নিজস্ব প্রতিবেদক
যশোর-৪ সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করার লক্ষ্যে অভয়নগর উপজেলার বাগুটিয়া ইউনিয়নে আলোচনা ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন জাতীয় পার্টি এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন জাপার সভাপতি মোশারেফ হোসেন। বক্তব্য রাখেন, উপজেলা জাপার সভাপতি লুৎফর সরদার, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বাঘারপাড়া উপজেলার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান তরফদার, বাগুটিয়া ইউনিয়নের সহসভাপতি আবুল কাশেম শেখ ও সাধারণ সম্পাদক আলী হোসেন। বিকেলে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতিকের প্রার্থী অ্যাড. জহুরুল হক জহিরকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়।
শিরোনাম:
- ঢাকা-রিয়াদ ফ্লাইট জট: সৌদি সংকটে চাপে প্রবাসী কর্মসংস্থান
- যশোরে আগাম শিম চাষে ব্যস্ত কৃষক
- ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে যশোরে স্মারকলিপি প্রদান
- এলপিজির বাড়তি দামে বৈদ্যুতিক চুলায় ঝোঁক
- নজরুল বর্ষ উপলক্ষে যশোরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
- যশোরে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
- যশোরে হিজড়া জনগোষ্ঠীর সমঅধিকার ও সেবা নিশ্চিত করতে সংলাপ
- যশোরে ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট, পর্নোগ্রাফি আইনে মামলা