Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি
  • ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা
  • যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
  • এসএসসিতে গোল্ডেন প্লাস পেয়েছে তাসফিয়া রহমান অন্বেষা
  • সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠায় কর্মীদের ভূমিকা রাখতে হবে : গোলাম রসুল
  • যবিপ্রবিএবং উলসী সৃজনী সংঘের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
  • যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতার পদক জয়ীদের জমকালো সংবর্ধনা
  • শিক্ষার মান উন্নয়নে ৮৫৩ শিক্ষার্থী পেলেন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপকরণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 24
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দেশে মাছের উৎপাদন ৩০ শতাংশ বাড়ানোর উদ্যোগ

banglarbhoreBy banglarbhoreFebruary 26, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

# বর্তমানে দেশে মাছের উৎপাদন ৪৯ লাখ মে. টন
# ২০২৮ সালে ৭০ লাখ মে. টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ

বাংলার ভোর প্রতিবেদক
দেশে মাছের উৎপাদন ৩০ শতাংশ বাড়ানোর লক্ষ্যে সরকারি মৎস্য খামার আধুনিকায়নের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের ৫৬ জেলার বিদ্যমান ১১৩টি সরকারি মৎস্য হ্যাচারি ও খামারে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্য উৎপাদন বাড়ানো হবে। এজন্যে সরকারের রাজস্ব খাত থেকে প্রায় ৩৭২ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৪ থেকে ২০২৮ সাল পর্যন্ত এই প্রকল্প চলমান থাকবে। বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) আওতায় জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে।

বুধবার দুপুরে যশোর শহরের লাক্সারি ডাইন কনভেশন হলে দিনব্যাপি এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরী বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়ন হলে ২০২৮ সালে দেশে মাছের উৎপাদন ৭০ লক্ষ মেট্রিট টনে উন্নিত হবে। যা এখন আছে ৪৯ লাখ মে. টন। যে এলাকায় সরকারি খামারের অবকাঠামো উন্নয়ন করা হবে সেই এলাকায় মাছের উৎপাদন শতকরা ৩০ ভাগ বৃদ্ধি পাবে। এতে বেসরকারি পর্যায়ের মৎস্য উদ্যোক্তারাও লাভবান হবেন। ফলে সামগ্রিকভাবে দেশে মাছের উৎপাদন বেড়ে যাবে। আমিষের ঘাটতি পূরণ হবে’।

কর্মশালায় অংশ নেয়া মৎস্য উদ্যোক্তারা বলেন, প্রকল্পটি যেন টাকা তছরুপের আরেকটি খাত না হয়। কারণ, কয়েক বছর আগে ১৭ কোটি টাকা ব্যয়ে পোনা বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়। কিন্তু প্রকল্প বাস্তবায়নের সময় মৎস্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হয়নি। যে কারণে জনগণের টাকায় নির্মিত প্রকল্পটি পড়ে রয়েছে। তা আজও কার্যকর হয়নি। সত্যিকার অর্থে মাছের আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ ও মৎস্য উদ্যোক্তাদের কল্যাণে যেন প্রকল্পটি বাস্তবায়ন হয়।

জেলা মৎস্য অফিসারের কার্যালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মশিউর রহমান। জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৎস্য অধিদপ্তর খুলনার উপ পরিচালক জাহাঙ্গীর আলম, ঢাকা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক (প্রশাসন) আনোয়ার কবির।

বাড়ানোর উদ্যোগ ৩০ শতাংশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

তপ্তদহনে পুড়ছে মানুষ কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

August 23, 2026

৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা

August 23, 2026

যশোরে ৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

August 23, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.