Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
  • শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন
  • ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা
  • স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • আন্তর্জাতিক পোলিও দিবসে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
  • অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে দোয়া অনুষ্ঠিত
  • বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

গণতান্ত্রিক সরকারের পতন সহজ নয় : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreOctober 2, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর সদর উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, ‘আমরা (বিএনপি) অগণতান্ত্রিক ও অপশক্তির হাত থেকে দেশকে রক্ষা করেছি। বর্তমানে জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক শক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। দেশবিরোধী সব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। গর্তের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী লীগ ও গুপ্তদের বিরুদ্ধেও সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন লুটপাটের কারণে দেশে গ্যাস ও বিদ্যুতের সংকট সৃষ্টি হয়েছে। সেই লুটপাটের দায় বর্তমান সরকারের ঘাড়ে এসে পড়েছে। সব সংকট কাটিয়ে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। কিন্তু বিরোধীরা সরকারকে সেই সময় দিতে চায় না।

নার্গিস বেগম বলেন, ‘এভাবে তারা সরকারের পতন ঘটাতে চান। কিন্তু কোনো গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। সরকার দেশে স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করছে।

এ কাজে বাধা দিলে কাউকে ছাড় দেয়া হবে না।’ তিনি আরও বলেন, সরকারের জনবান্ধব নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের জন্য সময় দিতে হবে। যারা নির্বাচনের আগে জনগণকে বেহেশতসহ বিভিন্ন প্রলোভন দেখিয়েছিল, তারা এখন কোথায় এ প্রশ্নও তোলেন তিনি।

নির্বাচনের পর জনগণ কোনো সমস্যায় তাদের পাশে পায়নি বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, দুষ্টের দমন করা রাষ্ট্রের দায়িত্ব। দেশ ও জনগণকে নিরাপদ এবং স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিষ্কণ্টক রাখতে সন্ত্রাসীদের কোনো ঠাঁই দেয়া হবে না। যেখানেই সন্ত্রাস, সেখানেই তা প্রতিহত করা হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি। বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া ও ছাত্রদল নেতা সাইদুর রহমান।

সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প

    October 24, 2026

    যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

    October 24, 2026

    শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.