Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )
  • যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন
  • যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩
  • শার্শায় অস্ত্রসহ দুইজন গ্রেফতার
  • যশোর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্য পুরস্কৃত
  • বাঘারপাড়া বিএনপির বিরুদ্ধের ফ্যামিলি কার্ডের নামে ‘এনআইডি ও ছবি সংগ্রহের’ অভিযোগ
  • ‘মাদ্রাসা শিক্ষাকে ‘মডেল’ হিসেবে গড়ে তোলার আহ্বান’ ড. মোহাম্মদ আবু জাফর খান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ২, ২০২৬

আশাশুনিতে রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পপনা পেশ

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ২, ২০২৬
Facebook Twitter WhatsApp
আশাশুনিতে রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পপনা পেশ
Share
Facebook Twitter LinkedIn

আশাশুনি সংবাদদাতা
সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পেশ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় আশাশুনি প্রেস ক্লাবে আশাশুনি উপজেলার জন্য নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা সংবাদ সম্মেলনের মাধ্যমে পেশ করা হয়।

এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার ও আসন পরিচালক জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান ৪০ দফা নির্বাচনী উন্নয়ন পরিকল্পনা পাঠ করেন।

পরিকল্পনার মধ্যে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, কোলন-ঘোলা-কল্যাণপুর ত্রিমোহনায় ৩ নোজ ব্রিজ নির্মাণ, জলাবদ্ধতা নিরসনে ৪০টি খাল খনন করে সুপেয় মিঠা পানির আধার নির্মান, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় ৩৯৬টি রাস্তা নির্মান, বিসি দ্বারা ২.১৯৪ কি.মি উপজেলা সড়ক, ১৫.০৬২ কি.মি ইউনিয়ন সড়ক, এবিসি দ্বারা ১০৪.৮৯০ কি.মি গ্রাম সড়ক, বিবিসি দ্বারা ৩২.০০০ কি.মি, ইউনি ব্লক দ্বারা ৩.৭৫০ কি.মি গ্রাম সড়ক উন্নয়ন, গ্রামীণ সড়কে ৫০টি বক্স কালভার্ট, ১৬০.০০০ মিটার ব্রিজ নির্মাণ, ২১০.০০০ মিটার ইউড্রেন নির্মাণ,২০২.৯২৪ কি.মি সেফটি ওয়ার্কস, আরসিসি প্যালাসাইডিং ওয়ার্কস করা, ৯টি কাঁচা বাজার উন্নয়ন,উপজেলা পরিষদে ৪ তলা ডরমেটরি ভবন নির্মাণ, নদী/পুকুরের ২টি ঘাট নির্মাণ, ১০টি গুরুত্বপূর্ণ খেয়াঘাট নির্মাণ (কুড়িকাহুনিয়া) লঞ্চঘাট ও যাত্রী ছাউনির ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পয়েন্টে ১০০টি ড্রেন নির্মাণ, প্রত্যেক ইউনিয়নে সুপেয় পানির ব্যবস্থা, আশাশুনি হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা, আশাশুনি বাজার রক্ষা বাধ নির্মাণ, আশাশুনি সদরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি কলেজ ও মডেল মহিলা মাদ্রাসা নির্মান, সাব রেজিস্ট্রি অফিসের স্থায়ী ভবন নির্মাণ, থানাকে মডেল থানায় উন্নীত করা, লবণ সহনশীল জমিতে কৃষিজাত পণ্য উৎপাদন, মাছ সংরক্ষণে হিমাগার নির্মাণ, মাদকমুক্ত সমাজ গড়া, যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানে সহযোগিতা, বলাবাড়িয়া কুড়িবাহুনিয়া ও হরিশখালী স্লুইস গেট নির্মাণ, উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রম সক্রিয় ও নতুন ক্রীড়া ভবন নির্মান, প্রেস ক্লাবকে আধুনিকায়ন করা, জিমনেশিয়াম নির্মাণ, বালিকা বিদ্যালয়কে সরকারি করন, আশাশুনি সদর হাটের স্থায়ী জায়গা বরাদ্দ ও অবকাঠামো উন্নয়ন, সদরে বেসরকারি ব্যাংকের শাখা নিয়ে আসা, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলাদের কর্মসংস্থান, সবুজ চরে আধুনিক বনায়ন ও সরকারি রাস্তার পাশে গাছ লাগানো, মসজিদ মন্দির প্যাকোডা স্কুল কলেজ ও মাদ্রাসার উন্নয়ন, প্রয়োজনমত স্লুইস গেট নির্মাণ, কয়েকটি ইউপি ভবন নির্মাণ, ফায়ার সার্ভিস অফিসে আধুনিক এ্যাম্বুলেন্স ক্রয়ে চেষ্টা, গৃহহীন মানুষের গৃহ তৈরির ব্যবস্থা, উপজেলার রাস্তার উপরের বাজার উপযুক্ত স্থানে সরানোর ব্যবস্থা, প্রয়োজনীয় সাইক্লোন শেল্টার তৈরির চেষ্টা করার পরিকল্পনার কথা উপস্থাপন করা হয়। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও প্রস্তাবনা নিয়ে নেতৃবৃন্দ কথা বলেন। একই সাথে কালিগঞ্জ উপজেলাকে নিয়ে পরিকল্পনার কথা জানানো হয়।

অনুষ্ঠানে জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাড. আ. সোবহান মুকুল, খেলাফত মজলিসে জেলা সেক্রেটারি মুফতি জাহিদ আব্দুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি প্রফেসর আ. গফফার, উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওলানা নূরুল আফছার মোর্তজা, উপজেলা সহ সেক্রেটারি ডাক্তার রোকনুজ্জামান, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, এবিএম আলমগীর পিন্টু, প্রভাষক দীপ্র কুমার মন্ডল, ছাত্র শিবির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

ভোজন বাড়িতে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা (ভিডিও সহ )

যশোরে ২১টি ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কারে প্রতিমন্ত্রীর উদ্যোগে সরকারি অনুমোদন

যশোরে অভয়নগরে একাধীক মামলার আসামি খুন গ্রেফতার ৩

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.