Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জাতীয় শীতকালীন ক্রীড়ায় ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন দুই স্কুল

banglarbhoreBy banglarbhoreJanuary 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক
জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ৫২তম আসরের যশোর জেলা পর্যায়ে শুরু হয়েছে। গতকাল প্রথম দিনে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়। যশোর জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বালক বিভাগে সেরা হয়েছে ব্যাডমিন্টন ছাত্র একক ও দ্বৈত প্রতিযোগিতায় সেরা হয়েছে যশোর জিলা স্কুল। এককে জিলা স্কুলের হুজাইফা রহমান সেরা হয়েছে। দ্বৈত আশরাফুল ইসলাম শুভকে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করে। ব্যাডমিন্টনের বালিকা বিভাগের দুটিতেই যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। এককে বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মার্গারেট মুগ্ধ বিশ^াস। দ্বৈতে মুগ্ধের সঙ্গী ছিল নাজিয়াওতুল নওরিন।
জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ব্যাডমিন্টন ছাড়াও হকি ও বালক ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপশহর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালক হকিতে একমাত্র প্রতিযোগি হিসেবে জেলা চ্যাম্পিয়ন হয়েছে যশোর জিলা স্কুল। বালিকা হকিতে সেরা হয়েছে কেশবপুরের গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়।
উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে এদিন ছাত্র ক্রিকেটের চারটি ম্যাচ সম্পন্ন হয়েছে। এই চারটি ম্যাচে জয়ী হয়েছে মণিরামপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়, কেশবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শার্শা উপজেলার জামতলা মাধ্যমিক বিদ্যালয় ও সদরের নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট। জয়ী স্কুলগুলো বুধবার সেমিফাইনালে খেলবে।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত পাঁচ ওভারে দুই উইকেট হারিয়ে ৬৪ রান করে মণিরামাপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়। পরে জবাবে তিন উইকেট হারিয়ে ৮৫ রান করে বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়। মণিরামপুরের স্কুলটি জয় পায় পাঁচ রানে।
দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্ধারিত পাঁচ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৫৪ রান করেন। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হারিয়ে ৪৩ রান করে শার্শা উপজেলার পূর্বাচল জামতলা মাধ্যমিক বিদ্যালয়। ফলে কেশবপুরের শিক্ষা প্রতিষ্ঠানটি জয় পায় ১১ রানে।
তৃতীয় ম্যাচে টস জিতে ঝিকরগাছা বদরুদ্দীন মুসলিম হাই স্কুল তিন উইকেট হারিয়ে ৩২ রান করে। লক্ষ্য তাড়ায় নেমে তিন ওভার এক বলে একটি উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শার্শা উপজেলার জামতলা মাধ্যমিক বিদ্যালয়।
দিনের শেষ ম্যাচে সদরের নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ ওভারে এক উইকেট হারিয়ে ৯৪ রানের দলীয় ইনিংস গড়ে। পরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে এক উইকেট হারিয়ে ৭৬ রান করে চৌগাছা উপজেলার নারায়ণপুর বি ইউ মাধ্যমিক বিদ্যালয়।
আজ প্রতিযোগিতার সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে।
এর আগে সকালে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন। বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম, উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোশাররফ হোসেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.