Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

স্বাধীন সাংবাদিকতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান -অনিন্দ্য ইসলাম অমিত

banglarbhoreBy banglarbhoreJune 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সাংবাদিক সমাজকে লেখার এবং বলার স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন জিয়াউর রহমান। এমনকি ইলেকট্রনিক মিডিয়ার বিকাশও হয়েছে বিএনপির সময়ে। বিএনপি গণমাধ্যমবান্ধব একটি রাজনৈতিক দল। আমাদের দল বরাবরই জনগণ ও গণতন্ত্রের পক্ষে ছিলো।

রোববার দুপুরে যশোরের দেশপ্রেমিক সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির বাবু, বিনয়কৃষ্ণ মল্লিক, শান্তুনু ইসলাম সুমিত, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, মিজানুর রহমান খান,  তানভীরুল ইসলাম সোহান, যুবদলের আহবায়ক তমাল আহম্মেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, সাংবাদিক নেতা নূর ইসলাম, সাইফুল ইসলাম সজল, জুয়েল মৃধা, আকরামুজ্জামান, এসএম ফরহাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে টিকে থাকবার জন্য রাজপথে লড়াই করতে গিয়ে আমরা বারবার আক্রান্ত হয়েছি। তখন আমরা পাশে পেয়েছি গণমাধ্যমের বন্ধুদের। তাদের লেখনি আমাদের সাহস যুগিয়েছে। তাই আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি গণতন্ত্রের পক্ষের সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে তারেক রহমানে নেতৃত্বে সেই আগামীর বাংলাদেশ বিনির্মাণে সমর্থ হবো। শেষে দোয়া ও মোনাজাত করেন সিনিয়র সাংবাদিক এসএম সোহেল। এরপর দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনিন্দ্য ইসলাম অমিত জিয়াউর রহমান দিয়েছিলেন ফিরিয়ে সাংবাদিকতা স্বাধীন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.