Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আকাশ হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে যশোর শহরের শংকরপুর বটতলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকাশ হোসেন শংকরপুরের তোতা মিয়ার ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম প্রকাশ করেনি পুলিশ। এই ঘটনায় বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত মামলা করেনি ভুক্তভোগী পরিবার। তবে এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, নিহত আকাশের স্বজনেরা বলেন, ফেসবুকে একটি পোস্টে মন্তব্য করা নিয়ে একই এলাকার তানভিরের সঙ্গে তার বিরোধ ছিল। এ নিয়ে তানভির তাকে হত্যার হুমকিও দিয়েছিলেন। নিহত আকাশের স্ত্রী জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট…

Read More

♦অন্য সময়ের চেয়ে যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেক ভালো : যশোর পুলিশের মুখপাত্র বেলাল হোসাইন ♦নানা ধরনের সোর্স ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ডিবি পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা করতে তৎপরতা চালিয়ে যাচ্ছে : ডিবি ওসি রুপণ কুমার সরকার বাংলার ভোর প্রতিবেদক হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে প্রাচীন জেলা যশোর। এতে করে নিরাপত্তা নিয়ে শংকায় আছেন সাধারণ জেলাবাসী। পুলিশি ব্যাপক তৎপরতার মাঝেও অপরাধী চক্র লাগামহীন বেপরোয়া হয়ে উঠেছে যেন কোন এক অদৃশ্য সূতোর টানে। এর ফলে ঘটে চলেছে একের পর এক খুন-জখম, চাঁদাবাজি, চুরি-ছিনতাইয়ের ঘটনা। চলতি বছরের প্রথম দুই মাসে যশোরে অন্তত ডজন খানেক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৭ ফেব্রয়ারি রাতে শহরের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধনের জন্য ওষুধ ছিটানোর কার্যক্রম (স্প্রে) শুরু হয়েছে। গতকাল সকালে মশক নিধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দান গনি খান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা জায়েদ হোসেন, প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু, সহকারী প্রকৌশলী কামাল আহমেদ, কাউন্সিলর রাজিবুল আলম, নাসিমা আক্তার জলি, ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক মন্টু, দেলোয়ার হোসেন, নয়ন হোসেন প্রমুখ। পৌরসভার প্রশাসনিক উত্তম কুমার কুন্ডু বলেন, প্রথম ভাগে মশা নিধনের কার্যক্রম ৮দিন চলবে। ৩টা ফগার মেশিন ও ২৭টা হ্যান্ড স্প্রে মেশিনে শহরের প্রতিটা অলি-গতিতে স্প্রে করা হবে। ফগার মেশিন দিয়ে মূলত শহরে বড়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আলোচিত ‘লিফটকাণ্ড’ তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা আব্দুল করিমের দায়ের করা রিট পিটিশন গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসাইন এই নির্দেশ দেন। গত ২৭ ফেব্রুয়ারি রিটের আদেশের সার্টিফাইড কপি পেয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মোস্তফা গোলাম কিবরিয়া। মামলার বাদী যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা ও বঙ্গবন্ধু পরিষদ যশোর জেলা শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল করিম জানান, যবিপ্রবিতে ১৪টি লিফট স্থাপন নিয়ে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে…

Read More

নড়াইল সংবাদদাতা শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকদের সমন্বয়ে বিভিন্ন প্লাকার্ড সহযোগে পদযাত্রা, পথসভা ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর,নড়াইলের আয়োজনে সদর উপজেলার দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়ের মাঠ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাল্যবিয়ে প্রতিরোধে কিশোর-কিশোরদের একটি পথনাটক ও বাল্যবিয়ে প্রতিরোধের উপর আলোচনা সভা হয়। আলোচসা সভায় নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসুমী রানী মজুমদার কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, বাল্যবিয়ের ফলে…

Read More

শালিখা প্রতিনিধি মাগুরা শালিখা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার নাজমুল হুসাইন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন শালিখা থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার সাবানা, জেলা পরিষদের সদস্য মুন্সী আবু হানিফ, ধনেশ্বরগাতী ইউপি চেয়ারম্যান বিমলেন্দু শিকদার প্রমুখ।

Read More

যশোরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও পেনসিল বক্স বিতরণ করেছে গড়বো সমাজকল্যাণ সংস্থা (জিএসকেএস)। আজ (বুধবার) সকালে শহরের রেলগেট এলাকায় আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও এদিন শিক্ষা সহায়তা হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ শিক্ষার্থীকে নগদ টাকা দেয়া হয়। পাশাপাশি চা বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য এক বিধবা নারীসহ তার প্রতিবন্ধী সন্তানকে বিনামূল্যে ব্যবসায় উপকরণ সরবরাহ করা হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি ও যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক…

Read More

চৌগাছা সংবাদদাতা আসছে আগামী উপজেলা নির্বাচনে যশোরের চৌগাছায় সম্ভাব্য প্রার্থীরা বেশ জোরেশোরেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতিক না থাকায় প্রার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে এই নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে কোনো দলীয় নির্দেশনা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এ সালাম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ি আগামী ১১ মে (সম্ভাব্য) দ্বিতীয় ধাপে চৌগাছা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকের বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শিক্ষানুরাগী অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান এবারও উপজেলা চেয়ারম্যান প্রার্থী। যেহেতু তিনি দলীয় মনোনয়ন পেয়ে উপজেলা চেয়ারম্যান হয়েছিলেন তাই এবারও নিজেকে দলীয় প্রার্থী হিসেবে মনে…

Read More

অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগরে তাদাব্বুরুল কুরআন একাডেমির মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সকালে উপজেলার রানাভাটা এলাকায় তাদাব্বুরুল কুরআন একাডেমির আয়োজনে উদ্বোধন উপলক্ষে এ দোয়া অনুষ্ঠিত হয়। তাদাব্বুরুল কুরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ড. শেখ মোহাম্মদ মাহদী হাসানের সঞ্চালনায় দোয়া পরিচালনা করেন, নওয়াপাড়া পীরবাড়ী মাদরাসার মুহতামিম ও বর্তমান গদ্দিনশীন পীর খাজা রফিকুজ্জামান শাহ্। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা আবু দাউদ, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা ইসমাইল হোসেন, মাওলানা মোস্তফা, সমাজসেবক ইমদাদুল হক ইমু, রাশেদুল হক রাসু, সরকার গ্রুপের পরিচালক আবু সাঈদ সরকার, আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা, বাবু ভুইয়াসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার মুসল্লীগণ।

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভুইয়া, সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নাজিম উদ্দীন, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ। সভায় ঐতিহাসিক ৭ মার্চ পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

Read More