Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত
  • মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল
  • কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
  • সুন্দরবনে ৩ মাস পর্যটক ও বনজীবীদের প্রবেশে নিষেধাজ্ঞা
  • চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের ৮৫ হাজার টাকা জরিমানা
  • মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু
  • চুয়াডাঙ্গা সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় নারী ও শিশুসহ আটক ১০
  • রামিসা হত্যাকাণ্ডে আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আধুনিক ও মানসম্মত চিকিৎসার প্রতিশ্রুতিতে যাত্রা শুরু আল-শিফা হসপিটালের

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৬, ২০২৫No Comments১৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
স্বল্পমূল্যে আধুনিক ও মানসম্মত চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে যশোর শহরের ঘোপ জেলরোডে যাত্রা শুরু করেছে বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠান “আল-শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার”। রোববার দুপুরে ফিতা কেটে হসপিটালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, ড্যাব নেতা ডা. ফারুক এহতেশাম পরাগ, ডা. ওবায়দুল কাদের উজ্জ্বল, ডা. ওয়াহিদুজ্জামান আজাদ, ডা. আবু হায়দার মোহাম্মদ মনিরুজ্জামান, ডা. সাইদুর রহমান, ডা. সাবরিনা শবনম, কানিজ ফাতেমা অ্যানি। এ সময় আরো উপস্থিত ছিলেন আল-শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. শওকত পারভেজ, ব্যবস্থাপনা পরিচালক চঞ্চল হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, পরিচালক জাহিদ হাসান, আশিকুর রহমান, আরিফুর রহমান, মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডারবৃন্দ।

আল-শিফা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ভাইস চেয়ারম্যান ডা. হাফিজুর রহমান জানান, আমরা সব সময় প্রতিশ্রুতিবদ্ধ রোগীদের উন্নতমানের সেবা দিতে। নতুন বছরে আমরা আরো উন্নত স্বাস্থ্যসেবার ব্রত নিয়ে কাজ শুরু করেছি। আমাদের এখানে কম খরচে সর্বোচ্চমানের সেবা দেয়া হবে। আমাদের হসপিটালটিতে আধুনিক চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। অবহেলিত বৃহত্তর জেলার মানুষের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রামপালে দুর্বৃত্তের হামলায় সাবেক যুবলীগ নেতা নিহত

মে ৩১, ২০২৬

মাগুরায় চোর চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার ৫ চোরাই মোটরসাইকেল

মে ৩১, ২০২৬

কমরেড মোস্তাফিজুর রহমান কাবুলের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মে ৩১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.