Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট
  • ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ
  • মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ
  • বর্ণিল আয়োজনে চাঁদের হাটের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • দুর্নীতির কারণে জনগণ সরকারের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত : গোলাম রসুল
  • যশোরে গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ
  • বাংলাদেশ ফুটবলের উন্নতি দেখে আমি খুবই আনন্দিত : ডি ক্রুইফ
  • ছয় লেন প্রকল্প : যশোরে ক্ষতিপূরণ পেলেও ঝিনাইদহে বঞ্চিত 
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বিশ্ব

ট্রাম্পের ওপর হামলাকারীর পরিচয় শনাক্ত

banglarbhoreBy banglarbhoreJuly 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে যিনি গুলি চালিয়েছেন তিনি পেনসিলভানিয়ার ২০ বছর বয়সী এক যুবক, জানিয়েছে কর্তৃপক্ষ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের সমাবেশে গুলি চালানো ব্যক্তি পেনসিলভানিয়ার ২০ বছর বয়সী এক যুবক।

কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপির সঙ্গে কথা বলেছেন, কারণ এসব এখনও জনসমক্ষে প্রকাশ করা হয়নি।।

এফবিআই বলছে, বন্দুকধারী এত গুলি চালাতে পেরেছে, যা ‘বিস্ময়কর’।

বন্দুকধারী গুলি চালানো শুরু করার আগ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানত কি না যে তিনি ছাদে ছিলেন, এমন প্রশ্নে এফবিআইয়ের পিটসবার্গ ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইনচার্জ কেভিন রোজেক বলেন, ‘এই মুহূর্তে এটিই আমাদের মূল্যায়নের বিষয়।’

রোজেক বলেন, ‘হামলাকারী যে এতগুলো গুলি চালাতে সক্ষম হয়েছে এটি বেশ বিস্ময়কর।’

পরে তদন্তে সব তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।

এদিকে রাজ্য পুলিশ জানিয়েছে, যেখানে সমাবেশ হয়েছে সেখানে পর্যবেক্ষণ করার দায়িত্ব সিক্রেট সার্ভিসের।

সমাবেশস্থলে এমন কিছু ছিল কি না যা এর নিরাপত্তা জোরদার করতে বাধা দিয়েছে, প্রশ্নে লেফটেন্যান্ট কর্নেল বিভেনস সিক্রেট সার্ভিসের কাছে প্রশ্ন করতে বলেন।

বিভেনস বলেন, পুলিশ নিহত ও আহতদের শনাক্ত করেছে ,তবে তাদের নাম প্রকাশ করতে এখন প্রস্তুত নয়।

এফবিআই বলছে, ট্রাম্পের ওপর হামলার উদ্দেশ্য শনাক্ত করতে পারেনি তদন্তকারীরা।

পেনসিলভানিয়ার বাটলারে এক নির্বাচনি প্রচারে হামলার ঘটনায় আহত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন ‘ভালো আছেন’ বলে তার শিবির থেকে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেন, তাকে যে গুলি করা হয়েছে তা তার ডান কানের উপরের অংশে ভেদ করেছে।

হামলার ঘটনার পর দ্রুত সাবেক এই প্রেসিডেন্টকে সিক্রেট সার্ভিসের এজেন্টরা মঞ্চ থেকে সরিয়ে নেন। তখন দেখা যায় তার কান থেকে রক্ত পড়ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সব শ্রেণির রাজনৈতিক নেতারা এ হামলার নিন্দা জানিয়েছেন।

বাইডেন বলেন, ‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটা জঘন্য, জঘন্য’

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় এক নির্বাচনি প্রচারে ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে অনুমোদনহীন ইজিবাইক-রিকশার দাপট

    September 26, 2026

    ২৯ সেপ্টেম্বর কৃষক-খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ

    September 26, 2026

    মণিরামপুরে হেলেপড়া মাদ্রাসা ভবন রক্ষায় পাউবোর উদ্যোগ

    September 26, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.