Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির পৃথক অভিযানে আটক ৯

banglarbhoreBy banglarbhoreNovember 13, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় বিজিবির পৃথক অভিযানেন নারী-পুরুষ-শিশুসহ ৯ জনক আটক হয়েছে।

বুধবার ভোরে যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে দুই কিশোরীসহ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে রুদ্রপুর ক্যাম্পের বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। এ সময় কোনও পাচারকারীকে ধরতে পারেনি বিজিবি। আটকরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা।

রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজ্জামান বলেন, ‘বুধবার ভোরে কয়েকজন অবৈধভাবে ভারতে যাবে, এমন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস-এর পিলার থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠে অভিযান চালায়। এ সময় একটি ঘর থেকে ৩ অনুপ্রবেশকারীকে আটক করা হয়।’

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

অপরদিকে, যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির ধান্যখোলা বিওপির এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত পারপারের অপরাধে ৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করে। বুধবার সকালে তাদেরকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।


তিনি বলেন বুধবার দুপুরের দিকে ধান্যখোলা বিওপিতে কর্মরত সুবেদার আব্দুল গনির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় অভ্যন্তরে ধান্যখোলা পূর্বপাড়া নামক স্থানে কিছু সময় পর লক্ষ্য করে ৬ জন (পুরুষ-৩ জন মহিলা-দুইজন ও শিশু ১ জন) লোক বংলাদেশ থেকে ভারত সীমান্তের দিকে যাওয়ার সময় ধাওয়া করে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং কাজের উদ্দেশ্যে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলো।

আটকরা হচ্ছে আনন্দ সূত্রধর (৫৩), প্রসেনজিৎ ভানু রানী (৪৬), আনন্দ সূত্রধর, প্রীতি সূত্রধর (২০), আব্দুল জব্বার (২৯) ও রিনা খাতুন (৪৫)।

তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটকরা টাঙ্গাইল, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    স্ত্রী নির্যাতনের অভিযোগ অস্বীকার, নিরপেক্ষ তদন্ত দাবি স্বামীর

    October 9, 2026

    যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক

    September 13, 2026

    বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.