Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমপি বাবুলকে মন্ত্রিসভায় দেখতে চান এলাকাবাসী

banglarbhoreBy banglarbhoreJanuary 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

অভয়নগর প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ আসন থেকে (অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়ন) নির্বাচিত নৌকার প্রার্থী অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাবুলকে মন্ত্রিসভায় দেখতে চান এই আসনের জনগণ। স্বাধীনতা পরবর্তী সময়ে এই আসনে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী পায়নি অভয়নগর ও বাঘারপাড়াবাসী।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া সংসদ নির্বাচনে অভয়নগর-বাঘারপাড়া উপজেলা ও বসুন্দিয়া ইউনিয়নের আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠন, আওয়ামী পরিবারসহ দলমত নির্বিশেষে সাধারণ মানুষ নৌকাকে ভালোবেসে যশোরের ছয়টি আসনের মধ্যে সর্বোচ্চ ১ লাখ ৮১ হাজার ২৮৫ ভোটে বাবুলকে বিজয়ী করে এ আসনটি আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দেন। সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও যশোর-৪ আসনকে রোল মডেল হিসেবে গড়ে তুলতে নৌকার মাঝি এনামুল হক বাবুলকে মন্ত্রিসভায় স্থান দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি এই আসনের সর্বস্তরের মানুষ জোর আহ্বান জানিয়েছে।
যশোর-৪ আসনের আগের সবকটি নির্বাচনী ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে স্বাধীনতা পরবর্তীকালে ১৯৭০, ১৯৭৩, ১৯৮৬, ১৯৯১ সাল ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত শাহ্ হাদীউজ্জামান। ১৯৭৯ সালের নির্বাচনে এ আসনে নাজিম উদ্দিন আল আজাদ এমপি নির্বাচিত হন। ২০০১ সাল বিএনপি জোটের জাতীয় পার্টির (না-ফি) এম এম আমিন উদ্দিন এমপি নির্বাচিত হন। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে এমপি নির্বাচিত হয়ে একাধিপত্ব ধরে রেখেছেন রনজিত কুমার রায়। দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসন থেকে নৌকা প্রতীকের প্রত্যাশী ছিলেন ১৩ জন। সবাইকে টেক্কা দিয়ে টিকিট নিশ্চিত করেন প্রভাবশালী আওয়ামী লীগ পরিবারের সন্তান এনামুল হক বাবুল।
এনামুল হক বাবুল নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র। তিনি যশোর-খুলনাবাসীর দুঃখ ভবদহ পানি নিষ্কাশন আন্দোলন কমিটির আহ্বায়ক। ভবদহ অঞ্চলের পানিবন্দি জীবনের শুরু আশির দশকে। দীর্ঘদিন ধরে ভবদহ সংকট সমাধানের জন্য লড়াই সংগ্রাম করে আসছিলেন এনামুল হক বাবুল। এ সমস্যা সমাধানের মধ্য দিয়ে তার একটি সফল সমাপ্তি হবে বলে আশা করছেন স্থানীয়রা। ভবদহ জলাবদ্ধতা সংকটের কারণে স্থানীয় মানুষের জীবন-জীবিকা যে ঝুঁকির মধ্যে পড়েছে এবং নদীগুলোর নাব্যতা হারিয়ে যাওয়ার কারণে স্থানীয় উৎপাদন ব্যবস্থায় যে বিরূপ প্রভাব পড়েছে, সেই সংকট থেকে উত্তরণ হবেÑ এমনটিই বিশ্বাস এলাকার মানুষের। এ ছাড়া ১৯৯০ সালে সৈরচার বিরোধী আন্দোলন ও এরশাদের পদত্যাগে অগ্রণী ভূমিকা পালন করেন এনামুল হক বাবুল।
দীর্ঘদিন ধরে নওয়াপাড়া পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে পৌরসভার শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসেবাসহ প্রতিটি ক্ষেত্রে ছিল বাবুলের কঠোর পরিশ্রম। সৎ ও ন্যায়পরায়ণ হিসেবে রয়েছে তার আলাদা পরিচিতি। উচ্চশিক্ষিত এ জনপ্রতিনিধি সততা, নিষ্ঠা ও মেধার সঙ্গে কাজ করে সুনাম কুড়িয়েছেন। তাই সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বিজয়ী যশোর-৪ আসনের সংসদ সদস্য এনামুল হক বাবুলকে মন্ত্রী হিসেবে দেখতে চায় এই আসনের সর্বস্তরের মানুষ।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বলেন, এনামুল হক বাবুল একজন সৎ লোক। মন্ত্রী হওয়ার সব যোগ্যতা তার মধ্যে রয়েছে।
নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত দাস শান্ত বলেন, এ আসন বিগত দিনে কখনো মন্ত্রীত্ব পায়নি। এনামুল হক বাবুল যেন মন্ত্রিসভার সদস্য হতে পারেন, সে জন্য জোর দাবি জানাচ্ছি।
বাঘারপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা বলেন, এনামুল হক বাবুল সৎ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও শিক্ষিত জনপ্রতিনিধি। তাকে মন্ত্রিসভায় সদস্য করে যশোর-৪ আসনের সাধারণ মানুষের প্রাণের দাবি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার এবং দৃশ্যমান সব সমস্যার উত্তরণ চান তিনি।
অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর বলেন, এনামুল হক বাবুল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে যশোর-৪ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনের নৌকার মাঝি এনামুল হক বাবুল একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্বের পাশাপাশি সৎ, নিষ্ঠাবান ও যোগ্য প্রার্থী হিসেবে মন্ত্রী পদ পেলে অভয়নগর-বাঘারপাড়াবাসীর বহুদিনের মন্ত্রীত্ব পাওয়ার স্বপ্ন পূরণ হবে। এ ছাড়া তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে উন্নয়নের বহুধাপ এগিয়ে যাবে।
নবনির্বাচিত সংসদ সদস্য এনামুল হক বাবুল বলেন, দীর্ঘদিন ধরে এই আসনের দুই উপজেলায় নিরলস পরিশ্রমের মাধ্যমে প্রতিটি গ্রাম ঘুরে আওয়ামী লীগের শক্তিশালী সাংগঠনিক ভীত গড়ে তুলেছি। ফলে এই আসনটি হয়ে ওঠে আওয়ামী লীগের দুর্গ। আমি জনগণকে কতটা ভালোবাসি তার প্রমাণ হচ্ছে তাদের পবিত্র ভোটে আমি এমপি নির্বাচিত হয়েছি। রাজনীতির মূল ভরসা জনগণ। তাদের সুখ-দুঃখের সময় আমি পাশে থেকেছি। তাই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি সারা জীবন জনগনের সুখ-দুঃখের সাথী হিসেবে পাশে থাকব।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.