Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লবকে (৩৫) নতুন উপশহর বি ব্লক মসজিদের দক্ষিণ পাশে ইসলামীয়া বহুমুখি মাদ্রসার পিছনে এক বাড়িতে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে করা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন শুক্রবার বিকেলে পল্লবকে আদালতে সোপর্দ করেন। পল্লাব শুক্রবার সকালে যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় বিজিবি’র হাতে আটক হন। তানজীব নওশাদ পল্লব যশোর শহরের পুরাতন কসবা এলাকার সাইফুজ্জামান পিকুলের ছেলে। সাইফুজ্জামান পিকুল যশোর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যশোর জেলা আওয়ামী লীগ নেতা। ১৫ আগস্ট গভীর রাত ২ টার পর যশোর নতুন উপশহর বি ব্লক মসজিদের দক্ষিণ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক দেশের বিভিন্ন জেলায় বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সংগ্রহের কার্যক্রম শুরু করেছে যশোর জেলা বিএনপি। শনিবার জেলা বিএনপির কার্যালয়ে দলের আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, বিএনপি জনগণের জন্য রাজনীতি করে। রাজনীতি পাশাপাশি আমরা সব সময় সামাজিক এবং মানবিক কার্যক্রম করে থাকি। জাতীয় কোন সংকট কিংবা মানবিক বিপর্যয় ঘটলে বিএনপি তাৎক্ষণিক সেবা ব্রত নিয়ে এগিয়ে যায়। অতীতেও দেশে ও জনগণের প্রতিটি সংকটে বিএনপি পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে করোনা মহামারি কিংবা সিলেটে ভয়াবহ বন্যা দুর্গত মানুষের পাশে দলের প্রতিটি নেতাকর্মী যে ভাবে দাঁড়িয়েছিল। সেই ধারাবাহিকতায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে হাসিব (১৭) নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে জখম করা হয়েছে। শুক্রবার দিনগত রাত ৯টার দিকে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের কিসমত পূর্ব পাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। আহত হাসিব ওই গ্রামের ফারুক হোসেনের ছেলে। আহত হাসিব ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে কিসমত পূর্ব পাড়া জামে মসজিদের সামনের দোকানে ওই গ্রামের আসাদ ও জাহিদ আহত হাসিবকে ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে হাসিবের বাড়ির লোকজন খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে যশোর রেলওয়ে স্টেশন থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় বলেছেন, শনিবার সকাল ৮টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মের উপর থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জিআরপি পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয়। তারা ওই অজ্ঞাত ব্যক্তিকে মৃত অবস্থায় প্লাটফর্মের ওপর পড়ে থাকতে দেখেন। পরে একটি ইজিবাইকে করে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ জিআরপি পুলিশ হাসপাতালে এনেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ##

Read More

মাগুরা সংবাদদাতা শুক্রবার বিকেলে মাগুরার বেরোইল পলিতা ইউনিয়নে ডহর সিংড়ায় জেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক গোলাম মাওলার বাড়িতে এবং তার উদ্যোগে বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহিদদের স্মরণে দোয়া মাহফিল, আলোচনা এবং সংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালেক মুন্সি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এ্যাড. ওয়াশিকুর রহমান কল্লোল। বিশেষ অতিথি ছিলেন বেরোইল পলিতা বিএনপির আহ্বায়ক মির্জা আফজাল হোসেন, সাবেক আহ্বায়ক রেজাউল আলম, কুচিয়ামোড়া ইউনিয়নের বিএনপির আহবায়ক নওশের মোল্লা, জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মতিউল ইসলাম চপল, শেখ মিরাজ, শান্ত মিয়া, সজীব শেখ, শেখ আরমান, সাংবাদিক তারিকুল ইসলাম, নওয়াব আলী,…

Read More

কোটচাঁদপুর সংবাদদাতা চাঁদাবাজি, লুটতরাজ, অরাজগতা ও হুমকি-ধামকিসহ সকল অসামাজিক কাজ রুখতে কোটচাঁদপুর শহরের মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। ইতোমধ্যে সাধারণ মানুষ এর সফলতাও পেয়েছেন বলে জানিয়েছেন পৌর বিএনপির সভাপতি এসকেএম সালাহউদ্দিন বুলবুল (সিডল)। আর এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সুধীসমাজ। জানা যায়, গত ৫ আগস্ট সরকার বদলের পর সারাদেশের ন্যায় কোটচাঁদপুরেও দুর্বৃত্তরা দলীয় নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, লুটতরাজসহ বিভিন্ন হুমকি-ধামকি দিয়ে আসছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে আতংক বিরাজ করছিল। অনেকে তাদের ভয়ে এলাকা থেকে পালিয়েও যান। এসব ঘটনা জানার পর সকল অপকর্ম রুখতে কোটচাঁদপুর পৌর শহরের বিভিন্ন মোড়ে মোড়ে অভিযোগ বাক্স স্থাপন করেছেন বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দ। এ ব্যাপারে…

Read More

ভোমরা সংবাদদাতা ভোমরা সিএন্ড এফ এজেন্ট কর্মচারী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা সিএন্ডএফ’র আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হযেছে। শনিবার বেলা ১১ টায় সংগঠনের হলরুমে এ শুভেচ্ছা বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের আহবায়ক কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও সদস্য গোলাম ফারুক বাবু, সদস্য মুন্সি রইসুল ইসলাম ও কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি পরিতোষ কুমার, সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, সহ-সভাপতি কামরুল ইসলাম ও সদরুল ইসলাম, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাদিউজ্জামান বাদশা, অর্থ সম্পাদক নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মেহেদী হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন আব্দুল্লাহ,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাতক্ষীরা সদর থানার সদ্য সাবেক ওসি মহিদুল ইসলামের সাজানো মামলা থেকে মুক্তি চান সাংবাদিক ফিরোজ হোসেন। দীর্ঘ একবছর মামলার হাজিরা দিতে আদালতের বারান্দায় ঘুরে ঘুরে নিঃস্ব হয়েছেন তিনি। এ ব্যাপারে সাংবাদিক ফিরোজ অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। সাংবাদিক ফিরোজ হোসেন জানান, বিরোধী দলের আন্দোলন দমাতে গতবছরের জুলাইতে সাতক্ষীরা জুড়ে চালানো পুলিশি ব্যাপক ধর-পাকড়। এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশ করার কারণে ৩১ জুলাই আমাকে ও দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার প্রতিনিধি শাহজাহান আলীকে থানায় নিয়ে যান সদর থানার এসআই হাসানুর রহমান সঙ্গীয় ফোর্স। পরে রাতে তৎকালীন ওসি মহিদুল, তদন্ত ওসি নজরুল ইসলাম আমাদের মোবাইল ফোন কেড়ে নেন। এবং আমাদের মোবাইল…

Read More

আজ অমর্ত্যর চতুর্থ মৃত্যুবার্ষিকী। অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর বড় ছেলে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির বাণিজ্য অনুষদের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র তৌকির তাহসিন বারী অমর্ত্য ২০২০ সালের এদিন রাতে হঠাৎ করেই মারা যান। সিডনির রুকউড কবরস্থানে চিরনিদ্রায় শায়িত অমর্ত্যর কবরে উড্ডীন লালসবুজ পতাকা দেখে দূরদেশের কবরস্থানে আসা বিভিন্ন দেশের মানুষেরা প্রতিদিন বাংলাদেশ দেখেন। শোকার্ত পরিবার বাংলাদেশ জুড়েই গড়ে তুলেছে অমর্ত্য ফাউন্ডেশনের নানান স্থাপনা। এর মাঝে হয়েছে মসজিদ, স্কুল, মক্তব, লাইব্রেরি, নলকূপ সহ নানা স্থাপনা। প্রতিবছর কুরবানির ঈদে দেশের দরিদ্র গ্রামগুলোতে দেয়া হয় গরিবের কুরবানি। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর গ্রামের অমর্ত্য মসজিদে কোরানখানি ও দোয়া অনুষ্ঠিত হবে। কুলাউড়ার…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে খুনি হাসিনা’র দোসরদের পুনঃপ্রতিষ্ঠার হীন প্রশেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গেট এলাকায় ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহোযগি সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিশাল একটি বিক্ষোভ মিছিল যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সদস্য ফিরোজ আহমেদ মিন্টু, ইউনিয়ন যুবদলের সভাপতি মতিউর রহমান সোজা, ইউনিয়ন বিএনপির সদস্য শাহিন পারভেজ, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আল মামুন মোল্যা, ইউনিয়ন বিএনপির সদস্য জাকির আল নোমান, থানা ছাত্রদলের সদস্য মুক্তাদির মোল্যা, থানা যুবদলের যুগ্ম আহবায়ক…

Read More