Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক
  • সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি
  • কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক
  • চৌগাছা এসএসসির প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • দেশের ক্রান্তিলগ্নে যুবদলের ভূমিকা অপরসীম : মণিরামপুরে যৌথসভায় নেতৃবৃন্দ
  • মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
  • মানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতি করি : কাজী জাহিদুল ইসলাম
  • শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়িপেটা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, এপ্রিল ২০
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে সৎ মাকে হত্যা : সৎ ছেলেসহ পলাতক স্বামী-সতিন

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ৯, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে সৎ মাকে হত্যা : সৎ ছেলেসহ পলাতক স্বামী-সতিন
Share
Facebook Twitter LinkedIn
বাংলার ভোর প্রতিবেদক
যশোরের চৌগাছায় নিজ ঘর থেকে রিক্তা বেগম নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পালিয়ে গেছে তার স্বামী-সতিন ও সৎ ছেলে। আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢেঁকিপোতা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের দাবি পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।
নিহত রিক্তা বেগম ঢেঁকিপোতা গ্রামের কৃষক রোকন আলীর দ্বিতীয় স্ত্রী।
চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ৬ মাস আগে কৃষক রোকন আলীর সাথে পরকীয়া প্রেমের সূত্র ধরে রিক্তা বেগমের বিয়ে হয়। সতিনের সাথে সম্পর্ক ভালো হলেও তার ছেলে বরকত এ বিয়ে মেনে নিতে পারেনি। বুধবার সকালে রোকন আলী ও তার প্রথম স্ত্রী বাড়ির বাইরে গেলে বরকত তার সৎ মা রিক্তা বেগমকে গলা কেটে হত্যা করে। রক্তমাখা অবস্থায় পালিয়ে যাওয়ার সময় প্রতিবেশীরা তাকে দেখে ফেলে। এরপর তারা এগিয়ে গিয়ে রিক্তাকে তার ঘরের মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, ঘটনার পর থেকে রোকন আলী, তার প্রথম স্ত্রী ও ছেলে বরকত পলাতক রয়েছে। পুলিশ তাদের আটকের জন্য কাজ শুরু করেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

দালাল দৌরাত্ম্যে যশোর টার্মিনাল ফিলিং স্টেশন : ভোগান্তিতে গ্রাহক

এপ্রিল ২০, ২০২৬

সহকারী শিক্ষক পদে যোগদান শুরুর দাবিতে স্মারকলিপি

এপ্রিল ২০, ২০২৬

কাল থেকে এসএসসি পরীক্ষা : বিদ্যুৎ সংকটে উদ্বেগে অভিভাবক

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.