঘাটা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক আব্দুল মোমিনের আহবানে সভাপতি শেখ জহুরুল হকের সভাপতিত্বে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের কমিটির বিলুপ্ত ঘোষণা করে আব্দুল মোমিনকে সভাপতি (দৈনিক ভোরের ডাক) ও ইয়াছীন আলী সরদারকে সাধারণ সম্পাদক (দৈনিক নয়া দিগন্ত) করে ১৭ জন কার্যকরীসহ ৩৬ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি নজমুল হক খান (দৈনিক সংগ্রাম) সহ-সভাপতি নাজমুল হক (দৈনিক জন্মভূমি), যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিন আলম (দৈনিক পত্রদূত), সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল (দৈনিক আজকের তথ্য), অর্থ সম্পাদক আতাউর রহমান (সাতক্ষীরার সকাল), দপ্তর…

Read More

মাগুরা সংবাদদাতা ভারতীয় সন্ত্রাস দমন ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাগুরা সদর উপজেলা ও পৌর শাখার উদ্যোগে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের বিশ্বরোড মাইক্রো স্ট্যাণ্ডে শনিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত গণসমাবেশে দলের জেলা সেক্রেটারি মুহাম্মদ সহিদুল ইসলামের সঞ্চালনায় এবং সিনিয়র সহ-সভাপতি মাওলানা মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. শওকত আলী হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মাওলানা নাজিরুল ইসলাম, সেক্রেটারি হাফেজ মুহাম্মদ মনিরুজ্জামান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি আ. সালাম জায়েফ, জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ প্রমুখ। সমাবেশে বক্তারা…

Read More

খুলনা সংবাদদাতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো চার ভাই সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন, যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বাবুসহ আওয়ামী লীগের ২১৬ নেতা-কর্মীর বিরুদ্ধে খুলনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলায় ১০৫ ও অন্য মামলায় ১১১ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ২৫ থেকে ৩০ জন করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বিএনপির দুটি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় এ মামলা করা হয়। শুক্রবার রাতে নগরের খালিশপুর থানায় ৯ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক শেখ দবির ও ১৫ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মো. ইকরাম মিন্টু বাদী হয়ে মামলা দুটি করেন। দুটি…

Read More

শ্যামনগর সংবাদদাতা ভারতের সাথে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিত ভাবে ডম্বুর ও গজলডোরা বাঁধ খুলে আকস্মিক বন্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বাসস্ট্যাণ্ড চত্বরে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রভাষক সামিউল আযম মনিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আলহাজ্ব শেখ আফজালুর রহমান। আরো বক্তব্য রাখেন উপজেলা রিপোর্ট ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম, রুণ্ডল আমিন, জাহিদ হাসান, সাধারণ ছাত্র রিফাত বিন আজাহার, জান্নাতুল নাঈম, সাইফুল ইসলাম প্রমুখ। বক্তাগণ বলেন, ভারত যদি তাদের আগ্রাসী নীতি…

Read More

যবিপ্রবি সংবাদদাতা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষক, শিক্ষার্থী, ও কর্মকর্তারা নিরাপত্তার এক দফা দাবিতে মানববন্ধন করেছেন। শনিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনের নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জানা যায়, গত শুক্রবার (২৩ আগস্ট) যশোরের মণিহার বাস টার্মিনালে যবিপ্রবির জিইবিটি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আহানাফ তাহমিদ বাধন বাস ভাড়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বাস সুপারভাইজার ও তার সহযোগীদের দ্বারা গলায় চাকু মারায় জখম হন। সন্ধ্যার পর ঘটনাস্থলে মানববন্ধনের পর রাত এগারোটার দিকে দুষ্কৃতিকারীদের একজনকে পুলিশ গ্রেপ্তার করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে শিক্ষার্থীদের বাসে চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে যবিপ্রবির শিক্ষক ড. আমজাদ হোসেন বলেন,…

Read More

ঝিকরগাছা সংবাদদাতা শনিবার সকালে যশোরের ঝিকরগাছা পৌরসভার কাটাখাল কলোনী পাড়ায় এক যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। তার বাড়ি ভোলা জেলার লালমোহন এলাকার ডিপজল ওরফে জহির (৩০)। তবে তার পিতার নাম জানা যায়নি। গাড়ি চালানোর পরিচয় সূত্রে অসুস্থ অবস্থায় তিনি গত চার দিন আব্দুল আলীমের বাড়িতে ছিলেন। শনিবার দুপুরে কাটাখাল কলোনি পাড়ার আব্দুল খালেকের বাড়ির ভাড়াটিয়া আব্দুল আলিম (৪৫) জানান, ঢাকায় ড্রাইভারি করার পরিচয় সূত্রে তিনি আমার কাছে ১৯ আগস্ট অসুস্থ অবস্থায় বেড়াতে আসেন। এবং শনিবার সকালে তিনি মারা যান। তার নাম ছাড়া আর কোন পরিচয় জানা নেই। ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া জানান, তার ফিঙ্গার প্রিন্ট অনুযায়ী ভোটার…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশের জনগণ ১৫ টি বছর ধরে হত্যা, খুন, গুমসহ চরম নির্যাতনের শিকার হয়েছেন। আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু হয়েছেন, ব্যবসা হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন। আমরা যেটি দীর্ঘদিন যাবৎ করতে পারিনি ছাত্র আন্দোলন এক মাসেই তা করে দেখিয়েছে। তাই নির্বাচন নিয়ে কোন ব্যস্ততা নয়। দেশি-বিদেশি সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বর্তমান সরকার সামনে এগিয়ে যাচ্ছে। তাদেরকে সহযোগিতা করা আমারে প্রত্যেকের নৈতিক দায়িত্ব। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শাহাদাতবরণকারী চার শহীদ পরিবারের সম্মানে আয়োজিত দোয়া ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে…

Read More