Author: banglarbhore

মণিরামপুর সংবাদদাতা যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাবনী বেগম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরশহরের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লাবনী বেগম ওই গ্রামের শাহিন হোসেনের স্ত্রী। নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে কামালপুর গ্রামের মিজান হোসেন নামে এক প্রবাসীর বাড়ির ছাদে লাবনী ধান শুকানে যান। উর্মি বেগম নামে এক নারী ওই বাড়ির ছাদে লাবনীকে খুজতে গিয়ে সেখানে শুকনো ধানের উপর লাবনীকে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক লাবনীকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বামী শাহিন হোসেন বলেন, দেড় বছর বয়সী হাবিবা খাতুন ও সাজিম হোসেন (৮) নামে দুই সন্তান…

Read More

কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ সহ তৃতীয় বার উপজেলা ও জেলার মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় কালিগঞ্জের বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় প্রতিষ্ঠানের জহুরুল হক অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ পর্যায়ে সাতক্ষীরা জেলার মধ্যে শ্রেষ্ঠ অধ্যক্ষ নলতা আহছানিয়া রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সরকারী কলেজের প্রাক্তন অধ্যাপক বিশিষ্ট সাহিত্যিক ও প্রবন্ধিক গাজী আজিজুর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্ছু, সাংবাদিক…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার খোঁজারহাট মধ্যপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের চারজনকে মারপিটে জখমের ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। ওই গ্রামের আব্দুল্লাহ আল মামুন (৬৫) তার আপন ভাই জয়নাল আবেদীনসহ (৬৮) চারজনের নামে মামলাটি করেন। অন্য আসামিরা হলেন, খোঁজারহাট গ্রামের হুমায়ুন কবির (৪৫), হাশেম বিশ্বাস (৭০) ও তার ছেলে নান্নু (৪৮)। এজাহারে আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেছেন, পৈত্রিক জমি নিয়ে আসামিদের সাথে তার বিরোধ চলে আসছে। গত সোমবার জমি শরীকদের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে বসার জন্য তাকে ডাক দেয় আসামি জয়নাল আবেদীন। তিনি সকাল ৯টার দিকে গ্রামের মসজিদের পাশে গেলে আসামিরা তাকে মারপিট করে। এবং তার পকেট থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের খাজুরা বাসস্ট্যান্ডে কয়েক বছর ধরে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী ইজিবাইক থেকে বেশুমার চাঁদাবাজি করে চলেছে স্থানীয় একটি চক্র। জুয়েল নামে এক বিতর্কিত যুবকের নেতৃত্বে ইজিবাইক কেন্দ্রিক চাঁদাবাজ সিন্ডিকেট এই অনৈতিক কর্মকান্ড অব্যাহত রেখেছে। ওই চক্রের সদস্য আইউব হোসেনসহ কয়েকজন প্রকাশ্যে এই চাঁদাবাজি করে চলেছে বলে অভিযোগ। গত বছর চক্রের আইউব ও রিপন গোয়েন্দা পুলিশের হাতে আটক হলেও থেমে থাকেনি চক্রটির। খাজুরা স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া ইজিবাইক প্রতি তারা প্রতিদিন আদায় করছে ৫০ টাকা করে। আর প্রতিদিন শতাধিক চালক জিম্মি দশায় পড়ে চাঁদা দিতে বাধ্য হচ্ছেন। টাকা আদায়ের সময় চক্রের লোকজন স্থানীয় ফাঁড়ি পুলিশের নাম ভাঙিয়ে ভয়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলাবাসীর সেবক হওয়ার জন্য দোয়াত কলম প্রতীকে ভোট চেয়েছেন চেয়ারম্যান প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল। মঙ্গলবার কচুয়া ইউনিয়নের নিমতলী গ্রামে ট্যাকের বাজারে নির্বাচনী পথসভা থেকে তিনি সবার কাছে দোয়াত কলম প্রতীকে ভোট চান। এরপর তিনি ফতেপুর, চাঁচড়া ইউনিয়নে বিভিন্ন মোড়ে পথসভায় বক্তব্য রাখেন। এ সময় সাধারণ জনগণ আনোয়ার হোসেন বিপুলকে সাদরে গ্রহণ করে নেন। তার দোয়াত কলম প্রতীকে ভোট দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। আনোয়ার হোসেন বিপুল বলেন, আমার মূল উদ্দেশ্যে উপজেলাবাসীর সেবা করা ও শেখ হাসিনার নির্দেশিত উন্নয়ন কর্মকান্ড শতভাগ বাস্তবায়ন করা। প্রস্তুত আছি বিজয়ী হলে উপজেলাবাসীর সেবক হবো। উপজেলা…

Read More

যবিপ্রবি সংবাদদাতা টেকসই উন্নয়নের জন্য নিজস্ব উদ্ভাবনের বিকল্প নেই উল্লেখ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, আমরা যদি আমাদের নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরি করতে পারি, তাহলে টেকসই উন্নয়ন সম্ভব হবে। এ বিশ্ববিদ্যালয় তার নিজস্ব পণ্য ও পেটেন্ট তৈরির চেষ্টা করে যাবে। কারণ টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন নিজস্ব উদ্ভাবন। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রথমবারের মতো আয়োজিত ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগ, দপ্তর ও শিক্ষার্থীদের পক্ষ থেকে নয়টি উদ্ভাবনী ধারণা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শিক্ষাবোর্ডে এ বছর এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষার ৩৭ হাজার ৭৪০ পত্রে আবেদন এসেছে। পরীক্ষার ফলে যারা সন্তুষ্ট হতে পারেনি এমন পরীক্ষার্থী এই আবেদন করেছে। পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদ মঙ্গলবার এ তথ্য দিয়েছেন। গত ১২ মে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। ১৩ মে থেকে পুনঃনিরীক্ষার আবেদন শুরু হয়। চলে ১৯ মে পর্যন্ত। ২৩ টি পত্রে এই আবেদন পড়েছে। প্রকাশিত ফলাফলে এসএসসি পরীক্ষায় পাসের হারে দেশসেরা হয় যশোর বোর্ড। এ বছর এসএসসির ফলাফলে যশোর বোর্ডের পাসের হার ৯২ দশমিক ৩৩। যা দেশের সব শিক্ষাবোর্ডের মধ্যে সর্বোচ্চ। ২০২২ সালেও ৯৫ দশমিক ১৭ শতাংশ পাসের হার নিয়ে দেশসেরা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ২৯ মে যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল মার্কার তৌহিদ চাকলাদার ফন্টু, ভাইস চেয়ারম্যান পদে টিউওবয়েল মার্কার সুলতান মাহমুদ বিপুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কার জ্যোৎস্না আরা বেগম মিলিকে বিপুল ভোটে বিজয়ী করতে বদ্ধপরিকর চাঁচড়া ইউনিয়নবাসী। চাঁচড়া ইউনিয়নে মোটরসাইকেল, টিউবওয়েল ও কলস প্রাতীকের জোয়ার বইছে। তিন প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে দিন-রাত এক করে নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা করে যাচ্ছে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। তিন প্রার্থীকে বিজয়ী করতে জেলা আওয়ামী লীগের দুই অভিভাবকের কাছে চাঁচড়ার ভোটরা প্রতিশ্রুতি দিয়েছেন। মঙ্গলবার চাঁচড়া ইউনিয়নের তপসীডাঙ্গা, মাহিদিয়া, বাগেরহাট বাজার ও সাড়াপোল…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ষষ্ঠ উপজেলার দ্বিতীয় ধাপে নির্বাচনে যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছাতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএম মেশিনের মাধ্যমে প্রথমবারের মতো ভোট প্রদান করেন উপজেলা তিনটির ভোটাররা। তিনটি উপজেলাতেই ভোটকেন্দ্রগুলোয় ভোটারের উপস্থিতি আশানুরূপ হয়নি। কিছু ভোটকেন্দ্র একেবারেই ফাঁকা দেখা গেছে। দেখা যায়নি ভোটারদের দীর্ঘ লাইন। তবে গ্রামের ভোটকেন্দ্রগুলো ভোটারের ভালো উপস্থিতি ছিল। এদিকে, প্রথমবারের মত উপজেলা তিনটিতে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হওয়ায় আঙুলের ছাপ না মেলার ভোগান্তিতে পড়েন বেশিরভাগ ভোটার। বেশ কিছু কেন্দ্র আঙ্গুলের ছাপ না মেলায় ভোট না দিয়ে বাড়ি যাওয়ার খবরও পাওয়া গেছে। আর চৌগাছায় একটি কেন্দ্রে হাতুড়ি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তিনটি উপজেলাতেই ইভিএমে ভোট নেওয়া হচ্ছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহন। বিরতিহীনভাবে ইভিএম’এ ২৯৩টি কেন্দ্রের ২১৭৩টি কক্ষে এদিন ভোট দেবেন ভোটাররা। উপজেলা তিনটিতে মোট ভোটার ৭ লাখ ৬১ হাজার ৭১১। যশোরের শার্শা, ঝিকরগাছা ও চৌগাছা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের ৮টি (একটি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) পদে ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চৌগাছায় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে শামীম রেজা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। শার্শা ১টি পৌরসভা ও ১৭টি ইউনিয়নে মোট ভোটার ৩ লাখ ৬০ হাজার ৭৩৫ জন। এ উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস…

Read More