Author: banglarbhore

শালিখা সংবাদদাতা মাগুরার শালিখায় শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শতখালী ইউনিয়ন শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হরিশপুরস্থ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আলী হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরাফাত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম জায়েফ, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি, ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, শালিখা উপজেলার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি ডাক্তার রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি নুরুল ইসলাম মোল্যা।…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যক্কারজনক হামলার প্রতিবাদে কেশবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় কেশবপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচির আয়োজন করা হয়। সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সংহতি প্রকাশ করে এতে অংশগ্রহণ করেন। সাংবাদিক নূরুল ইসলাম খানের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সহসভাপতি মোতাহার হোসাইন, যুগ্ম স¤পাদক উৎপল দে, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর স¤পাদক মশিয়ার রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক স¤পাদক শেখ শাহীন, নির্বাহী সদস্য আব্দুর রাজ্জাক, সদস্য তন্ময় মিত্র বাপী, রাবেয়া ইকবাল, মদন…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া ডুমুরিয়ার জলাবদ্বতা নিরাসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চলতি বর্ষা মৌসুমের শেষের দিকে অতিবর্ষণে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে শোলমারি রেগুলেটর পরিদর্শন পূর্বক কয়েকটি পদক্ষেপ করা হয়েছে। সাম্প্রতিক ভারি বর্ষণে উপজেলার বিল ডাকাতিয়া,শাহাপুর,রামকৃষ্ণ পুর, মাধবকাঠি, খলশী, মির্জাপুর, কাটাখালি বিলসহ বিভিন্ন বিলের জলনিস্কাশন সুব্যবস্থা না থাকায় এবং খাল-জলাশয়গুলো কতিপয় প্রভাবশালী ব্যক্তি বাঁধ-নেট-পাটা দিয়ে ঘিরে রাখায় সৃষ্ট জলাবদ্ধতা থেকে মুক্তির পথ খুঁজতে শুক্রবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা ােশারফ হোসেন মফিজের উদ্যোগে উপজেলা প্রশাসন ও পানি উনয়ন বোর্ডের কর্মকর্তারা শোলমারী স্লুইস গেট পরিদর্শনে যান। উল্লেখ্য, সমগ্র বিল ডাকাতিয়াসহ ডুমুরিয়ার আশ-পাশের সকল বিলের…

Read More

চৌগাছা সংবাদদাতা বৈষম্যবিরোধী ছাত্রসমাজের হস্তক্ষেপে যশোরের চৌগাছায় দুদিন আগে মুদি ব্যবসায়ীর চুরি যাওয়া গরু উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয়দের নিয়ে ভুক্তভোগীকে গরু হস্তান্তর করে চৌগাছা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজিমুর রহমান সোহান ও আশিকুল ইসলাম মিথুন। জানা যায়, গত বুধবার দুপুরে বাড়ির পাশের বাশ ঝাড় থেকে খড়িঞ্চা গ্রামের পরিমল কুমার সাহার একটি গাভী চুরি হয়। সংবাদ শুনে ওই দিনই ঘটনাস্থলে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ। এ সময় ভুক্তভোগীদের মুখ থেকে সন্দেহভাজন হিসেবে প্রতিবেশী কায়েমের (৪০) নাম আসে। স্থানীয় অনেকেই কায়েমকে গরুটি নিয়ে যেতে দেখেছেন বলেও জানান। স্থানীয় ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, ঘটনার পরদিন মুঠোফোনে আমার কাছে অভিযুক্তের বড় ছেলে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহিদদের স্মরণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বুইকারা আল হেলাল একাডেমী সংলগ্ন মাঠে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক কল্যান ফেডারেশন যশোর জেলা শাখার সভাপতি আব্দুল মালেক খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা শাখার সভাপতি আলী আকবার মোড়ল, যশোর জেলা শাখার অর্থবিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক ও হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা ওয়ালিউল্লাহ বরকতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের…

Read More

বাংলার ভোর ডেস্ক সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবুল হোসেন মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৩ আগস্ট) রাতে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী দনা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সাবেক বিচারপতি মানিক সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় জনগণের হাতে তিনি ধরা পড়েন। পরে বিজিবি তাকে আটক করে। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে গত ১৯ আগস্ট নোয়াখালীর আদালতে মামলা করা হয়। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রবিউল…

Read More

বাংলার খেলা ডেস্ক পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট ম্যাচ খেলতে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আদাবর থানায় করা হত্যা মামলাটির ২৮ নম্বর আসামি তিনি। এই মামলার পর এখন জনমনে কৌতূহল-হত্যা মামলা আসামি হওয়ার পরও কি আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যেতে পারবেন সাকিব? নাম প্রকাশ না করে বিসিবির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এক ম্যাচ রেফারি জানান, সাকিবের খেলতে না পারার কোনো কারণ তিনি দেখেন না। সাকিবের বিরুদ্ধে কেউ মামলা করলেই তিনি ক্রিকেট খেলতে পারবেন না- এমন কোনো আইন নেই বলেও জানান তিনি। ক্রিকেটে স্পিরিট অব দ্য রুলসে আছে, ক্রিকেটকে নৈতিকভাবে শৃঙ্খল থাকতে হবে। তার বিরুদ্ধে…

Read More

বাংলার খেলা ডেস্ক রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে বৃষ্টি কোনো বাধা সৃষ্টি করেনি। উইকেট ধীরে ধীরে ধূসর হতে শুরু করেছে। এই উইকেটে শুরু থেকেই সুবিধা পেয়েছেন ব্যাটাররা। পাকিস্তানের ৪৪৮ রানে ইনিংস ঘোষণার পর মনে হচ্ছিল বাংলাদেশ মনে হয় বেশিদূর এগোতে পারবে না। তবে সেই ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে লিডের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তৃতীয় দিনে বাংলাদেশের একমাত্র আক্ষেপ সাদমান ইসলামের সেঞ্চুরি না পাওয়া। এই ওপেনিং ব্যাটার ৯৩ রানে আউট হয়েছেন। এরপর কয়েকটা উইকেট হারালেও শেষ বিকেলটা বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। এই দুজনের ব্যাটে ভর করেই সফরকারীরা দিন শেষ করেছে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান নিয়ে। দুজনই তুলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের মণিহার নড়াইল বাসস্ট্যান্ডে বাঁধন চৌধুরী (২১) নামে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া গ্রামের মনির চৌধুরীর ছেলে ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। শুক্রবার বিকেল আনুমানিক ৬ টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, বাঁধন এদিন বিকেলে নড়াইল থেকে বাসযোগে ফেরা তার মাকে মণিহার স্ট্যান্ডে রিসিভ করতে যান। মণিহার এলাকায় বাসের ভিতরে ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের সাথে তার মায়ের কথা কাটাকাটি হয়। পরে বাস থেকে নামার সময় বাসের সুপার ভাইজার ও হেলপার তার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বাঁধন এই ঘটনার প্রতিবাদ করলে বাসের সুপারভাইজার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৯৭১ সালে জাতি স্বাধীনতা অর্জন করেছিল, দিল্লীর দাসত্ব থেকে মুক্তির আশায়, নিশ্চয় দিল্লীর দাসত্ব করার অভিপ্রায় নয়। কিন্তু দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষের চাওয়া অনুযায়ী পরিচালিত বাংলাদেশ পারিচালিত হতে পারেনি। বিদেশী প্রভুদের নির্দেশে বাংলাদেশ পরিচালিত হয়েছে একটি পরাধীন রাষ্ট্রের মাধ্যমে। ৫ আগস্ট নতুন সূর্যোদয় এবং সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। যে প্রেক্ষাপটে জনগণের চাওয়া অনুযায়ী বাংলাদেশ পরিচালিত হবে। হাসিনা হঠাও আন্দোলনে নিহত যশোরের ইমতিয়াজ আহমেদ জাবির এবং তৌহিদুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। শুক্রবার জেলা ছাত্রদলের আয়োজনে মনিহার বিজয় স্মৃতিস্তম্ভে…

Read More