সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থেকে একটি ম্যাগনেটিক সীমানা পিলারসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- নগরঘাটা নিমতলা এলাকার দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার নাথ জানান, সীমানা পিলার বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে নগরঘাটার নিমতলা এলাকায় অভিযান চালানো হয়। এসময় বরুন মন্ডলের বাড়ি থেকে কয়েকটি কোটি টাকা মূল্যের সীমানা পিলার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমানা পিলার বিক্রির সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। অভিযান পরিচালনা করেছে উপ পরিদর্শক কৃষ্ণপদ সমাদ্দার ও সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেন।
শিরোনাম:
- যশোরে প্রতারণার মাধ্যমে হারানো মোবাইল ও টাকা হস্তান্তর
- যশোর সদর উপজেলা জাতীয় পার্টির কর্মী সমাবেশ
- যশোরে খেজুর গুড়ের পিঠা ও উদ্যোক্তা উন্নয়ন উৎসব শুরু
- যশোরে জাতীয় পুষ্টি নীতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
- যশোরে মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সমন্বয় সভা
- কোটচাঁদপুরে র্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার
- মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ
- সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়ার বিতরণ
