বাংলার ভোর প্রতিবেদক বিভিন্ন দাবি বাস্তবায়নে আইডিইবি যশোরের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের হাতে স্মরকলিপি তুলে দেন নেতৃবৃন্দ। আইডিইবি যশোর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে জনপ্রিয় করার স্বার্থে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মান ও মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে বিএসসি (পাস) কোর্সের সমমান মর্যাদা প্রদানে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। জাতীয় মেধার অপচয় রোধ ও প্রশাসনে শ্রেণী স্বার্থ দ্বন্দ্ব নিরসনে এবং রাষ্ট্রের অর্থ অপচয় রোধে প্রশাসনিক…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক আসন্ন যশোর সদর উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী ফাতেমা আনোয়ার বুধবার বিকেলে রামনগর ও বসুন্দিয়া ইউনিয়নের ভাটপাড়া ও সিরাজসিংহায় গণসংযোগ করেন। গণসংযোগ কালে তিনি প্রার্থীদের কাছে ঘোড়া মার্কার ভোট প্রার্থনা করেন। এ সময় তিনি বলেন আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে মাদক, সন্ত্রাসমুক্ত উপজেলা গড়ে তুলবো। পাশাপাশি উপজেলাবাসীর সেবা করবো। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মীর জহুরুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক শেখ মাহমুদ হোসেন, জেলা তরুন লীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান, সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রেখা খাতুন, রামনগর ইউনিয়ন যুবলীগে আহবায়ক শরিফুল ইসলাম মিন্টু, সাবেক মেম্বার ইকবাল…
বাংলার ভোর প্রতিবেদক ঝিনাইদহ-৪ (কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় জড়িত শিমুল ভূঁইয়ার সেকেন্ড ইন কমান্ড সাইফুল আলম মেম্বারকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৪টায় যুবলীগ নেতা প্রফেসর উদয় শংকর হত্যা মামলা ও নতুন করে দায়ের করা বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে আসামি সাইফুল আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন যশোর সদরের আমলি আদালতের বিচারক গোলাম কিবরিয়া। একই সঙ্গে রিমান্ড শুনানির জন্য আগামী ৩ জুন পরবর্তী দিন ধার্য করেছেন। আটক সাইফুল আলম মেম্বার যশোরের অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। পুলিশ জানিয়েছে, সাইফুল…
যবিপ্রবি সংবাদদাতা সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেড প্রদান ও স্বতন্ত্র বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষকরা। যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচে অবস্থান করে এ কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যবিপ্রবি শিক্ষক সমিতির আয়োজনে এই কর্মবিরতি পালন করা হয়। আগামী ০৩ জুন পর্যন্ত এ কর্মবিরতি পালন করার কথা রয়েছে। মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে শিক্ষকদের অধিকার ক্ষুণ্ন হয়েছে। বৈষম্যমূলক সর্বজনীন এ পেনশন ব্যবস্থা দেশ ও জাতিকে মেধা শূন্য…
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা এমপি আনারের মরদেহ চাই। যারা তাকে কেটে টুকরা টুকরা করে নৃশংসভাবে হত্যা করেছে, তারা নরপশু। এ হত্যাকাণ্ডে যে চক্রই জড়িত হোক, দ্রুতই তাদের মুখোশ উন্মোচন করে গ্রেফতার ও ফাঁসির কাষ্টে দাঁড় করাতে হবে। বুধবার বিকেলে কালীগঞ্জে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের হত্যাকারীদের বিচার ও মরদেহ ফেরতের দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এমপি আনার হত্যাকাণ্ডের প্রতিবাদে উপজেলার আওয়ামী লীগের পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচির অংশ হিসেবে বুধবার উপজেলার ৯, ১০ ও ১১নং ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বারবাজার বাসস্ট্যান্ডে এ মানববন্ধন করা হয়। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডুর সভাপতিত্বে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগর উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে চেয়ারম্যান পদে সরদার অলিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। মোটরসাইকেল প্রতীকে ৫০ হাজার ৪৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকে রবিন অধিকারী ব্যাচা পেয়েছেন ৪৮ হাজার ২২১ ভোট। নবনির্বাচিত চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান অভয়নগর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ও নওয়াপাড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ডা. সাফিয়া খানম নির্বাচিত হয়েছেন। হাঁস প্রতীকে তিনি ৪২ হাজার ৯৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফুটবল প্রতীকে মিনারা পারভীন পেয়েছেন ৪১ হাজার ৩১৭ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে একজন প্রার্থী…
বাংলার ভোর প্রতিবেদক চলমান উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম ও দ্বিতীয় ধাপের চেয়ে গতকাল অনুষ্ঠিত তৃতীয় ধাপে নির্বাচনে যশোরের বাঘারপাড়া ও অভয়নগরে ভোটারের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি বেশি। যদিও নারীদের ভোট দেয়ার গতি বেশ ধীর। আঙুলের ছাপ মেলাতেও সময় বেশি লেগেছে। এসব কারণে ভোট গ্রহণের শেষ সময় চারটা থাকলেও অনেক কেন্দ্রেই পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। এ ধাপে যশোরের বাঘারপাড়া ও অভয়নগর উপজেলায় প্রথমবারের মতো ইভিএম মেশিনে ভোট দেয় উপজেলা দুটির ভোটাররা। দুই উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২২জন প্রার্থী। এর মধ্যে বাঘারপাড়া উপজেলা নির্বাচনে ১৭জন ও অভয়নগর উপজেলায়…
কলারোয়া সংবাদদাতা সাতক্ষীরার কলারোয়ায় প্রতিপক্ষের হামলায় নজরুল ইসলাম নামের একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ। অপরদিকে বয়ারডাঙ্গায় নির্বাচনে সহিংসতা সৃষ্টির অভিযোগে আরও একজনকে আটক করেছে পুলিশ। আহত নজরুল ইসলামকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুর বারোটার দিকে এসব ঘটনা ঘটে। আটকরা হলেন, বয়ারডাঙ্গা গ্রামের সাঈদ হোসেন, সুলতানপুর গ্রামের আরিফুল ইসলাম, বাঁধন হোসেন ও আকাশ হোসেন। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানান, আমিনুল ইসলাম লাল্টুর ঘোড়া প্রতীকের সমর্থক নজরুল ইসলাম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বসে ছিলেন। এ সময় এসএম আলতাপ হোসেন লাল্টুর আনারস প্রতীকের সমর্থক…
শার্শা সংবাদদাতা শার্শা থেকে নিখোঁজ হওয়া রেজানুর রহমান জালাল (৭৪) নামে এক মুক্তিযোদ্ধার মরদেহ নড়াইলের সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। বুধবার সকাল ১০টার দিকে যশোর-নড়াইল সড়কের দুর্বাজুড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ। নিহত রেজানুর রহমান জালাল শার্শার শ্যামলাগাছি গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, সকালে নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে তুলারামপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের জামার পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তার প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। নিহতের ছেলে রুমেল ইসলাম জানান,আমার বাবা…
দেবহাটা সংবাদদাতা দেবহাটায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সখিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। সংবর্ধনা প্রদান পরবর্তী ইউনিয়নের ২০২৪-২৫ অর্থ বছরের প্রকাশ্য বাজেট ঘোষণা করা হয়। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আল ফেরদাউস আলফা। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। এ…
