Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চাঁদা না দেয়ায় ঝিকরগাছায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

banglarbhoreBy banglarbhoreNovember 14, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ঝিকরগাছা সংবাদদাতা
চাঁদা না দেয়ায় নাভারণ প্রেস ক্লাবের সহ সভাপতি বার্তাকণ্ঠের স্টাফ রিপোর্টার সাংবাদিক মামুনুর রশিদের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে সাড়ে ৯ টার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারণ পুরাতন বাজারে মেসার্স মামুন ট্রের্ডাসে এ হামলা চালায়।

সন্ত্রাসী শাহাদৎ হোসেনের নেতৃত্বে সংঘটিত এ ঘটনায় এ ঘটনায় তাকেসহ ৬ জনের নাম উল্লেখ করে শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুন ট্রের্ডাসের ম্যানেজার নুর আলম।

অভিযুক্তরা হলেন- উপজেলার নাভারণ ইউনিয়নের রঘুনাথপুর ডাঙ্গী গ্রামের শাহাদৎ হোসেন (২৫), আলমগীর হোসেন (২৩), শাহা আলম (২২), জাহাঙ্গীর হোসেন (৩০) ও কুন্দিপুর মাঠপাড়া এলাকার মিরাজ হোসেন (২৩), আশিক (২৪)।

সাংবাদিক মামুনুর রশিদ জানান, স্থানীয় চিহ্নিত মাদক কারবারি সন্ত্রাসী শাহাদৎ হোসেন আমার কাছে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করলে আমি তা দিতে অস্বীকার করি। এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে শাহাদৎ হোসেন দেশীয় অস্ত্র ও লাঠিসোঠাসহ ৫/৬ জন সহযোগী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় আমার ব্যবসা প্রতিষ্ঠানে ভিতরে ঢুকে তার ম্যানেজার নুর আলমসহ আমার কর্মচারীদের ব্যাপক মারপিট করে জখম করে এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর চালায়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ গাজী জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি গুরুত্বসহ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাঁদা ঝিকরগাছা ব্যবসা প্রতিষ্ঠান সাংবাদিক হামলা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.