Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
  • যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা
  • স্ত্রী-শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ভ্রুণ হত্যাচেষ্টা ও চুরির অভিযোগে আদালতে মামলা
  • কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার
  • মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ
  • নির্ধারিত সময়েই প্রেসক্লাব যশোরের নির্বাচন চেয়ে সম্পাদকের কাছে চিঠি
  • সরকারি কর্মকর্তা চার প্রতিষ্ঠানের নেতৃত্বে কীভাবে?
  • যশোরে ১ কোটি ১৯ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জুলাই ৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা

banglarbhoreBy banglarbhoreNo Commentsজুলাই ৮, ২০২৬
Facebook Twitter WhatsApp
আর্জেন্টিনার অবিশ্বাস্য ফেরা
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা ডেস্ক

ফুটবল বিশ্বকাপ যেন রোমাঞ্চের নতুন নতুন গল্প লিখেই চলেছে। সেই নাটকীয়তারই আরেকটি দৃষ্টান্ত গড়ল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মিসরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় তুলে নিয়েছে লিওনেল স্কালোনির দল।

ম্যাচের শুরুটা মোটেই ভালো ছিল না আর্জেন্টিনার জন্য। প্রথম ১০ মিনিটে এলোমেলো ফুটবল খেলে মাঝমাঠে একাধিকবার বল হারায় তারা। ১৫ মিনিটে শর্ট কর্নার থেকে মারওয়ান আত্তিয়ার দারুণ ক্রসে ইয়াসের ইব্রাহিমের শক্তিশালী হেডে এগিয়ে যায় মিসর।

১৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সমতায় ফেরার সুবর্ণ সুযোগ থাকলেও অধিনায়ক লিওনেল মেসির নেওয়া শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন মিসরের গোলরক্ষক মোস্তাফা শোবাইর। ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে বারবার আর্জেন্টিনাকে হতাশ করেন তিনি।

প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। বরং দ্বিতীয়ার্ধে ক্লাসিক কাউন্টার অ্যাটাক থেকে মোহাম্মদ সালাহর পাসে হাইসেম হাসানের ক্রস থেকে মোস্তাফা জিকোর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মিসর। এতে চাপে পড়ে যায় আর্জেন্টিনা।

তবে হাল ছাড়েনি আলবিসেলেস্তেরা। ৭৯ মিনিটে লিওনেল মেসির ভাসানো ক্রসে ক্রিস্টিয়ান রোমেরোর দুর্দান্ত হেডে ব্যবধান কমায় আর্জেন্টিনা। এরপর ম্যাচে ফেরে তারা।

সমতা ফেরে মেসির পা থেকেই। লাওতারো মার্তিনেজের আক্রমণ তৈরি ও গনসালো মন্তিয়েলের স্পর্শে বল পেয়ে শট নেন মেসি। শোবাইর ছুঁতে পারলেও বল জালে জড়িয়ে যায়।

শেষদিকে দুর্দান্ত প্রতি-আক্রমণে গোল করে আর্জেন্টিনাকে জয়ের বন্দরে পৌঁছে দেন এনজো ফার্নান্দেজ। ২-০ পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে আবারও নিজেদের চ্যাম্পিয়ন মানসিকতার প্রমাণ দিল আর্জেন্টিনা।

এই জয়ের মাধ্যমে বিশ্বকাপে আফ্রিকান দলগুলোর বিপক্ষে নিজেদের আধিপত্য আরও দৃঢ় করল তারা। একই সঙ্গে এটি বিশ্বকাপের অন্যতম নাটকীয় ম্যাচ হিসেবেও জায়গা করে নিল।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে ভোক্তার অভিযানে বিজ বিক্রি প্রতিষ্ঠানে জরিমানা

কেশবপুরে শর্ট সার্কিটে দগ্ধ গৃহবধূ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় রেফার

মণিরামপুরে বিয়ের প্রলোভনে প্রতারণার অভিযোগ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.