বাংলার ভোর প্রতিবেদক যশোরে যৌতুকের অভিযোগ মামলা করেছে এক গৃহবধু। সোমবার রাতে কোতয়ালি থানায় মামলাটি করেন, যশোরের কেশবপুর থানার বরণঢালী গ্রামের বর্তমানে যশোর শহরের পূর্ব বারান্দীপাড়া খেজুরবাগান খলিলুর রহমানের বাড়ির ভাড়াটিয়া আব্দুল মজিদ বিশ্বাসের মেয়ে সেলিনা খাতুন। মামলায় আসামি করা হয়, শাশুর কুমিল্লা জেলার লাকসাম থানার চরবাড়িয়া কল্যাণঘাটি গ্রামের নিজাম উদ্দীন (৬০), শাশুড়ি মাছুমা বেগম (৫০) ও ননদ কুমিল্লা জেলার লাকসাম থানার পাশাপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী পারভীন খাতুন। মামলায় গৃহবধূ উল্লেখ করেন, ২০১৭ সালে নিজাম উদ্দীনের ছেলে কওছার আলমের সাথে তার শরিয়ত মোতাবেক ২ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয়। বিয়ের পর গৃহবধূ তার স্বামীর সাথে স্বামীর বাড়িতে ঘর সংসার…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আজ (মঙ্গলবার) বেলা বারোটার দিকে শহরতলীর পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর বন্দি শাকিব হোসেন হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করে। সে কুষ্টিয়া জেলার সদর উপজেলার মজমপুরগেইট এলাকার বাবু হোসেনের ছেলে। মানসিক বিকারগ্রস্থ ও হতাশা থেকে সে আত্মহত্যার চেষ্টা করে। দুই মাস আগে একটি চুরির মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হিসেবে সে এখানে এসেছে। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোর উন্নয়ন প্রতিষ্ঠানের বাথরুমের ক্লিনার হারপিক খেয়ে সে অসুস্থ হয়ে পড়ে। বর্তমানে তার অবস্থা স্বাভাবিক রয়েছে।
বাংলার ভোর প্রতিবেদক যশোর সদরের বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গল বাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী, বশির আহমেদকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন যশোর কোতোয়ালি মডেল থানার পুলিশ। আটক বশির আহমেদ জঙ্গল বাঁধাল গ্রামের বাসিন্দা এবং জঙ্গল বাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের নৈশপ্রহরীর দায়িত্বে রয়েছেন। যশোর কোতোয়ালী মডেল থানার এএস আই সাইফুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানে, গোপন সংবাদের ভিত্তিতে, ২৬ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে, যশোর সদরের বসুন্দিয়া গাইদগাছি এলাকা থেকে মাদক বিক্রিকালে আরমান গাজী এবং বশির আহমেদকে আটকের পর আদের দেহ তল্লাশি করে ৭৫ পিছ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আসামিদ্বয় দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। আটক অপর এক আসামি হলেন, যশোর সদরের পুরাতন কসবা…
বাংলার ভোর প্রতিবেদক পানি কর, পানির বিলের সাথে নতুন করে সাবমারসিবলের অযৌক্তিক বিল ধার্য করার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে যশোর পৌর নাগরিক কমিটি। আজ (মঙ্গলবার) বিকেলে যশোর প্রেসক্লাবের আরএম সাইফুল আলম মুকুল মিলনায়তনে নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শওকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চার দফা কর্মসূচি ঘোষণা করা হয়। আগামী ২৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় যশোর পৌরসভা চত্বরে অবস্থান ও স্মারকলিপি প্রদান করা হবে। পৌরসভা কর্তৃক নির্ধারিত সাবমারসিবল বিল ৩০০ টাকা বাতিল, সাপ্লাইয়ের পানি নিশ্চিত করা, ১০ শতাংশ পানি কর বাতিল এবং অস্বাভাবিক হারে পৌর কর বৃদ্ধি বাতিলের দাবিতে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।…
যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ফেসবুকে জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রদান করায় বিবৃতি প্রদান করেছে জেলা আওয়ামী লীগ। বিবৃতিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, এমন অশালীন ও বানোয়াট বক্তব্যে জেলা আওয়ামী লীগ ও জেলা প্রশাসন সম্পর্কে সাধারণ জনগণের মধ্যে নেতিবাচক ও বিভ্রান্তমূলক প্রতিক্রিয়া সৃষ্টি করে। একই সাথে দল ও সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন হয়। জেলা আওয়ামী লীগ পরিবার এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ও তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করে। -প্রেস বিজ্ঞপ্তি
বাংলার ভোর প্রতিবেদক ‘স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ প্রতিপাদ্যে চতুর্থবারের মতো যশোরেও পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় যশোরের উদ্যোগে আজ (মঙ্গলবার) সকালে প্রচার শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। কালেক্টরেট চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন। এ সময় সঠিক পরিকল্পনা বাস্তবায়নে সঠিক ও নির্ভুল পরিসংখ্যান প্রণয়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) ২০৩০ এর জন্য বিভিন্ন সূচক পরিমাপ, সরকারের ‘রূপকল্প ২০৪১ পঞ্চবার্ষিক পরিকল্পনা ২০৪১’ পঞ্চবার্ষিক পরিকল্পনা, ২০৪১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশে রূপান্তর, সামাজিক ও অর্থনৈতিক জরিপ ও শুমারি পরিচালনাসহ…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে চাঞ্চল্যকর সোলাইমান হত্যা মামলার দুই আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, শহরের টিবি ক্লিনিক মোড়ের সুজন ও সিরাজুল। মঙ্গলবার তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৬ জানুয়ারি সন্ধ্যার পরে শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে জসিম ও আরাফাত নামের দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জসিম নামের যুবককে জখম করে আরাফাত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাভেলস প্রতিষ্ঠানের কর্মী সোলাইমান এগিয়ে গিয়ে জসিমের পক্ষ নিয়ে আরাফাতের সঙ্গে কথাকাটাকাটিতে লিপ্ত হন। একপর্যায়ে সোলাইমানকেও ছুরি মেরে জখম করা হয়। পরে স্থানীয় লোকজন এ দুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে আহমেদ হাসান নামে এক মাদ্রাসার অধ্যক্ষের সাত বছরের সাজা বহাল রেখেছেন জজ আদালত। আহমেদ হাসান যশোর শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার কওমি মাদ্রাসা ‘মাদ্রাসাতুল হাসান’ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং হেফাজতে ইসলাম যশোর জেলা কমিটির সভাপতি আনোয়ারুল করিমের ছেলে। রোববার ম্যাজিস্ট্রেট আদালতের দেয়া রায় বাতিলের আপিল শুনানি শেষে বিচারক জুয়েল অধিকারী রায় বহালের আদেশ দেন। ২০১৩ সালের ৯ অক্টোবর রাতে শহরের রেলগেট তেঁতুলতলা এলাকার কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে অশ্লীল ভিডিও দেখিয়ে ওই অধ্যক্ষ শিশুটির উপর নানাভাবে যৌন নির্যাতন চালান। পরের দিন ওই শিশু শিক্ষার্থী মাদ্রাসা থেকে বাড়ি পালিয়ে যেয়ে বিষয়টি পরিবারকে জানায়। তার…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বিশিষ্ট শিক্ষাবিদ সুলতান আহমেদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বিকেল সাড়ে তিনটায় যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, নাতি, নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল বেলা ১১ টায় যশোর ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় সুলতান আহমদকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ বিকেলে অধ্যক্ষ সুলতান আহমেদের মরদেহ শহরের সার্কিট হাউস পাড়ার বাসভবনে আনা হলে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক…
বাংলার ভোর প্রতিবেদক আজ (মঙ্গলবার) সকালে যশোর জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সভাপতিত্বে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসকের কার্যালয় কালেক্টরেট চত্বর থেকে শুরু করে জেলা শহরস্থ দড়াটানা ভৈরব চত্বর প্রদক্ষিণ করে। এর আগে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত।এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক রফিকুল হাসান। উপস্থিত ছিলেন যশোর পৌর মেয়ের বীর মুক্তিযোদ্ধা হায়দার গনী খান পলাশ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, মো. আছাদুজ্জামান, এছাড়াও উপস্থিত ছিলেন এলজিইডি নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী জাহিদ পারভেজ সহ…