সাতক্ষীরা প্রতিনিধি
কলারোয়া উপজেলায় পরিবেশ দূষণ করে দীর্ঘদিন ধরে হাজার হাজার মণ কাঠ পুড়িয়ে কয়লা বানানো ১০ টি চুল্লি ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার হেলাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের ইটভাটার পাশে কাঠ পোড়ানো ওই চুল্লিগুলো ধ্বংস করা হয়।
উপজেলা ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা সহায়তা করেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম জানায়, স্থানীয়দের কাঠ পুড়িয়ে কয়লা বানানোতে পরিবেশের ভারসাম্যে ব্যাপক ক্ষতি হয় এমন অভিযোগে ঘটনাস্থলে এসে সত্যতা পাওয়া যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলাতলা ইউনিয়নের মোয়াজ্জেম হোসেন চেয়ারম্যানের ভাটার পার্শ্বের ১০ টি চুল্লি ভেঙে দেয়া হয়েছে। কাঠ পোড়ানোর মাধ্যমে যে ধোঁয়া হয় তা পরিবেশের জন্য যেমন ক্ষতিকর তেমনি এলাকার সবুজ গাছ নিধন হচ্ছে।
তিনি আরও বলেন, এই কাঠ পোড়ানো চুল্লি যদি কখনো পুনরায় চালু করে তাহলে অভিযোগ পেলে মালিক সেলিম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন-কলারোয়া থানা সাব ইন্সপেক্টর বাবর আলী, কলারোয়া ফায়ার সার্ভিসের সাব অফিসার মেজবাহ উদ্দিনসহ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
শিরোনাম:
- তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
- যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
- লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
- আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
- যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
- যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
- লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
- কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
