নড়াইল প্রতিনিধি
গতকাল বেলা সাড়ে ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলার মোল্যার মাঠে (শেখ রাসেল মিনি স্টেডিয়াম) ম্যাশ মেডিকেল ক্যাম্প (বিশেষজ্ঞ চিকিৎসা সেবা) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
এ সময় তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি নির্বাচনে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, পরিবার নিয়ে যাবেন, উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন। মহামারি করোনায় তিন বছর কাজ করতে পারিনি। গত দুই বছর কাজ করবার চেষ্টা করেছি। আমাকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন তবে আগে যে চেষ্টা ছিলো তা দুইগুণ বেড়ে যাবে। যদি মনে করেন মাশরাফিকে ভোট দেবেন তবে দেবেন, আর যদি ভোট দিতে মন নাও চায় তবুও ভোট কেন্দ্রে যাবেন। আমি আপনাদের ভোটটি নিয়ে সংসদ সদস্য হতে চাই। আপনাদের ভোট না নিয়ে যেন সংসদ সদস্য না হই। ৭ জানুয়ারির পর আপনারা যা চাইবেন দেয়ার চেষ্টা করবো’।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ও ডক্টরস স্পেশালাইজড হসপিটাল লিমিটেডের আয়োজনে নৌকা প্রতিকের এমপি প্রার্থী মাশরাফি বিন মর্তুজার সৌজন্যে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এখানে প্রায় পাঁচ হাজার রোগী ওষুধ ও ফ্রি চিকিৎসা সেবা নেন। ৪৫ জন বিশেষজ্ঞ ডাক্তার রোগীদের সেবা দেন। অনুষ্ঠানে লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমানসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)