বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটের চিতালমারীতে শিহাব শেখ নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের একটি ঘর থেকে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে। এদিন বিকেল থেকে নিখোঁজ ছিল শিশু শিহাব শেখ। এ ঘটনায় এক কিশোরকে (১৭) আটক করেছে পুলিশ। আটক ওই কিশোরের ঘর থেকে শিহাবের মরদেহ উদ্ধার করা হয়। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। শিহাব শেখ চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান বলেন, শিশু শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা…
Author: banglarbhore
শ্যামনগর প্রতিনিধি শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জয়নগর আমিনিয়া হামিদিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার ৬১তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল হয়েছে। বুধবার বিকেল ৪ ঘটিকা হয়তে রাতব্যাপি বার্ষিক ইসালে সওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলের পূর্বে জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ হুজুরের সাক্ষাৎকারমূলক বই ‘আলাপে সংলাপে’ মাওলানা এইউএম গোলাম বারী বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। মাহফিলে মাওলানা নেছার উদ্দীনের সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রভাষক সাঈদ-উজ-জামান (সাঈদ), থানার অফিসার ইন্চার্জ আবুল কালাম আজাদ, জয়নগর মাদরাসার সাবেক অধ্যক্ষ এইউএম গোলাম বারী, কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রফেসার ড. মুহাম্মদ আশরাফুল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর…
মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় আহত সাবেক প্রধান শিক্ষক ব্রজেন্দ্রনাথ মন্ডল চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে ঢাকা মেডিকেলে মারা গেছেন। তিনি গত ২৩ ফেব্রুয়ারি আড়পাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে মাগুরা-যশোর সড়কের কৃষ্ণপুর দুই ব্রিজের মাঝে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে ভর্তি করেন। তিনি শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা, বাংলাদেশ শিক্ষক সমিতির শালিখা উপজেলা শাখার দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ও আড়পাড়া মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে আড়পাড়া মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়, বাংলাদেশ শিক্ষক সমিতি শালিখা উপজেলা শাখা, প্রেসক্লাব শালিখাসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান শোক প্রকাশ…
রাজগঞ্জ প্রতিনিধি মণিরামপুর উপজেলা চলুয়াহাটি ইউনিয়নের ত্রিপুরাপুর গ্রামে মালয়েশিয়া প্রবাসী ওজিয়ার রহমানের বাড়ির গোয়াল ঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লেগে পুড়ে মারা গেছে গরু-ছাগল-হাঁস-মুরগি। সেই সাথে ভস্মিভূত হয়েছে গোয়ালে থাকা অন্যান্য মালামাল। জানা গেছে, প্রবাসী ওজিয়ারের বাড়ির গোয়ালে বুধবার গভীর রাতে গরুর মশা তাড়ানোর কয়েল থেকে আগুন লাগে। ওজিয়ারের স্ত্রী গভীর রাতে ঘুম থেকে জেগে দেখেন গোয়ালে আগুন লেগেছে। এসময় তার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেন। আগুনে গোয়ালের একটি গরু, চারটি ছাগল, ১২ টি কবুতর, ১৩ টি হাঁস ও মুরগি গোয়াল ঘরে থাকা বিভিন্ন মালামাল ও জিনিস পত্র অগ্নিদগ্ধ হয়ে, গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। এতে করে…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্র্যাকের অর্থায়নে আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ইউনিয়ন পর্যায়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। চলিশিয়া ইউনিয়ন চেয়ারম্যান সানা আব্দুল মান্নানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন চলিশিয়া ইউনিয়ন পরিষদ সচিব মোহাম্মাদ আবু রাসেল। যশোর সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামার মেসকাতুল আরিফিনের সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন যশোর ডিস্ট্রিক কোআর্ডিনেটর ব্র্যাক মাইগ্রেন প্রোগ্রামার মোহাম্মাদ জহুরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য, গ্রাম পুলিশ, ইমাম, সাংবাদিক, শিক্ষকগণ। কর্মশালার সার্বিক…
খাজুরা সংবাদদাতা যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের শুড়া গ্রাম। প্রায় ২০০ হিন্দু পরিবারের পূজা-অর্চনা করার জন্য রয়েছে একটি রাধাগোবিন্দ মন্দির। সেখানে যাওয়া-আসার নেই কোনো নির্দিষ্ট রাস্তা। রয়েছে জমির আলের মতো আর ঝোপঝাড়ে ঘেরা সরু পথ। সারাবছরই পথটি নরম কাদামাটির কারণে চলাচলের অযোগ্য থাকে। এতে মন্দিরের ভক্ত ও দর্শনার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘদিনের ভোগান্তির অবসান করতে গতকাল যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষ থেকে মন্দির যাতায়াতের রাস্তাটি নির্মাণ কাজ শুরু হয়েছে। মন্দির কমিটির সভাপতি রাজেশ^র বিশ্বাস বলেন, মন্দির প্রতিষ্ঠার প্রায় এক যুগেও নির্দিষ্ট কোনো রাস্তা ছিলোনা। স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু আশ্বাসই দিয়ে গেছেন। রাস্তার কাজ উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত…
মোস্তাফিজুর রহমান মিন্টু, কেশবপুর যশোরের কেশবপুরের জলাবদ্ধ এলাকায় গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন জলাবদ্ধ এলাকার খামারি ও কৃষকরা। জলাবদ্ধতার কারণে বোরো আবাদ না হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। উপজেলার সুফলকাটি, পাঁজিয়া, গৌরীঘোনা, মঙ্গলকোট ও কেশবপুর সদর ইউনিয়নের অধিকাংশ এলাকার কৃষকরা বিচালির অভাবে গবাদি পশু পালনে দুশ্চিন্তায় পড়েছে। গরু পালনে বাড়তি টাকা ব্যয়ে খামারিরা বিচালি কিনতে বাধ্য হচ্ছেন। এমনকি অনেকেই বিলের পানি থেকে কচুরিপনা সংগ্রহ করে গরুকে খাওয়াচ্ছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর উপজেলার দুই হাজার ২৫৩ হেক্টর জমি জলাবদ্ধ রয়েছে। এর মধ্যে সুফলকাটি ইউনিয়নে এক হাজার ২৭৪ হেক্টর, পাঁজিয়া ইউনিয়নে ৬৫০ হেক্টর, গৌরীঘোনা ইউনিয়নে…
বাংলার ভোর ডেস্ক নীতিমালা না মেনে যশোরে চিকিৎসা সেবা দেয়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে দ্বিতীয় দিনের মত অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল দ্বিতীয় দিনে চারটি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নানা অনিয়ম পাওয়ায় প্রায় চার লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সিভিল সার্জনের কার্যালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যশোরের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। জেলা সিভিল সার্জন সূত্রে জানা গেছে, বুধবার যশোর শহরের চারটি বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সিভিল সার্জনের কার্যালয় ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এসময় তিনটি ক্লিনিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স নবায়ন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ…
বাংলার ভোর প্রতিবেদক মার্চ মাসে ঐতিহাসিক চারটি দিবস পালনের জন্য প্রস্তুতি সভা করেছে যশোর প্রশাসন। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট’র সভাকক্ষে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবীর, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, মুক্তিযুদ্ধের মুজিব বাহিনীর বৃহত্তর যশোর অঞ্চলের প্রধান আলী হোসেন মনি, জেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম, বীর মুক্তিযোদ্ধা এইচএম মুজহারুল ইসলাম মন্টু, বীর মুক্তিযোদ্ধা দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা, বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর হেলাল, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল প্রমুখ। অনুষ্ঠান…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বারান্দীপাড়া মাঠপাড়ায় টগর হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আয়ানকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। একই সাথে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে বকচর এলাকা থেকে আয়ানকে গ্রেপ্তার করা হয়। আয়ান বারান্দীপাড়া এলাকার আবুল কালামের ছেলে। নেশায় বুদ হয়ে টগরকে হত্যা করা হয়েছে বলে তিনি পুলিশকে জানিয়েছেন। ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টায় বকচর এলাকা থেকে প্রথমে আয়ানকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার ঘটনাটি স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তিতে শহরের বারান্দীপাড়া থেকে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, আয়ান জানিয়েছেন ঘটনার দিন তিনি বন্ধুদের নিয়ে পিকনিক করছিলেন। এমন সময় টগর…