Author: banglarbhore

বিবি প্রতিবেদক যশোর পুরাতন পৌরসভা হরিজন কলোনিতে মাদকদ্রব্য বিক্রি ও সেবন বন্ধের দাবিতে মানবন্ধন করেছেন শহরের বিভিন্ন হরিজন কলোনীর বাসিন্দারা। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে পৌরসভার ৭টি হরিজন পল্লীর বাসিন্দরা এই মানববন্ধনে অংশ নেন। এর আগে, একই দাবিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের কাছে স্মারকলিপি দেন নেতৃবৃন্দ। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোর পৌরসভায় ঢাকা রোড তালতলা হরিজন কলোনি, ঋষিপাড়া রেল বাজার হরিজন কলোনি, হেলা সমাজ রেল রোড হরিজন কলোনি, ধর্মতলা, মাঠপাড়া, পুলিশ লাইন টালিখোলা ও গোড়াপাড়ায় হরিজন কলোনি রয়েছে। এর মধ্যে এম কে রোড পুরাতন পৌরসভা হরিজন কলোনির নেতাদের সহযোগিতায় মাদক দ্রব্য সেবন, বিক্রি ও অনৈতিক কর্যকলাপ হয়।…

Read More

বিবি প্রতিবেদক পৌষের শীতে দুর্ভোগে পড়েছেন হাসপাতালের মেঝেতে থেকে চিকিৎসা নেয়া রোগীরা। তাদের শীত নিবারণের লক্ষ্যে শনিবার মধ্যরাতে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ছুটে যান জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি শীতার্তদের শীত নিবারণের জন্য গায়ে কম্বল জড়িয়ে দেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারসহ জেলা প্রশাসন যশোরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোরের সভাপতি মিজানুর রহমান।

Read More

বিবি প্রতিবেদক ওরে (নাজমুল) গাড়ি চালাতে মানা করেছি। কয়েকদিন আগে গাড়ি থেকে ওকে নামিয়ে নিয়ে গেছি। শনিবার চুরি করে আবার গাড়িতে গিয়েছে। সন্ধ্যায় ওর সাথে আমার কথা হয়েছে। আজ (রোববার) সকালে এসে ওর লাশ পেলাম। রেলগেট বন্ধ থাকলে আমার ছেলেকে এভাবে হারাতাম না। সব দোষ ওই গেটম্যানের। কথাগুলো বলতে গিয়ে ঢুকরে কেঁদে ওঠেন নিহত নাজমুলের মা নাসিমা বেগম। শুধু নাসিমা বেগম নয়, ট্রাকটির মালিক শাহীন হোসন ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদেরও একই অভিযোগ, রেলক্রসিং অরক্ষিত ছিল। ভুষিবোঝাই ট্রাকটি যখন রেলগেটটিতে ঢুকে পড়ে তখন ক্রসিংয়ের গেট ছিল খোলা। আর সে কারণেই খুলনাগামী রকেট মেল ট্রেনটির সামনে পড়ে ট্রেনের ধাক্কায় চূর্ণবিচূর্ণ হয়ে উল্টে যায়…

Read More

বিবি প্রতিবেদক আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন যশোর-৫ (মণিরামপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী এস এম ইয়াকুব আলী। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী এলাকার রোহিতা, খেদাপাড়া ও দুর্গাপুর এলাকায় নেতাকর্মীদের সাথে নিয়ে ঈগল মার্কার প্রচারণা এবং পথসভা করেন তিনি। গণসংযোগকালে এক পথসভায় বক্তৃতায় এস এম ইয়াকুব আলী বলেন, ভোটাররা আমাকে নিয়ে যে উচ্ছ্বাস প্রকাশ করছেন সেটা আমাকে আশাবাদী করছে। এই এলাকার মানুষ অনেক দিন ধরে নিষ্পেষিত। তাদের কষ্টের কারণ সবাই জানে। আমি নির্বাচিত হলে এই এলাকার যাবতীয় সমস্যা সমাধান করব। গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা পারিষদের সাবেক ভাইস চেয়ারম্যান…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোর জেলা তথ্য অফিসের আয়োজনে শার্শা উপজেলার বুরুজবাগান উচ্চ বালিকা বিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় উদ্ধুদ্ধকরণের লক্ষ্যে মুক্তিযোদ্ধাদের কন্ঠে ‘এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শার্শা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) রফিকুল হাসান। অনুষ্ঠানের শুরুতে ছাত্রীদের মাঝে মহান মুক্তিযুদ্ধ ও গণহত্যা সম্পর্কিত প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সেই চলচ্চিত্র থেকে মুক্তিযুদ্ধের উপর কুইজ প্রতিযোগিতা পরিচালনা করা হয় এবং পাঁচজন বিজয়ী নির্বাচন করা হয়। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সহকারী তথ্য অফিসার এলিন…

Read More

নিজস্ব প্রতিবেদক যশোরের শার্শায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। তবে এসময় অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি তারা। গতকাল বিকেলে উপজেলার বাগআঁচড়া বাবু মার্কেটের সামনে জনবহুল এলাকা থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাজী শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়রা কালো টেপ মোড়ানো ককটেল দুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ককটেল দুটি উদ্ধার করে নিষ্ক্রিয় করে। কারা কেনো ককটেলগুলো রেখেছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Read More

বিবি প্রতিবেদক খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে আজ সোমবার যশোরের বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’ দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ থাকবে। বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম বিষয়টি নিশ্চত করেছেন। বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বড়দিনে সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে দুদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পুনরায় বাণিজ্যিক কার্যক্রম চালু হবে। বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বিশ্বাস জানান, বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুইদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা কলিম উল্লাহ বলেন, খ্রীষ্টধর্মের বড়দিন উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে…

Read More

বিবি প্রতিবেদক আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে অনলাইলে গুজব ও কুতথ্য প্রতিরোধ দক্ষতা বৃদ্ধি বিষয়ে যশোরে দুই দিনব্যাপি সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে যশোরের বাঁচতে শেখা কনফারেন্স রুমে দুই দিনব্যাপি এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণটির আয়োজন করে ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট (আইইডি)’র যশোর কেন্দ্র। যশোরের ২০ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ানো গুজব ও কুতথ্যের প্রভাব এবং এর প্রতিকার নিয়ে প্রশিক্ষণে বিষদ আলোচনা করা হয়। এছাড়া ফ্যাক্ট চেকিং, সোসাল ম্যানেজমেন্ট, সাংবাদিকদের নিরাপত্তা ও করণীয় নিয়ে নিয়ে অংশগ্রহণমূলক আলোচনা হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা হলেন, দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার রুকুনউদ্দৌলাহ, দৈনিক ইত্তেফাকের ফারাজী আহমেদ সাঈদ বুলবুল,…

Read More

বিবি প্রতিবেদক নিজ নিজ কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আটজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। রোববার দুপুরে যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন তাঁর কার্যালয়ে এক অনুষ্ঠানে তাদের হাতে এ পুরস্কার তুলে দেন। শিক্ষক শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- অণুজীববিজ্ঞান বিভাগের প্রভাষক মো. শামিনুর রহমান ও ফার্মেসী বিভাগের প্রভাষক নাজমুল হাসান জিলানী। কর্মকর্তা শ্রেণিতে পুরস্কার প্রাপ্তরা হলেন- সহকারী রেজিস্ট্রার উম্মে হাবিবা ও নিত্যানন্দ পাল। কর্মচারী (তৃতীয়) শ্রেণিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন- পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত দপ্তরের পিএ রবিউল ইসলাম ও জিনোম সেন্টারের পিএ মাসুদুর রহমান এবং কর্মচারী (চতুর্থ) শ্রেণিতে উপাচার্যের দপ্তরের অফিস সহায়ক সোহাগ মিলন ও পরিচালক…

Read More

কপিলমুনি প্রতিনিধি কপিলমুনি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০২৩ নির্বাচনে সভাপতি জিএম হেদায়েত আলী টুকু নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে শেখ আব্দুস সালাম ও মিলন দাশ ৯ টা করে সমান সংখ্যক ভোট পাওয়ায় আগামী বুধবার আবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। রবিবার প্রেসক্লাবের নিজস্ব ভবনে দুপুর আড়াইটা থেকে সাড়ে চার টা পর্যন্ত এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি পদে মুন্সী রেজাউল করিম মহব্বত ও সহ-সম্পাদক পদে একক প্রার্থী জি এম আসলাম হোসেন। কোষাধ্যক্ষ পদে জি এম মোস্তাক আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক পদে এইচ এম শফিউল ইসলাম, দপ্তর সম্পাদক পদে প্রার্থী এ কে আজাদ। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন এস এম…

Read More