Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নওয়াপাড়ায় তারুণ্যের সমাবেশ বিএনপির পদবিহীন নেতাকর্মীদের ঢল

banglarbhoreBy banglarbhoreJune 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে যশোরের নওয়াপাড়ায় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনগুলোর সম্প্রতি ঘোষিত কমিটিতে পদ বঞ্চিত ও পদবিহীন নেতাকর্মীদের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

রোববার বিকালে নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশে দুপুর থেকে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে নেতাকর্মীদের ঢল নামে।

বক্তারা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন নিয়ে নানাদিক তুলে ধরেন। একই সাথে বিএনপির উপজেলার শীর্ষনেতাদের সমালোচনা করে বক্তরা বলেন, ‘আজকের সমাবেশ পদবঞ্চিতদের সমাবেশ। আমাদের কারোও পদপদবি লাগবে না। আমরা তারেক রহমানের আদর্শ নিয়ে রাজনীতি করতে চাই। পদহীন নেতাকর্মীদের এই ঢল প্রমাণ করে, আদর্শিক রাজনীতিতে কর্মীদের অভাব হয় না। অভয়নগরের দায়িত্বশীল পদপদবীধারী নেতারা দলকে ধংসের দিকে নিয়ে যাচ্ছে। দুটি পক্ষ পরিকল্পিতভাবে বিএনপিকে ধংসের পায়তারা শুরু করেছে। আমরা পদহীনরা বিএনপির বিপক্ষে না, ষড়যন্ত্রের বিরুদ্ধে। তাই জেলার শীর্ষ নেতাদের প্রতি আমাদের দাবি, তৃণমূলের ত্যাগী নির্যাতিতদের দলে স্থান দিয়ে বিএনপির মেরুদন্ড শক্ত করুন।

আগামিতে সংসদ ও স্থানীয় সরকারগুলোর নির্বাচনের উপজেলাবাসীর পালর্স বুঝে মনোনয়ন দেওয়ার দাবি জানান বক্তরা। একই সাথে সম্প্রতি একটি হত্যা মামলায় এজাহারে নাম আসা যুবদলনেতা আকতার কোরাইশী পাপ্পু ও মাসুদ পারভেজ সাথীর মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় সমাবেশ থেকে।

উপজেলা যুবদলের সদস্য সচিব হারুন অর রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা মশিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন সম্প্রতি পৌর বিএনপির নেতা আসাদুজ্জামান জনি।

বক্তব্য রাখেন পৌর বিএনপির সহসভাপতি জিএম বাচ্চু, সেলিম রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এফ এম গিয়াস উদ্দিন, বিএনপি নেতা তৈয়ুবুর রহমান, সাবেক চেয়ারম্যান ফিরোজ হোসেন, মোহাম্মদ আলী, বিএনপি নেতা মেঝবাউর রহমান ডাব্লু। সন্ধ্যায় সমাবেশ স্থল থেকে নওয়াপাড়া বাজারে আনন্দ মিছিল বের করেন নেতাকর্মীরা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.