নিজস্ব প্রতিবেদক কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মাহুতি করেছেন জ্যেষ্ঠ চালক মফিজুর রহমান। গত ২৯ ডিসেম্বর গায়ে আগুন দেয়ার পর চলতি বছরের প্রথম দিন ১ জানুয়ারি রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় বিশ^বিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। যবিপ্রবি সংশ্লিষ্ট সূত্র জানায়, যবিপ্রবি’র পরিবহন বিভাগের এক হেলপারের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় পারিবারিক মামলায় হওয়ায় মফিজুর রহমানকে প্রায় ছয় মাস বসিয়ে রাখা হয়। এ সময় তাকে কোনো গাড়ি চালানোর দায়িত্ব দেয়া হয়নি। সম্প্রতি ‘জব অব নেচার’ পরিবর্তন করে তাকে অফিসের কাজে সংযুক্ত করতে চিঠি দেয়া…
Author: banglarbhore
মণিরামপুর প্রতিনিধি যশোর-৫ (মণিরামপুর) আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী প্রতিদিন গণসংযোগ ও পথসভা করে যাচ্ছেন। যার কারণে দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ দিন দিন উজ্জীবিত হচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চলছে উৎসবের আমেজ। উপজেলার ১৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভার এসএম ইয়াকুব আলীর অনুসারীরা কেউ বসে নেই। ঈগল প্রতীকে ভোট চেয়ে চালাচ্ছেন ব্যাপক গণসংযোগ। তারই অংশ হিসেবে গতকাল দুপুরে নেতা-কর্মীদের সাথে পৌর শহরে ঈগল মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন এস এম ইয়াকুব আলী। অপরদিকে, একই দিনে বিকেলে শ্যামকুড় ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। পরে চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নির্বাচনী পথসভায় এস এম ইয়াকুব আলী…
বিবি প্রতিবেদক আগামী প্রজন্মকে সুখে-শান্তিতে রাখার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কা ভোট দিতে হবে। আওয়ামী লীগের পথভ্রষ্টদের কথায় কেউ কান দেবেন না। যশোরে যারা নৌকার বিপক্ষে অবস্থান করছেন তারা আওয়ামী লীগের গণশত্রু। দেশ ও জাতির স্থায়ী শত্রু। এসব বেঈমানদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। রাজনৈতিকভাবে তাদের উপযুক্ত জবাব দেয়া হবে। উন্নয়নের স্বার্থে ও শেখ হাসিনার জন্য সবাই নৌকার পক্ষে অবস্থান নেবেন। গতকাল সদর উপজেলার আরবপুর ইউনিয়নের মুক্তশে^রী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতিকের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সবার কাছে এ আহবান জানান। কাজী নাবিল আহমেদ বলেন, ‘শেখ হাসিনা যশোরকে দেশের মধ্যে তৃতীয় অর্থনৈতিক জোন করার ব্যবস্থা করছেন। ছয় লেনের…
ঝিনাইদহ প্রতিনিধি গতকাল বিকেল ৩টা থেকে শহরের ওয়াজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে একে একে বাড়তে থাকতে মানুষের ভিড়। ঝিনাইদহ-২ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈগল প্রতীকের প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদি মহুল আর তার প্রতীক ঈগর শ্লোগানে মুখরিত হয় মাঠ ও আশেপাশের এলাকা। জেলা শহর ঝিনাইদহ যেন মুহূর্তে পরিণত হয় জনসমুদ্রে। শিশু-কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষের সাথে এ সমাগম সম্পর্কে আলাপ করলে তারা বলেন, নিকট অতীতে এত ব্যাপক জনসমাগম তারা দেখেননি। এর আগে স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুল সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন তিনি। সে সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা…
বিবি প্রতিবেদক যশোর সদর উপজেলার চুড়ামনকাটি বাজারে গতকাল চুড়ামনকাটি ইউনিয়ন যুবদলের পক্ষ থেকে ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের জন্য লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তানভির রায়হান তুহিন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবু তালেব, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহামুদুল হাসান বিপ্লব, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান, সদস্য সচিব নাহিদ হাসান তপন, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য রুবেল হোসেন, আজিজুল ইসলাম, মামুন হোসেন, মিয়ারাজ হোসেন বাবু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম রসুল, চঞ্চল হোসেন প্রমুখ।
শার্শা প্রতিনিধি যশোরের শার্শার কায়বা ইউনিয়নের রুদ্রপুর, দাউদখালী, ভবানিপুর, পাঁচকায়বা, বাদামতলা, বাইকোলা, চালিতাবাড়িয়া, দীঘা, রাঘবপুর, মহিষা, ধান্যতাড়া, কোটা বাগুড়ীসহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে গণসংযোগ ও নির্বাচনী পথসভা করেছেন যশোর-১ শার্শা আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ট্রাক মার্কার প্রার্থী আশরাফুল আলম লিটন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কায়বা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে তিনি গণসংযোগ ও পথসভা করেন। গতকাল বিকেলে বাদ আসর রাড়িপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে শার্শা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর-১ শার্শা আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ট্রাক মার্কার প্রার্থী আশরাফুল আলম লিটন।…
অভয়নগর প্রতিনিধি অভয়নগর উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়ছে। দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। এ ছাড়া জাতীয় সমাজসেবার প্রতীকী স্বরুপ ১২জন প্রতিবন্ধী শিশুর মাঝে স্কুল ব্যাগ ও একজন বয়স্ক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও প্রতিবন্ধী ভাতার বই তুলে দেয়া হয়। উপজেলা চত্বরে নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন এসিল্যান্ড থান্দার কামরুজ্জামান, উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, উপজেলা সমাজসেবা অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন প্রমুখ। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। র্যালি শেষে ১২ জন প্রতিবন্ধী…
ঝিকরগাছা প্রতিনিধি ঝিকরগাছায় অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সংগঠনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুর ১২টার সময় অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সংগঠনের অস্থায়ী কার্যালয় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত সভা হয়। অবসরপ্রাপ্ত সেনা সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে ও মুনছুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে প্রার্থী ডা. তৌহিদুজ্জামান তুহিন। তিনি বক্তব্যে বলেন, নৌকা মার্কা শুধু আমার না, এটা প্রধানমন্ত্রীর, আপনার আমার ও সবার প্রিয় মার্কা হল নৌকা। তিনি আরো বলেন, আগামী ৭ তারিখ পর্যন্ত আমার দায়িত্ব আপনারা নেন। আমি ৮ তারিখ থেকে আপনাদের…
ঝিকরগাছা প্রতিনিধি সমাজসেবায় গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় জাতীয় সমাজসেবা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টার সময় উপজেলা পরিষদের মধ্য থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার মোড় প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের মধ্যে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের ভিডিও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোজবাহ উদ্দীন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আলহাজ্ব আরব আলী, উপজেলা সরকারি শিশু পরিবার উপ-তত্ত্বাবধায়ক আব্দুল কাদের, উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী…
কেশবপুর প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম আজিজের ঈগল প্রতীকের পক্ষে গতকাল বিকেলে কেশবপুর শহরে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর পাইলট স্কুল মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাইলট স্কুল মাঠে গিয়ে শেষ হয়। ঈগল প্রতীকের এই মিছিলে কেশবপুর পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় শ্লোগানে-শ্লোগানে কেশবপুর শহর প্রকম্পিত হয়ে ওঠে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী খন্দকার আজিজুল ইসলাম আজিজ। তিনি বলেন, আগামী ৭ তারিখে সকল ভয়ভীতি উপেক্ষা করে ঈগল প্রতীকে ভোট দিয়ে…