Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

‘আমি আপনাদের আজিজ হয়েই থাকতে চাই’

banglarbhoreBy banglarbhoreJanuary 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর প্রতিনিধি
‘আমাকে “স্যার” বলার দরকার নেই; আমি আপনাদের “আজিজ” হয়েই থাকতে চাই’- কথাগুলো বলেছেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ওরফে খন্দকার আজিজ। নির্বাচনে ফল ঘোষণার পরপরই তিনি উপস্থিত জনগণের উদ্দেশে এই কথা বলেন।
দ্বাদশ জাতীয় নির্বাচনে আজিজুল ইসলাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রভাবশালী রাজনীতিক, এই আসনের সাবেক সংসদ সদস্য নৌকা মার্কার প্রার্থী শাহীন চাকলাদারকে হারিয়ে বিজয়ী হয়েছেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে বেসরকারি ফলাফলে ৪৮ হাজার ৯৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আজিজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ৯ হাজার ৬৭৮ ভোটে পরাজিত হয়েছেন। নৌকার এ প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ২৬৯ ভোট।
রোববার রাতে বেসরকারিভাবে ফল ঘোষণার পর আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়ে কেশবপুরের ঈগল প্রতীকের কর্মী-সমর্থকদের মধ্যে। বিজয়ী প্রার্থী আজিজুল ইসলাম ফল শোনার পর কেশবপুর পাবলিক ময়দানে উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।
তিনি বক্তব্য প্রদানকালে বলেন, ‘আমার সঙ্গে কথা বললে সবাই সুখ-দুঃখের কথা বলবেন। আমি আপনাদের আজিজ হয়েই থাকতে চাই। আমাকে কেউ স্যার বলবেন না। আমি আপনাদের পরিবারের মানুষ হয়ে থাকতে চাই। আপনারা আমাকে অন্যকিছু বলে আলাদা করে রাখবেন না।’
তিনি আরও বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকায় ফিরে আমাদের পক্ষে যারা কাজ করেছেন এবং গোটা এলাকাবাসীকে আমার সালাম জানাবেন। এই মুহূর্তে সবার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। সবাইকে আমার সালাম ও কৃতজ্ঞতা জানাবেন।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026

যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা

July 28, 2026

লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.