অভয়নগর সংবাদদাতা ‘আমার একমাত্র মেয়ে লামিয়া খাতুন (১৪) বাড়ি থেকে বেরিয়ে এখনও ফিরে আসেনি। মানসিক ভারসাম্যহীন মেয়েটি কোথায় আছে, কি খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে তাও জানিনা। প্রায় এক মাস হতে চলেছে অথচ মেয়ের সন্ধান মেলেনি।’ যশোরের অভয়নগর উপজেলা থেকে নিখোঁজ লামিয়া খাতুনের মা রুমিছা বেগম এভাবেই কথাগুলো বলছিলেন আর আর্তনাদ করছিলেন। একপর্যায়ে তিনি বলেন, আকিজ জুট মিলে শ্রমিক হিসেবে কর্মরত ওই মা মিলের পেছনে পৌরসভার বাইপাস সড়ক সংলগ্ন দুর্গাপুর গ্রামে জহুর সরদারের বাড়িতে ভাড়া থাকেন। গত ১ আগস্ট বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টার দিকে একমাত্র মেয়ে লামিয়া খাতুন (মানসিক ভারসাম্যহীন) বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। তিনি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে যশোরে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সুজনের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন যশোর জেলা সমন্বয়ক গিয়াস উদ্দীন, সাবেক জেলা সাধারণ সম্পাদক আবু সাঈদ, ফিরোজা বুলবুল, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, গপি কান্ত সরকার। মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে সৃষ্ট গণঅভ্যুখানের মধ্য দিয়ে দীর্ঘ সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী আওয়ামী শাসনের অবসান ঘটেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে বাষ্ট্র পরিচালনা করছে। শিক্ষার্থীরা এই আন্দোলনের মধ্য দিয়ে শুধু একটি সরকারের পরিবর্তন…
বাংলার ভোর প্রতিবেদক বৈষম্য বিরোধী ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের পদবী নির্বাহী কর্মকর্তাকরণ, বেতন স্কেল ৯ম গ্রেড ও চাকরি রাজস্ব থাকে স্থানান্তরের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির উদ্যোগে শনিবার ঢাকাস্থ হোটেল রয়েল প্যালেসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী দাবি বাস্তাবায়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক মাহাবুব আলম মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আবদুল্লাহ আল মমিন, মীর বারেক ঢাকা, মো, হৃদয় যশোর, হাসানূর জামান, দিনাজপুর, চন্দন কুমার দাস কুমিল্লা, সিদ্ধার্থ ব্যানার্জী খুলনা এবং দেশের সকল জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্যে সকল স্থানীয় সরকার প্রশাসনিক…
বাংলার ভোর প্রতিবেদক মো. মতিয়ার রহমান ২৭ শতক জমিতে উচ্ছে চাষ করেছেন। ক্ষেতে ফলন ভালো দেখা দিয়েছে। উচ্ছে চাষাবাদে তার খরচ হয়েছে ২৫ হাজার টাকা। মতিয়ার রহমান আশা করছেন অন্তত ২ লাখ টাকা লাভ করতে পারবেন। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী গ্রামের মঠবাড়িয়াপাড়ার বাসিন্দা মতিয়ার রহমান। তিনি এলাকায় গুণী কৃষক হিসেবে পরিচিত। শুক্রবার মঠবাড়িয়া মাঠে গিয়ে দেখা গেছে, মতিয়ার রহমানের উচ্ছেক্ষেতের মাচায় ফলন দেখা দিয়েছে তারার মতো। উচ্ছে মূলত গ্রীস্মকালীন আবাদ হলেও তার ক্ষেতে যে পরিমাণ ফলন, তাতে মূল মৌসুমের চেয়ে বেশি হবে বলে ধারণা করছেন কৃষি কর্মকর্তারা। কৃষক মতিয়ার রহমান বলেন, গত ৬ জুলাই ২৭ শতক জমিতে দুর্বার জাতের উচ্ছের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের কার্যালয় ভাংচুর ও লুটের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে শহরের মণিহারস্থ এলাকায় এই ঘটনাটি ঘটে। সমিতির নেতাকর্মীদের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় যশোরের নড়াইল বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে কথা-কাটাকাটিতে বাসের সুপারভাইজারের হাতে রক্তাক্ত জখম হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থী। সেই ঘটনার জেরে শিক্ষার্থীরা সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। পরে কয়েকটি বাস ও সমিতির কার্যালয় ভাংচুর করেন তারা। এসময় কার্যালয়ের হিসাব বিভাগের ক্যাশ ভোল্ট ভেঙ্গে আড়াই লক্ষাধিক টাকাসহ বিভিন্ন জিনিস লুটপাটও করেছন বলে অভিযোগ। এই ঘটনায় শুক্রবার রাত থেকে শনিবার দিনভর উত্তপ্ত ছিলো সমগ্র মনিহার এলাকা। শ্রমিক সংগঠন বিভিন্ন কর্মসূচি হাতে…
বাংলার ভোর প্রতিবেদক বন্যাদুর্গত অসহায় মানুষদের সহযোগিতা করার জন্য অর্থ সংগ্রহ চলছে দেশজুড়ে। যশোরেও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন ত্রাণ সংগ্রহ কার্যক্রমে। যশোরের জেলা ও উপজেলা প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও জোর তৎপরতা চালাচ্ছেন ত্রাণ সংগ্রহের কাজে। এ কার্যক্রমে বাদ যায়নি জেলার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইউটিউবের ব্লকগাররাও। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী ব্যক্তিরা বিভিন্ন ব্যানারে নিজেদের মতো করে বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ ও অর্থ সংগ্রহে নেমেছেন। কেউ ছোট ছোট বাক্স নিয়ে ঘুরে ঘুরে অর্থ সংগ্রহ করছেন। কেউ বুথ বসিয়ে সংগ্রহ করছেন ত্রাণ ও নগদ অর্থ। সংশ্লিষ্টরা বলছেন, সমগ্র জেলায় ৩০টির মতো সংগঠন গত…
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে বৈকালিক স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষের দ্বোগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই কার্যক্রম সরকারিভাবে গ্রহণ করা হলেও তা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হতে শুরু করেছে। সময়মত ডাক্তার রোগী না দেখার কারণে দূর দূরন্ত থেকে আসা রোগীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অপেক্ষার প্রহর গুণতে গুণতে শেষমেশ অনেক রোগী ছুটছেন বেসরকারি ক্লিনিক বা হাসপাতালগুলোতে। শনিবার সরেজমিন যশোর জেনারেল হাসপাতালের বহিঃবিভাগ ঘুরে দেখা গেছে ডাক্তার দেখাতে আসা রোগী ও রোগীর স্বজনরা ডাক্তারের জন্য অপেক্ষা করছেন। টিকিটের দায়িত্বরত ব্যক্তি ও ডাক্তারের সহকারীর কাছে বারবার খোঁজ নিচ্ছেন কখন ডাক্তার আসবেন আর কখন তাদের দেখবেন। রোগীর ছদ্মবেশে ডাক্তারের জন্য বিকেল…
বাংলার ভোর প্রতিবেদক ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে এক কর্মী নিহতের ঘটনায় দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলামসহ ৩৬ জনের নামে হত্যা মামলা হয়েছে। ঘটনার দুই দিন পর নিহত কবির ভূঁইয়ার স্ত্রী মোনজিলা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলাটি করেন বলে জানান ফরিদপুরের (নগরকান্দা-সার্কেল) সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল। মামলায় ৩৬ জনের মধ্যে নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং তার ভাই মাসুদুর রহমানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত পরিচয় আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। যেখানে শামা ওবায়েদকে হুকুমের আসামি করা হয়েছে। নিহত কবির ভূঁইয়া (৫৫) উপজেলার…
বাংলার ভোর প্রতিবেদক টানা বৃষ্টি আর ভারত থেকে আসা উজানের পানির ঢলে দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বেশকিছু জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকাগুলো চরম দুর্দশায় দিন পার করছেন মানুষ। এমতাবস্থায় বন্যার্তদের জন্য ৫০০ টন ত্রাণ বিতরণ প্রস্তুত করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। শনিবার (২৪ আগস্ট) আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ গণমাধ্যম ও নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, আমরা তিন ধাপে এবার ত্রাণ বিতরণ করবো। এছাড়া পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত দেবো। শায়খ আহমাদুল্লাহ লিখেছেন, যেহেতু এখন রান্না করার পরিস্থিতি নেই, সেহেতু প্রথম ধাপে ২০ হাজার পরিবারের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপের কিছু অংশের কাজ শেষ হয়েছে…
বাংলার ভোর প্রতিবেদক ছাত্র-জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওইদিনই তিনি ভারতে আশ্রয় নেন। ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন। এরমধ্যেই শেখ হাসিনাসহ তার সরকারের সবার কূটনীতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যেহেতু শেখ হাসিনার লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে, তাই (নিয়ম অনুযায়ী) তার ভারতে অবস্থানের সময় ফুরিয়ে আসছে। বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে, শেখ হাসিনা যখন দেশ থেকে চলে যান, তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল। সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না। ভারতের ভিসা নীতি অনুযায়ী, যেসব বাংলাদেশির কাছে কূটনীতিক লাল পাসপোর্ট আছে, তারা ভিসা…
