Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
  • শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে ইমন কারাগারে
  • কেশবপুরে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম জানুয়ারি ১০, ২০২৪

অনলাইনে প্রতারণা করতেন দুই ভাই

banglarbhoreBy banglarbhoreNo Commentsজানুয়ারি ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার যাদবপুর গ্রাম থেকে অনলাইন প্রতারণার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল ভোরে তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। দুপুরে পুলিশ সুপার মেহেদী হাসান নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ১৬টি সিম জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-শাহজালাল শেখ (২৭) ও শাহজামান শেখ (২৩)।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়া, ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল আলম, নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার দুজন ‘ইলোরা ফ্যাশন’ নামে ফেসবুক পেজে ১,৫৫০ টাকা মূল্যে বিভিন্ন প্রকার কম্বল বিক্রি এবং অনলাইনে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দিয়ে গত বছরের পয়লা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২৩ লাখ ৪৫ হাজার ৫৪৬ টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন।
রেজওয়ান সিদ্দিক ইমরান (৩২) নামের এক ব্যক্তি ফেসবুক পেজে কম্বলের বিজ্ঞাপন দেখে দুটি কম্বল কেনার জন্য অর্ডার দেন। প্রতারক চক্র বিভিন্ন ছলচাতুরি করে ভুক্তভোগী রেজওয়ান সিদ্দিক ইমরানের কাছ থেকে নগদ অ্যাকাউন্টের মাধ্যমে ২৭ হাজার ৯০০ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারক চক্র ভুক্তভোগীর কম্বল সরবরাহ করেনি এবং মোবাইল ফোনেও কল রিসিভ করেনি।
ওই ভুক্তভোগী নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত দুজনের নামে ২০১৮ সালে ঢাকার কোতোয়ালি থাকায় এবং ২০২২ সালে হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুটি মামলা রয়েছে বলেও পুলিশ সুপার জানান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’

সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ

জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.