Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা
  • এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়
  • যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ
  • বেনাপোলে ২৫ কেজি গাঁজাসহ চোরাচালানি মালামাল আটক
  • শহরময় এসির তার-পাইপ চুরি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন!
  • পাশাপোলে জামায়াতের রুকন সম্মেলন
  • আশাশুনিতে ১৫০ মিটার বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে
  • ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে মাছের ঘের নিয়ে সংঘর্ষ : মৎস্যজীবী লীগ সভাপতিসহ ১৭ জনের নামে মামলা

banglarbhoreBy banglarbhoreNovember 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
যশোরের কেশবপুরে ঘেরে মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় থানায় উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার উপজেলার সুফলাকাটি ইউনিয়নের সারুটিয়া গ্রামের মাছের ঘের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় এ মামলাটি করেছেন।

মামলার আসামিরা হলেন, সুফলকাটি ইউনিয়নের আলমগীর সরদার, দীনু বিশ্বাস, মিকাইল মোল্যা, মামুন, মিজানুর রহমান, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি এস এম মুনজুর রহমান, ওই ইউনিয়নের ফয়সাল মোড়ল, শফিকুল গাজী, সবুজ মোড়ল, আবুল কাশেম, ইব্রাহিম হোসেন, আম্মার সরদার, বক্কার সরদার, বজলু সরদার, দাউদ সরদার, সাইফুল সরদার ও সমর কুন্ডুসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সুফলাকাটি ইউনিয়নের ছোট বিলের মধ্যে ঘের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বিশ্বাসের লিজকৃত ৮৫ বিঘা মাছের ঘের রয়েছে। সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের সঙ্গে তার ওই মাছের ঘের নিয়ে বিরোধ চলে আসছে। এর জেরে গত ১৪ নভেম্বর সকালে মামলায় উল্লেখিত ব্যক্তিসহ অজ্ঞাতনামা ২০/২৫ জন মাছের ঘেরে ঢুকে জেলেদেরকে হুমকি দিয়ে মাছ ধরার কাজ বন্ধ করে দেয়। এ সময় তার ছেলে মামুন বিশ্বাস, চাচাতো ভাই ইকবল সরদার, বিল্লাল সরদার, আব্দুল্লাহ মাছ ধরতে বাধা দেয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে মুনজুর রহমানের নির্দেশে তাদেরকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শরীফুল ইসলাম বলেন, ঘেরে মাছ ধরা নিয়ে সংঘর্ষের ঘটনায় ঘের ব্যবসায়ী সিদ্দিকুর রহমান বিশ্বাস বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কেশবপুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে শোভাযাত্রা

    September 28, 2026

    এমপি নজরুল : প্রথম স্ত্রীকে নিয়ে ঘরে ঘুমালেও মরিয়ম ঘুমাতেন বারান্দায়

    September 28, 2026

    যশোরে প্লান পাস না করেই বহুতল ভবন নির্মাণ

    September 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.