Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ
  • পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়
  • শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক
  • ১৪৩৩ কে স্বাগত জানিয়ে বিএসপির বর্ণাঢ্য শোভাযাত্রা
  • মুন্সি নাজমুলের সৌজন্যে ভ্যান প্রদান
  • শিক্ষার্থীদের জাতির সেবক হয়ে দায়িত্ব পালন করতে হবে: এমপি আবুল কালাম আজাদ
  • মোংলায় অপরাধীদের বিরুদ্ধে লেখালেখি : সাংবাদিক মাসুদ রানা’র বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা
  • শ্যামনগরে মামলা ভিন্ন পথে প্রবাহিত চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দক্ষিণ জনপদের জীবনচিত্র নিয়ে নির্মিত ‘দেলুপি’র শুভমুক্তি নামভূমে

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ৫, ২০২৫Updated:নভেম্বর ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাইকগাছা সংবাদদাতা
দক্ষিণ জনপদের জীবনচিত্রকে সেলুলয়ের পর্দায় ফুটিয়ে তোলার পাশাপাশি দুর্যোগ ভাঙনে কবলিত পাইকগাছার ‘দেলুটি’ গ্রামের চিত্রকে সকলের মাঝে পৌঁছে দেয়ার লক্ষ্যে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেলুপি’ শুভ মুক্তি অনুষ্ঠিত হয়েছে। খুলনার পাইকগাছায় প্রথম প্রদর্শনেই দর্শক-শ্রোতার মন জয় করেছে চলচ্চিত্রটি।

বুধবার বিকেলে উপজেলার দ্বীপবেষ্টিত দেলুটি’র দারুনমল্লিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ সিনেমাটি’র শুভ মুক্তি অনুষ্ঠান হয়।

সংশ্লিষ্টরা বলছেন, পূর্ণদৈর্ঘ্য সিনেমাটি খুলনায় ৭ ও ১৪ নভেম্বর সারাদেশে মুক্তি পাবে। পরে পাইকগাছা, দাকোপ,বটিয়াঘাটাসহ বিভিন্ন স্থানে প্রদর্শন করা হবে।

‘দেলুপি’ চলচ্চিত্রটি’ এসেছে মূলত দেলুটির নামে। ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকস প্রযোজিত ১ ঘন্টা ৩৭ মিনিটের সিনেমায় মূলত দক্ষিণ বাংলার গ্রামীণ জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। জলবায়ু পরিবর্তন জনিত কারণে নদী ভাঙন, বন্যা, জলোচ্ছ্বাস, জরাজীর্ণ রাস্তাঘাট, রাজনৈতিক টানাপোড়েন, প্রেম-সম্পর্ক, সামাজিক বাঁধা বিপত্তি ও শিল্প সংগ্রামের মতো নানা বাস্তবতা উপস্থাপিত হয়েছে। চলচ্চিত্রে গ্রামীণ সাদামাঠা জীবন যাপন ও পরিবর্তন, মাটিতে বসবাস, নদীর ধারে চলাফেরা ইত্যাদি রয়েছে।

ভয়াবহ ঘূর্ণিঝড় ‘রিমেল’ ফনি’র মতো প্রাকৃতিক দুর্যোগে নদী ভাঙনে দেলুটির ২২ নম্বর পোল্ডারের একাধিক গ্রাম জলমগ্ন হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে জনজীবন দুর্বিসহ হয়ে পড়ে। এ অবস্থায় জনপদের মানুষ দাবি তোলেন ‘আমরা ত্রাণ চাইনা, শুধু টেকসই ভেড়িবাঁধ চাই” সেই বাস্তব অভিজ্ঞতাকে সেলুলয়ের পর্দায় পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম ও সহকারী পরিচালক সায়মা নাসরিন ফুটিয়ে তুলেছেন। যার ‘মূল ভূমিকায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায় ও জাকির হোসেনসহ স্থানীয় যাত্রা শিল্পী ও মঞ্চ শিল্পীরা।

পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম মানুষের সঙ্গে তাদের জীবনের অংশ হয়ে গল্পটি বলতে চেয়েছেন।
সিনেমার চিত্রনাট্য নির্বাহী প্রযোজক ও নির্দেশক অমিত রুদ্র বলছেন, মানুষ সিনেমার মাধ্যমে নিজেকে ধরে রাখতে পারে যা কালের সাক্ষী হয়ে থাকবে।

স্থানীয়রা বলছেন, এ ছবিটি আমাদের জন্য নিজের গ্রামের গল্প হতে পারে। হয়তো আমার বা পাশের গ্রামের এটি স্থানীয় শিল্প হলেও এর অনুভূতি সার্বজনীন হবে।

জীবনচিত্র দক্ষিণ জনপদ দেলুপি নামভূমে
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ইংরেজি মাধ্যমের গণ্ডি পেরিয়ে মা-মাটির সুরে ম্যাক মাস্টার ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণিল বর্ষবরণ

এপ্রিল ১৪, ২০২৬

পহেলা বৈশাখ ১৪৩৩: নতুন বছরে নতুন প্রত্যয়

এপ্রিল ১৪, ২০২৬

শার্শায় শিশুকে ধর্ষণ চেষ্টা : বৃদ্ধ আটক

এপ্রিল ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.