Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট
  • মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
  • যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার
  • জুনিয়র বৃত্তি পরীক্ষা ৮ ডিসেম্বর শুরু
  • গোপনে মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের গাছ বিক্রির অভিযোগ
  • প্রতিবেশীর বাড়িতে যাওয়ায় মুরগি হত্যা!
  • ঝিকরগাছায় ওয়ান শুটারগানসহ যুবক গ্রেফতার
  • শাহ সুইটস ও অর্পণ ঘোষ ডেয়ারিকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, November 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নিত্যপণ্যের দাম কমেছে, স্বাভাবিক হচ্ছে সরবরাহ

banglarbhoreBy banglarbhoreMarch 7, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের বাজারে রমজান শুরুর আগে যে নিত্যপণ্যের দাম বাড়তে দেখা গিয়েছিল এক সপ্তাহের ব্যবধানে তা কিছুটা কমতে শুরু করেছে। বিশেষ করে সয়াবিন তেলের সংকট আগের তুলনায় স্বাভাবিক হতে শুরু করেছে। যদিও বোতলজাত তেলের সরবরাহ এখনও কম রয়েছে। পাশাপাশি লেবু, শসা, বেগুনসহ কিছু পণ্যের দামও কমেছে। যে কারণে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে।

শুক্রবার শহরের বড়বাজার ঘুরে দেখা গেছে, বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে। তবে, পুরোপুরি সংকট কাটেনি। বাজারে বিভিন্ন কোম্পানির ১ ও ২ লিটারের বোতল পাওয়া যাচ্ছে। এখনও অধিকাংশ দোকানে ৫ লিটারের বোতলজাত তেল পাওয়া যাচ্ছে না।

বড় বাজারের ব্যবসায়ী বেলাল হোসেন জানান, খোলা সয়াবিন তেলের সরবরাহ এখন স্বাভাবিক। বোতলজাত তেলও কোম্পানিগুলো সরবরাহ করছে। তবে এখনও চাহিদার তুলনায় কম। আগে পাওয়া যাচ্ছিল না, এখন তেমন সমস্যা নেই।
রমজানের শুরুতে যেসব সবজির দাম বাড়তি ছিল এক সপ্তাহের ব্যবধানে সেগুলোর দাম এখন কিছুটা কমতে শুরু করেছে। বেগুনের দাম ৮০ থেকে ১০০ টাকার পরিবর্তে দাম কমে এখন ৬০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে। লেবুর হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। শসার দাম ৪০ থেকে ৫০ টাকা কেজি। কাঁচা মরিচের দাম ৪০ থেকে ৬০ টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে। করলা ও ঢেঁড়সের দাম এখনও তুলনামূলক বেশি। করলা ৬০ থেকে ৮০ টাকা ও ঢেঁড়স ৬০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে, পেঁয়াজের বাজারে স্বস্তি দেখা গেছে। দেশি পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। একইভাবে, আলুর দাম অর্ধেক কমে ২০ থেকে ২৫ টাকায় পাওয়া যাচ্ছে। ব্রয়লার মুরগির দাম এক সপ্তাহ আগে ২২০ টাকা কেজি থাকলেও এখন কমে ২০০ টাকার মধ্যে এসেছে। ফার্মের ডিমের দাম প্রথম রোজায় ১৩০ টাকা ডজন ছিল। এক সপ্তাহের ব্যবধানে ডিমের ডজনে ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ টাকা।

এবারের রমজানে অন্যান্য বছরের তুলনায় মুদি পণ্যের দাম অনেকটাই স্বাভাবিক রয়েছে। চিনি, খেজুর, ডালের দাম এখনও সহনীয় পর্যায়ে আছে। তবে চালের বাজার চড়া কিছুটা চড়া রয়েছে।

রাজমিস্ত্রী হাসান বলেন, রমজানের শুরুর দিকে বাজারে যেরকম দাম বাড়ার আশঙ্কা ছিল জিনিসের দাম তেমন বাড়েনি। বেশিরভাগ পণ্যের দাম নাগালের মধ্যে আছে। এটা আমাদের জন্য ভালো খবর।

বাজারে সরবরাহ স্বাভাবিক হতে থাকায় আগামী দিনগুলোতে আরও দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ীরা। তবে চালের দামসহ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

সরবরাহ স্বাভাবিক
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ছয় দিবসকে ঘিরে ২৫০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট

    November 17, 2026

    মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

    November 17, 2026

    যশোরের খড়কিতে খড়ের গাদা থেকে ককটেল উদ্ধার

    November 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.