Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
  • যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
  • ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
  • এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
  • নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
  • যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
  • যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
  • যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, October 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

ডুমুরিয়ায় দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

টানা বর্ষায় মৎস্য ও কৃষি ক্ষেত্রে ক্ষতি কোটি কোটি টাকা
banglarbhoreBy banglarbhoreSeptember 16, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

সুমন ব্রহ্ম, ডুমুরিয়া থেকে
চার দিনের টানা অতি বর্ষণে ডুমুরিয়া উপজেলার মৎস্য ও কৃষি খাতের বিপুল ক্ষতি হয়েছে। দেয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছে এক শিশু।
গত বৃহস্পতিবার দুপুর থেকে গত রবিবার রাত পর্যন্ত একটানা অতিবর্ষণে খুলনাঞ্চলের আশ-পাশ তথা ডুমুরিয়া উপজেলার বিল ডাকাতিয়াসহ সবখানেই ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রায় সকল চিংড়ি ঘেরই ভেসে গেছে। সেই সাথে ঘেরের আইলে চাষ করা বিভিন্ন
প্রকারের শাক-সবজি পানির নিচে তলিয়ে যাওয়ায় সম্পূর্ণ পঁচে নষ্ট হয়ে গেছে। এতে করে মাছ ও সবজি চাষিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।
উপজেলার সাজিয়াড়া এলাকা কৃষক পলাশ কুন্ডু বলেন, ডুমুরিয়া বাজারের ব্যবসা বন্ধ করে গফ্ফার সড়কের পাশে ৮ লাখ টাকা খরচ করে ৪ একর জমিতে আধুনিক পদ্ধতিতে গলদা চিংড়ি চাষ করেছিলাম। সেই ঘেরের আইলে (ভেড়ি) চাষ করা টমেটোও উঠানোর
অপেক্ষায় ছিলাম। কিন্তু অতি বর্ষায় আমারসহ ওই বিলের প্রায় সকলেরই ঘের ভেসে (তলিয়ে) যাওয়ার পাশাপাশি টমেটো গাছ পঁচে গেছে।
শুধু আমারই ক্ষতি, আনুমানিক ২০ লাখ টাকা। উপজেলার নরনিয়া গ্রামের চাষি নুর মোহম্মদ মোড়ল বলেন, বর্ষার আগের দিন, দেড় বিঘা জমির লাল শাক বিক্রি করেছিলাম ৩১ হাজার টাকায়। কিন্তু তুলতে না পারায় ৪ দিনের বর্ষায় সেই শাক সম্পূর্ণ পঁচে গেছে। এছাড়া বর্ষার কারণে কয়েক মণ শশা তুলেও হাটে নিতে পারিনি।
ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসার আবু বকর সিদ্দিক বলেন, টানা ৪ দিনের অতিবর্ষণে উপজেলায় ১২ হাজার ৫’শ ৩০টি ঘের-পুকুর ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই সব ঘের থেকে আনুমানিক ৩ হাজার ৫শ’ ৬০ মেট্রিক টন সাদা-মাছ, ৪ হাজার ৬শ’ ৭০ মেট্রিক টন চিংড়ি ভেসে গেছে। এছাড়া সাড়ে ৭ মেট্রিক টন কাঁকড়াও ভেসে গেছে।
তাছাড়া ৫ কোটি টাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে। এককথায় সাম্প্রতিক বর্ষায় ক্ষতির পরিমাণ ৬০ কোটি টাকারও বেশি। উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন জানান, চলতি বর্ষায় ৮ হেক্টর জমির ধান ও ১৫ হেক্টর জমির টমেটো-সিম-পেঁপে-
তরমুজসহ বিভিন্ন জাতের সবজি নষ্ট হয়েছে। যার আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
এদিকে, টানা বর্ষায় উপজেলার টোলনা গ্রামে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে গত শনিবার ভোরে ৭ বছরের শিশু ইশানুর বিশ্বাস প্রাণ হারিয়েছে। আহত হয়েছে তার বড়বোন মরিয়ম খাতুন।
পারিবারিক সুত্রে জানা গেছে, টানা বর্ষায় ঘরের আশ-পাশ পানিতে ডুবে থাকায়
দেয়ালের মাটি নরম হয়ে যাওয়ায় শনিবার ভোর-রাতে হঠাৎ ঘরের দেয়াল ভেঙ্গে
পড়লে ঘুমন্ত শিশু দুজন চাপা পড়ে। পরে তাদেরকে উদ্ধার করে খুলনা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইশানুরকে মৃত ঘোষণা করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান

    October 15, 2026

    যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক

    October 15, 2026

    ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.