Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই
  • আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা
  • শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন
  • নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা
  • পুলেরহাট-রাজগঞ্জ সড়কে ইজিবাইক চালকদের বিক্ষোভ-মিছিল
  • চুড়ামনকাটি বাজারে যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ
  • ছয় মাস ধরে ভূমি সহকারী নেই চুড়ামনকাটি ভূমি অফিসে, ভোগান্তি
  • হামলা ও হত্যার হুমকির নিরাপত্তা চাইলেন যুবদল নেতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 27
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর সদরের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

অতিথি ছিলেন শাহীন চাকলাদার ও শহিদুল ইসলাম মিলন
banglarbhoreBy banglarbhoreJuly 2, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তারা।

উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাসের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন। তিনি বলেন, আপনারা যে আশা নিয়ে আমাদের কথা শুনে ফন্টুকে ভোট দিয়েছেন, সেটা পূরন হবে। এই সদর উপজেলা পরিষদ থেকে আমার দল মজবুত হতে হবে। দলের সংগঠনকে মজবুত করতে হবে। যারা নির্বাচনের আগে যেসব চেয়ারম্যানরা ফন্টুর কর্মী সমর্থকদের বিভিন্ন কার্ড কেটে দিয়েছিলো। আপনি (তৌহিদ চাকলাদার ফন্টু) তাদের লোকদের রেশন কার্ডসহ বিভিন্ন কার্ড কেটে দিবেন। যাতে ওরা আর সুবিধা না পায়। যেমন কুকুর, সেইরাম মুগুর। একদম সাইজ করে দিবেন। আপনার সঙ্গে জেলা আওয়ামী লীগ আছে।

অনুষ্ঠানে প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, গত চেয়ারম্যানের সময়ে আমাদের দলের নেতাকর্মীরা কোন সুযোগ সুবিধা পায়নি। তাই জনগণ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাই এই জনগনই এই চেয়ারম্যানের কাছ থেকে সেবা বুঝে নিবেন। এই চেয়ারম্যানের কাছে আমার অনুরোধ, সদরের ১৫টি ইউনিয়নবাসী যেন, উপজেলায় এসে মুখ কালো না করে যায়। তাদের সকল সেবা তাদের পৌঁচ্ছে দিবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও পুরুষ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল। তবে উপস্থিত ছিলেন না স্থানীয় এমপি কাজী নাবিল আহমেদ সমর্থিত বিজয়ী মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনুর নাহার ঝুমুর।

গত ৫ জুন অনুষ্ঠিত হওয়া নির্বাচনে শাহীন চাকলাদার সমর্থিত চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু ও পুরুষ ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল বিজয়ী হন। আর এমি কাজী নাবিল আহমেদ প্যানেল থেকে বিজয়ী হন মহিলা ভাইস চেয়ারম্যান বাশিনূর নাহার ঝুমুর। ফলে উপজেলা রাজনীতির গ্রুপিংয়ের কারণে উপজেলা পরিষদের দায়িত্বগ্রহন অনুষ্ঠানে শাহীন সমর্থিত দুই জনপ্রতিনিধি উপস্থিত থাকলেও ছিলেন না নাবিল অনুসারী মহিলা ভাইস চেয়ারম্যান ও তাদের নেতাকর্মীরা।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বেহাল সড়কে বিপর্যস্ত যশোরের জনজীবন, সংস্কারের উদ্যোগ নেই

    October 27, 2026

    আশাশুনিতে জীবিকা উন্নয়ন ও বাজারসংযোগ সম্প্রসারণে কর্মশালা

    October 27, 2026

    শাকের হত্যা: দ্রুত বিচারের দাবিতে মাগুরায় আইনজীবীদের মানববন্ধন

    October 27, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.