Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩
  • কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭
  • অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি
  • ডাক্তার মনির হোসেন রেজার বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ে প্রতারণার অভিযোগ
  • জ্বালানি তেলের দাম বাড়ার খবরে যশোরের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়
  • ডুমুরিয়ায় মাদক বিক্রেতা আটক, ২৫ পিস ইয়াবা উদ্ধার
  • কেশবপুরে ১৭ বছর বয়সে শিক্ষক পদে নিয়োগ! 
  • যশোর বিজিবির অভিযানে ২ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 21
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

বাঘারপাড়ায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল শুরু

মাঠে মাঠে উৎসবের আমেজ
banglarbhoreBy banglarbhoreAugust 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাঘারপাড়া সংবাদদাতা :
যশোরের বাঘারপাড়া উপজেলায় শুরু হয়েছে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। উপজেলার ১০টি জোনে একযোগে এ প্রতিযোগিতার খেলা শুরু হয়েছে। উপজেলার ৪৯টি মাধ্যমিক বিদ্যালয়, ৩২টি মাদরাসা ও ১৩টি কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। খেলা ঘিরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় নির্ধারিত মাঠে প্রতিযোগিতার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জহুরপুর রামগোপাল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বন্দবিলা ইউনিয়নের চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠ, নারিকেলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠ, দোহাকুলা ইউনিয়নের ছাইবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ, দরাজহাট ইউনিয়নের পিএইচএল মাধ্যমিক বিদ্যালয় মাঠ, বাসুয়াড়ি ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ, জামদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ এবং বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল মাঠে খেলা অনুষ্ঠিত হচ্ছে।

এদিন বাসুয়াড়ি ইউনিয়নের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার খেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হাফিজুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্র দাস, চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন অর রশিদ, প্রধান শিক্ষক সেলিম রেজাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও পারস্পরিক সহযোগিতার মানসিকতা তৈরি করে। পাশাপাশি মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়ায় প্রতিটি মাঠেই উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় দল ও খেলোয়াড়দের উৎসাহ দিতে মাঠে উপস্থিত হচ্ছেন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় দর্শকরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করতে দর্শকদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা গেছে।

আয়োজকরা জানান, পর্যায়ক্রমে প্রতিযোগিতার বিভিন্ন ধাপের খেলা অনুষ্ঠিত হবে। প্রতিটি জোন থেকে যোগ্য দল পরবর্তী ধাপে খেলার সুযোগ পাবে। এর মধ্য দিয়ে উপজেলার প্রতিভাবান তরুণ ফুটবলারদের বাছাই ও বিকাশের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সুস্থ, মাদকমুক্ত ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি বাঘারপাড়ার ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা উঠে আসবে-এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় গভীর রাতে বাড়িতে ঢুকে নারীকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ,আহত ৩

    September 21, 2026

    কেশবপুর প্রেসক্লাব দখলে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৭

    September 21, 2026

    অপ্রতিম হত্যার ঘটনায় ন্যায় বিচার দাবি করেছে এনসিপি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.