সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার আশাশুনিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ির সকলকে অচেতন করে সবর্স্ব লুটকারীদের গ্রেফতার পূর্বক খোয়া যাওয়া স্বর্ণের গহনাসহ মালামাল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন আশাশুনির গোদাড়া গ্রামের নূরুল ইসলাম সরদারের কন্যা ফাহিমা ফারহানা স্মৃতি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাকরির সুবাদে আমরা ঢাকাতে অবস্থান করি। ফলে বাড়িতে অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা এবং স্বাস্থ্যকর্মী মা বাড়িতে অবস্থান করেন। প্রতিদিনের ন্যায় রাতে খাওয়া-দাওয়া শেষে গত ২৩ ফেব্রুয়ারি রাতে ঘুমাতে যান। পরের দিন সকালে বাড়ির কাজের মেয়ে এসে দেখেন আমার পিতা এবং মাতা অচেতন অবস্থায় পড়ে আছে। ঘরের মালামাল অগোছালো। এ সময়…
Author: banglarbhore
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলায় প্রায় দুই যুগ পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের সম্মেলন। অভয়নগর উপজেলা ছাত্রলীগ ছাড়াও একই মঞ্চে সম্মেলন হবে পৌর ছাত্রলীগ ও নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলন। ওই দিন তিনটি সংগঠনের পৃথক পৃথক কমিটি গঠন হবে। আগামী ২৯ ফেব্রুয়ারি নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন স্থানীয় সংসদ সদস্য এনামুল হক বাবুল। এছাড়া আরো উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, কেন্দ্রীয় ছাত্রলীগের বর্তমান সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ আলী আসিফ ইনান, যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব। অনুষ্ঠানে সভপতিত্ব করবেন…
কেশবপুর প্রতিনিধি আওয়ামী লীগ নেতা তাই প্রধান শিক্ষক হয়েও স্কুল তার করা লাগে না। তবে সরকারের চোখ ফাঁকি দিতে মাসে দুই একবার যান বিদ্যালয়ে তদারকি করতে। তারপরও বিদ্যালয়ে না গিয়েই তিনি দীর্ঘদিন ধরে বেতন ভাতার সরকারি অংশ উত্তোলন করে চলেছেন। এদিক তার অবহেলায় বিদ্যালয়ের অফিস সহকারীর অধীনে চলতে হয় শিক্ষকদের। এ নিয়ে শিক্ষকসহ অভিভাবকদের মাঝে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষেভের। জানা গেছে, ২০২১ সালের ১ নভেম্বর সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান এস এম মুনজুর রহমান মোটা অংকের টাকার বিনিময়ে কালিয়ারই এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি ধনী হওয়ায় যোগদানের শুরুতেই নিজ অর্থে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও আসবাবপত্র দিয়ে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরে অস্ত্রের ভয় দেখিয়ে প্রায় তিন লাখ টাকার গাছ কেটে ফেলেছে একটি চক্র। এ সময় জমির মালিককে হত্যার হুমকিও দেয়া হয়েছে। এসব অভিযোগ এনে মঙ্গলবার আদালতে মামলা করেছেন মণিরামপুরের নেহালপুর গ্রামের মিজানুর রহমান। আসামিরা হলেন, একই এলাকার ছলেমান দফাদার ও লিয়াকত আলী। বিচারক অভিযোগ আমলে নিয়ে মণিরামপুর থানার ওসিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় মিজানুর রহমান উল্লেখ করেন, আসামিরা বিভিন্ন সময় তার জমি দখলের জন্য পায়তারা করে আসছে। গত ১৮ ফেব্রুয়ারি তার বাড়ির অদূরে একটি জমিতে চাষাবাদের কাজ করছিলেন। এমন সময় আসামিরাসহ অজ্ঞাত আরও ৯/১০জন ধারালে অস্ত্র নিয়ে ওই জমিতে আসেন। কিছু বোঝার…
নিজস্ব প্রতিবেদক যশোর সদর উপজেলার কচুয়া ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম ইমন হত্যা মামলার ৮ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানা আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠায়। নিহত রাকিবুল ইসলাম ইমন সদর উপজেলার রামনগর ইউনিয়নের শাহাবাটি গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে। আত্মসমর্পণকারীরা হলেন, কচুয়ার নিমতলীর আফজাল হোসেন, সামাদ ধাবক, ইকরাম হোসেন, হাফিজুর রহমান ধাবক, ইসমাইল হোসেন, মোহাম্মদ আলী, দিয়াপাড়া গ্রামের টিটো হোসেন ও আমড়াখোলা গ্রামের নুরে আলম। উল্লেখ্য, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর রাতে কচুয়ার নিমতলীতে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে গুরুতর জখম হন ইমন। পরে গুরুতর…
বাংলার ভোর প্রতিবেদক অভয়নগরের একটি নাশতকার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় মঙ্গলবার ৯ আসামি আদালতে আত্মসমর্পন করেছেন। তারা হলেন, অভয়নগরের রানাগাতি গ্রামের মোন্তাজ শেখ, সবুজ শেখ, রিফাজুল শেখ, সুলতান বিশ্বাস, আশরাফ ফারাজী, লিটন শেখ, শুভরাড়ার লালন গাজী ও নাসির মোল্যা। তাদের জামিন আবেদনের শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১১ অক্টোবর গভীর রাতে রানাগাতি গ্রামের আব্দুল হাইয়ের বাড়িতে বোমার বিস্ফোরণ হয়। পুলিশ তৎক্ষণিক অভিযান চালিয়ে আব্দুল হাইকে আটক করে। এ ঘটনায় এসআই বিমান তরফদার বাদী হয়ে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে ১১ জনের নাম্ উল্লেখসহ অপরিচিত…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে জুয়া খেলার সময় হাতে নাতে তিন পরিবহন শ্রমিককে আটক করেছে পুলিশ। শহরের বকচরের একটি ক্লাবে গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়েছে। আটকরা হলেন, শহরের নীলগঞ্জ সাহাপাড়ার রিয়াজ উদ্দিন, মুড়লি স্কুলপাড়ার লালু বিশ্বাস ও মোসলেম উদ্দিন। পুলিশ জানায়, দুপুরে কোতোয়ালি থানা পুলিশের এসআই মো. রোকনুজ্জামান বকচরের জোড়া মন্দির সংলগ্ন সূর্য সংঘ ক্লাবের ভেতর অভিযান চালান। এ সময় সেখান থেকে জুয়া খেলার সময় তাদের আটক করে। সেখান থেকে নগদ দুই হাজার ৮৯০ টাকা ও জুয়া খেলার উপকরণ এক সেট তাস জব্দ করা…
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকালে দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, লুটপাট দুর্নীতি বন্ধ, পাচারের টাকা ফেরত আনার, ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনে বাতিল ও নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সাধারণ সম্পাদক ইলাহদাদ খান, সহ সম্পাদক আমিনুর রহমান হীরু, শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সদস্য আবু জাফর বাচ্চু প্রমুখ।
বাংলার ভোর প্রতিবেদক ইতিহাস ঐতিহ্যের ধারক যশোর জেলা পরিষদ ভবনসহ সকল ঐতিহ্য রক্ষার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল দুপুরে যশোরের জেলা প্রশাসক বরাবর এ স্মারকলিপি প্রদান করেন জনউদ্যোগ যশোরের নেতৃবৃন্দ। স্মারকলিপিতে যশোরের ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ ভবন, পরিত্যক্ত রেজিস্ট্রি অফিস ভবনসহ জজকোর্ট ভবন, পৌর সভার জলকল, পুলিশ সুপারের ভবন রক্ষার দাবি জানানো হয়েছে। স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ব্যাপারে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। স্মারকলিপিতে বলা হয়েছে- সমৃদ্ধ ঐতিহ্যের ধারক-বাহক যশোর। এ জেলার বয়স ২৪৩ বছর। যশোর এমন সব ইতিহাস-ঐতিহ্যের অধিকারী যা বাংলাদেশ তো বটেই যুক্ত বাংলার অন্য কোন জেলায় নেই।…
বাংলার ভোর প্রতিবেদক সততার সঙ্গে অপরাধ দমন এবং অসীম সাহসিকতা ও বীরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ পুলিশের সম্মানজনক পদক রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম (সেবা) পেলেন যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘ক’ সার্কেল জুয়েল ইমরান। গত দেড় বছরে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাকে এই পদক দেয়া হয়। এছাড়া বিচক্ষণতার সঙ্গে স্থানীয় এলাকার সম্ভাব্য সম্প্রদায়িক ও সামাজিক সংঘাতের মতো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণ, তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার, ওয়ারেন্ট তামিল, গণমানুষের নাগরিক ও আইনগত অধিকার সুরক্ষা এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় তাকে রাষ্ট্রীয় এই পদক্ষে ভূষিত…