Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক বিটি বেগুনের উৎপাদনের মাঠ পরিদর্শনের জন্য ইউএসএইড’র একটি প্রতিনিধি দল গত তিনদিন ধরে যশোর খুলনা অঞ্চল পরিদর্শনের শেষ দিনে আজ (বুধবার) সকাল ও দুপুরে যশোরের অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতি ফকির পাড়া ও খুলনার ফুলতলা শিকরির হাট কৃষি মাঠ পরিদর্শন করেছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে তিন দিনব্যাপি যশোর, খুলনা অঞ্চলের বিভিন্ন কৃষি মাঠ পরিদর্শন করেন। গতকাল খুলনার ফুলতলা উপজেলার শিকরির হাট গ্রামে মাঠ পরিদর্শনের মাধ্যমে কার্যক্রম শেষ হয়। এর আগে যশোরের মাণিরামপুর ও খুলনার কয়রা উপজেলার বিভিন্ন কৃষি জমিতে বিটি বেগুনের মাঠ পরিদর্শন করেন প্রতিনিধি দলটি। ইউএসএইডের এই প্রতিনিধি দলটির সাথে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা নাঈমের সাথে ফতেমার প্রেমের সম্পর্কের কথা বলে দেয়ায় দুই শিক্ষকের হাতে বেদম প্রহরের শিকার হয়ে দুইজন ছাত্রকে বাধ্যতামূলক এবং স্বেচ্ছায় ৪ জন ছাত্র টিসি (স্কুল পরিবর্তন) নিয়ে অন্যত্র চলে গিয়েছে। এ ঘটনা প্রকাশ হলে কর্তৃপক্ষ ছাত্রদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবেন বলে অভিভাবকরা ভয়ে আছেন। এমন ঘটনা ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের এসএমপিকে হাই স্কুলে। অভিযোগ উঠেছে স্কুলের সহকারী শিক্ষক আকবর আলী এবং আব্দুল গণির বিরুদ্ধে। টিসি (স্কুল পরিবর্তন) নিয়ে চলে গিয়েছে অষ্টম শ্রেণীর আল-আমিন, আলী হোসেন, আবির হোসেন, হাবিবুর রহমান হাবিব এবং নবম শ্রেণীর বিপ্লব হোসেন ও শুভ। নাম প্রকাশ না করার শর্তে নতুন স্কুলে…

Read More

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা আজ (বুধবার) দুপুরে একুশে বইমেলা থেকে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডল নিজের লেখা বই উপহার দিলেন উপাধ্যক্ষ ও সাংবাদিক ইলিয়াস উদ্দীনকে। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব ও কবি আল কামা সিদ্দিকী। একুশে বইমেলার গ্রাফোসম্যান (৩৫৫ নম্বর) স্টল থেকে যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের কবিতা বই ‘বাউন্ডুলে মেঘ’ প্রকাশ পেয়েছে। আজ দুপুরে প্রকাশিত বইটি ঝিকরগাছা মহিলা কলেজের উপাধ্যক্ষ ও সাংবাদিক ইলিয়াস উদ্দীনের হাতে উপহার হিসেবে তুলে দেন। এ সময় স্টলে উপস্থিত ছিলেন সাবেক সচিব এবং কবি আল কামা সিদ্দিকী। সাবেক সচিব বলেন, বইটি পাঠক সমাদৃত হবে। কবি ও লেখক বিতান কুমার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের বারান্দিপাড়ার অটোরিকসা চালক টগর হত্যার প্রধান আসামী আয়ানকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এসময় হত্যায় ব্যবহৃত চাকুও উদ্বার করা হয়। গ্রেফতারকৃত আয়ান শহরের বারান্দিপাড়ার মেঠো পুকুরপাড় এলাকার আবুল কালামের ছেলে। জেলা ডিবির এসআই মফিজুল ইসলাম জানান গত ১০ ফেব্রুয়ারী রাত দেড়টার দিকে অটোরিকশা চালক টগর কে স্থানীয় মাদক ব্যবসায়ী আয়ান ছুরিকাঘাত করে, রক্তাক্ত টগর কে স্থানীয়রা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় স্থানান্তর করলে চিকিৎসাধীন অবস্থায় টগর মারা যায় এঘটনায় নিহতের পিতা হত্যা মামলা দায়ের করলে। জেলা ডিবির একটি আভিযানিক দল গতকাল রাত নয়টার দিকে শহরের বকচর এলাকায়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আকাশ হোসেন (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করেছে স্থানীয় দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে শহরের শংকরপুর বটতলা মসজিদ সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। তিনি ওই এলাকার তোতা মিয়ার ছেলে। নিহত আকাশের স্ত্রী জানান, ফেসবুকে একটি পোস্টে কমেন্ট করা নিয়ে একই এলাকার তানভিরের সাথে তার বিরোধ চলে আসছিলো। তানভির তার স্বামী আকাশকে হোয়াটাসঅ্যাপে হত্যার হুমকি দেয়। রাতে তাকে ফোন কলে ডেকে নিয়ে এসে সাব্বির ও তানভিরসহ ১০ থেকে ১২ তাকে মারধোর ও ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইফুর রহমান জানান, তাকে রাত ১টা ৩৫…

Read More

বাংলার ভোর প্রতিবেদক গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে যশোর শহরের ছয়টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকে তিন লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, শহরের মুজিব সড়কের পিস্ হসপিটাল, হরিনাথদত্ত লেনের নোভা মেডিকেল সেন্টার, শহরের দড়াটানা মোড়ের দড়াটানা হসপিটাল, জেল রোডের উত্তরা প্রাইভেট হাসপাতাল ও জনতা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক লিমিটেড এবং শহরের ঘোপ সেন্ট্রাল রোডের আধুনিক হাসপাতাল। গতকাল বেলা সাড়ে ১১ টায় মুজিব সড়কের পিস্ হসপিটালে গিয়ে কোনো ডিউটি ডাক্তার পায়নি স্বাস্থ্য বিভাগের টিম। এ জন্য তাদেরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রোগ নির্ণয়ে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার, ফাঁকা প্যাথলজি রিপোর্টে ডাক্তারের…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবালের সভাপতিত্বে ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও মহিলা ইউপি সদস্য মমতাজ খাতুনের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, মজিদপুর ইউনিয়ন পরিষদের মহিলা ইউপি সদস্য হামিদা বেগম, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিরো খাতুন, বিদ্যানন্দকাটি…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে এক বসত বাড়ি থেকে নগদ টাকাসহ প্রায় সাড়ে ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক এসএম শরিফুল ইসলাম রাসেল বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে গত ২৪ ফেব্রুয়ারি কেশবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানার লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার সাবদিয়া গ্রামের আইনজীবী এসএম শরিফুল ইসলাম গত শুক্রবার সকাল ৯ টার দিকে স্বপরিবার নিয়ে উপজেলার মির্জাপুর গ্রামে তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ওই দিন সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখেন ঘরের দরজা খোলা আলমারি ভাঙ্গা ও জিনিসপত্র এলোমেলো। এ সময় আলমারিতে রক্ষিত এক ভরি এক…

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি আসন্ন কেশবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী গাজী মো. মনিরুল ইসলাম (মনির) বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ চলমান রেখেছেন। তিনি তার কর্মী সমর্থনদের সাথে নিয়ে গতকাল বিকেলে কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের জাহানপুর বাজার, সাতবাড়িয়া বাজার, বেগমপুর বাজারসহ বিভিন্ন বাজারে যেয়ে সর্বস্তরের মানুষের কাছেট দোয়া আশীর্বাদ ও সমর্থন চেয়ে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেন। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী গাজী মো. মনিরুল ইসলাম (মনির)সাথে উপস্থিত ছিলেন, এমদাদুল হক, রাজু হোসেন, রাসেল হোসেন, খোকন হোসেন, গৌতম দাস, তারোক দাস, সাইফুল ইসলাম, মফিজুর রহমান, রাসেল, ওয়াহেদ, বাশারসহ কর্মী সমর্থকবৃন্দরা।

Read More

কেশবপুর পৌর প্রতিনিধি কেশবপুরে বিট পুলিশং সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে থানার আয়োজনে কেশবপুর পৌরসভার হলরুমে ১২নং পৌরসভায় বিট পুলিশং দায়িত্বরত অফিসার থানার এসআই শাহিনুর ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌরসভার বিট পুলিশং দায়িত্বরত অফিসার’ এসআই আবুল হোসেন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল আক্তার, পৌর কাউন্সিলর মশিয়ার রহমান, কেশবপুর নিউজক্লাবের প্রচার সম্পাদক আজিজুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবুল বাশার খান, পৌর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

Read More