Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা : যুবক আটক
  • নিজ হাতে মাটি কুপিয়ে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের
  • যশোর পৌরসভার সড়ক সংস্কারে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
  • মণিরামপুরে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের
  • যশোরে মহান মে দিবস পালিত
  • মণিরামপুরে জামায়াত কার্যালয় ভাংচুর ও হামলায় জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম
  • জয় হোক সাম্যের : মহান মে দিবস আজ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

ঈদ ঘিরে বাসের আগাম টিকিট বিক্রি শুরু

banglarbhoreBy banglarbhoreমার্চ ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক

ঈদুল ফিতরকে কেন্দ্র করে ঢাকা থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করে দিয়েছে পরিবহনগুলো। শুক্রবার সকাল থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, যা চলবে শেষ না হওয়া পর্যন্ত।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ সকাল সন্ধ্যাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের বোর্ড সভার পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে গতকাল থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

এবার ৫ থেকে ৬ দিনের লম্বা ছুটি পেতে পারে নগরবাসী। ঢাকার সব কাউন্টারেই টিকিট বিক্রি শুরু হয়েছে কি না জানতে চাইলে রমেশ চন্দ্র ঘোষ বলেন, “সায়েদাবাদ থেকে মানুষ তেমন অগ্রিম টিকিট কেনে না। আর আমাদের সংগঠনটা মূলত গাবতলিভিত্তিক।

তাই এদিক থেকেই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মানুষ অগ্রিম টিকিট কাটে। তাই তাদের জন্য আমরা আগেই বোর্ড সভায় সিদ্ধান্ত নিয়ে রেখেছি।

সকাল থেকেই আন্তঃজেলার সব বাস কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “চাইলে অনলাইনেও অগ্রিম টিকিট কেনা যাবে।

সরকার নির্ধারিত মূল্যেই বাসের অগ্রিম টিকিট বিক্রি করার আশ্বাস দিয়ে রমেশ বলেন, এখন থেকে যতদিন পর্যন্ত ট্রিপ থাকবে ততদিন নিরবিচ্ছিন্নভাবে অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

শার্শায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা : যুবক আটক

মে ২, ২০২৬

নিজ হাতে মাটি কুপিয়ে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত

মে ২, ২০২৬

পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের

মে ১, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.